# Google Slide কি ?
Google Slide হলো এমন একটি Online Presentation Platform Software যার মাধ্যমে স্লাইড দিয়ে সুন্দর ভাবে প্রেজেন্টেশন তৈরি করা,Slide -এ Text/mage/Shape/Chart/Table, Audio/Video যোগ করা,Animation & Transition ব্যবহার করে সুন্দর ভাবে আরে আকর্ষণীয় ভাবে তৈরি করা ইত্যাদি কাজ করা হয় ।
Google Slide সকল Menu কাজ নিচে বিস্তরিত ভাবে উল্লেখ করা হলো :
# File Menu
👉 এই অপশনের মাধ্যমে নতুন Presentation File তৈরি করতে এটি কাজ করে এছাড়াও Template ব্যবহার করে নতুন স্লাইড তৈরি করা হয় ।
👉 Presentation : এটিতে ক্লিক করলে নতুন Presentation তৈরি করা হয় ।
👉 Form Template Gallery : এখান থেকে বিভিন্ন ডিজাইনে Presentation Template ডিজাইন রয়েছে যেটি ব্যবহার করে খুব সহজেই Presentation তৈরি করতে পারবেন ।
2. Open
👉 আগে থেকে তৈরি করা যেকোনো Presentation বা Slides কম্পিউটারে সেভ করা ফাইল খোলার জন্য এটি কাজ করে ।
👉 এছাড়াও আপনি আপনার Google Drive থেকে ফাইল Open করতে পারবেন ।
3. Import Slides
অন্য কোনো Presentation থেকে Slide এনে বর্তমান Presentation -এ স্লাইড যোগ করার জন্য এটি কাজ করে ।
4. Make a copy
👉 হুবুহু পুরো একটি Presentation -কে সম্পূর্ণ রুপে কপি করে তৈরি করার জন্য এটি কাজ করে ।এখানে দুইভাবে Presentation কপি করা যায় ।
👉 Entire Presentation : এটির মাধ্যমে পুরো একটি Presentation -এর কপি তৈরি করার জন্য এটি কাজ করে ।
👉 Selected Slide : শুধুমাত্র সিলেক্টকৃত Slide গুলো কপি করে তৈরি করার জন্য এটি কাজ করে ।
5. Share
আপনার তৈরিকৃত Presentation অন্যদেরকে শেয়ার করার জন্য এটি ব্যবহৃত হয় ।
Share with other
👉 আপনার যেকোনো ডকুমেন্টকে এক ক্লিকে একাধিক ব্যাক্তির কাছে ইমেইল এর মাধ্যমে পাঠানোর জন্য এটি কাজ করে ।
👉 General Access : Restricted মানে হলো আপনি যাকে ডকুমেন্টটি পাঠাবেন শুধুমাত্র সেই দেখতে পারবে । Anyone with the Link মানে হলো আপনার লিংঙ্কটি যেই পাবে সবাই দেখতে পারবে ।
👉 Viewer/Commenter/Editor : Viewer সেট করলে শুধুমাত্র দেখতে পারবে কোনো Edit করতে পারবেনা । Commenter সিলেক্ট করলে যেই ফাইল জন্য কমেন্ট করতে পারবে । Editor সিলেক্ট করলে কেউ চাইলে ফাইল এ্যাডিট করতে পারবে ।
Publish to Web
👉 যেকোনো Presentation কে ওয়েবসাইটে Link অথবা Embed করে Publish করার জন্য এটি কাজ করে । এছাড়াও প্রতিটি স্লাইটে সেকেন্ড নির্ধারণ করা,স্লাইডে সাইজ দেওয়া ইত্যাদি কাজ করা হয় ।
👉 Link & Embed : Link অপশনে পাবলিশ করলে যেকেউ লিংঙ্কে ক্লিক করলে Presentation open করবে ।
👉 Embed : এটির মাধ্যমে যেকোনো ওয়েভসাইট বা Blogger সাইটে কোনো Presentation Publish করার জন্য এটি কাজ করে । এখানে একটি HTML কোড আসবে সেটি কপি করে আপনার Blogger Website গিয়ে HTML কোডটি বসান এখান Presentation টি সরাসরি ওয়েবসাইটে ভেতরে দেখা যাবে ।
6. Email
👉 ইমেইল এর মাধ্যমে যেকোনো Presentation সেন্ড করার জন্য এটি কাজ করে । Email this file গিয়ে একসাথে একাধিক ব্যাক্তিকে ফাইল Transfer করতে পারবেন ।
👉 এছাড়াও আপনার ফাইলকে PDF/MS Powerpoint/Plain Text আকারে "Send" করতে পারবেন ।
7. Download
👉 আপনার Presentation ফাইল বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করার জন্য এটি কাজ করে ।
👉 ফরম্যাট গুলোর মধ্যে রয়েছে MS Powerpoint/PDF/Plain Text/JPG/PNG ইত্যাদি আকারে ডাউনলোড করতে পারবেন ।
8. Convert to Video
👉 Presentation -এ প্রতিটি স্লাইডকে Video আকারে Convert করার জন্য এটি ব্যবহার করা হয় ।
👉 প্রেজেন্টেশনকে MP4 আকারে সেভ করা এবং YouTube,Facebook বা অন্যন্য ফ্ল্যাটফর্মে আপলোড করার জন্য এটি কাজ করে ।
👉 এখান থেকে যেকোনো স্লাইডে Video/Voiceover/Image/Record/File Uploads/Stock/captions/Text/Templates/Shapes ইত্যাদি ব্যবহার করে স্লাইডকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন ।
9. Rename
যেকোনো ফাইল বা প্রেজেন্টেশন এর নাম পরিবর্তন করার জন্য এটি কাজ করে ।
10. Move
এটির মাধ্যমে Google Drive -এ পছন্দ অনুযায়ী যেকোনো ফোল্ডারে ফাইল বা প্রেজেন্টেশন সেভ করে রাখার জন্য এটি ব্যবহৃত হয় । এতে করে যেকোনো ফাইল খুঁজে পেতে খুব সহজ হয় ।
11. Add Shortcut to Drive
এই অপশনটি ব্যবহার করে একই ফাইল একটি Shortcut অন্য ফোল্ডারে যোগ করার জন্য এটি ব্যবহৃত হয় ।
12. Move to Trash
এটির মাধ্যমে অপ্রয়োজনীয় প্রেজেন্টেশন মুছে ফেলা বা Trash -এ Move করা । পরবর্তীতে Trash থেকে Restore করে ফাইল পুনরায় ওপেন করা যায় ।
13. Version history
পূর্বে কাজ করা হয়েছে বা সংস্করণ করা হয়েছে এমন প্রেজেন্টেশন গুলো পুনরায় ফিরিয়ে আনা ।
14. Make available offline
এই অফশনের মাধ্যমে কোনো ইন্টারনেট ছাড়াই প্রেজেন্টেশন ওপেন ও ব্যবহার করতে পারবেন ।
15. Details
এটির মাধ্যমে আপনার প্রেজেন্টেশনের নাম/তারিখ/সময়/ফাইলের অবস্থান ইত্যাদি তথ্য গুলো যাচাই করতে পারবেন ।
16. Security limitations
আপনার প্রেজেন্টেশন গোপনীয়তা রক্ষার জন্য এটি কাজ করে । আপনার ফাইল কে ডাউনলোড/প্রিন্ট বা কপি করতে পারবে তা নিয়ন্ত্রণ করে ।
17. Language
এই অপশনের মাধ্যমে আপনার প্রেজেন্টেশনের ভাষা নির্বাচন করতে পারবেন ।
18. Page Setup
👉 এটির মাধ্যমে আপনার প্রেজেন্টেশনের স্লাইড এর আকার বা সাইজ নির্ধারণ করার জন্য এটি কাজ করে ।
👉 Full Screen -এ প্রেজেন্টেশন দেওয়ার জন্য Widescreen (16:9) খুবই ভালো । এছাড়াও Custom Size এর মাধ্যমে প্রেজেন্টেশন আকার দিতে পারবেন ।
19. Print Preview
প্রিন্ট করার আগে আপনার প্রেজেন্টেশন কেমন দেখাবে তা দেখায় ।
20. Print
প্রেজেন্টেশন প্রিন্ট করার জন্য সকল সেটিংস এখান থেকে করা হয় যেমন : Print Destination/Pages/Page Color/Paper size/Pages per sheet/Quality/Scale ইত্যাদি সেট করতে পারবেন ।
# Edit Menu
1. Undo
ভুল করে যেকোনো লেখা/ছবি/শেপ ফরম্যাট মুছে ফেললে মুছে ফেলা সেটি ফিরিয়ে আনার জন্য এটি কাজ করে । Shortcut Key- Ctrl+Z
2. Redo
Undo করা যেকোনো টেক্সট পুনরায় ফিরিয়ে আনার জন্য Redo অপশনটি ব্যবহার করা হয় । Shortcut Key-Ctrl+Y
3. Cut
সিলেক্টকৃত যেকোনো টেক্সট/ছবি/অবজেক্টকে Cut করে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য এটি কাজ করে । Shortcut Key-Ctrl+X
4. Copy
যেকোনো টেক্সট/ছবি/অবজেক্টকে একাধিক বার কপি করার জন্য এটি কাজ করে । Shortcut Key-Ctrl+C
5. Paste
সিলেক্টকৃত যেকোনো টেক্সট/ছবি/চার্ট ও অবজেক্টকে Cut অথবা Copy করা তথ্য অন্য জায়গায় যুক্ত করার জন্য এটি কাজ করে ।
6. Paste without Formatting
ফরম্যাটিং ছাড়া শুধুমাত্র Normally ভাবে টেক্সট পেস্ট করার জন্য এটি কাজ করে ।
7. Select All
যেকোনো নির্দিষ্ট স্লাইডে সকল কনটেন্ট/ছবি/অবজেক্ট এক ক্লিকে নির্বাচন করার জন্য এটি ব্যবহৃত হয় । Shortcut Key-Ctrl+A
8. Delete
সিলেক্ট করা যেকোনো টেক্সট/শেপ/ছবি ডিলিট বা মুছে ফেলার জন্য এটি কাজ করে ।
9. Duplicate
প্রেজেন্টেশনে পুরো একটি স্লাইড হুবুহু Duplicate বা কপি করার জন্য এটি ব্যবহৃত হয় ।
10. Find and Replace
প্রেজেন্টেশনে টেক্সট বা শব্দ খোঁজা এবং এর পরির্বতে অন্য শব্দ বসানোর জন্য এটি কাজ করে ।
# View Menu
1. Mode
👉 Mode অপশনের মাধ্যমে আপনার প্রেজেন্টেশনকে কিভাবে দেখতে বা সম্পাদনা করতে চান সেটি নির্ধারণ করার জন্য এটি কাজ করে ।
👉 Editing : এটি সিলেক্ট করলে আপনার প্রেজেন্টেশন দেখার পাশাপাশি যেকোনো কিছু Edit করতে পারবেন ।
👉 Commenting : দেখার পাশাপাশি প্রেজেন্টেশনে কমেন্ট করা যায় কিন্তু Edit করা যায় না ।
👉 Viewing : এটির মাধ্যমে প্রেজেন্টেশন দেখা যাবে কোনো পরিবর্তন করা যাবে না ।
2. Slideshow
প্রেজেন্টেশনে সকল স্লাইড একের পর এক Show করার জন্য এটি কাজ করে ।
3. Motion
Motion অপশনের মাধ্যমে প্রতিটি স্লাইডকে Animation বা Transition দিতে ব্যবহার করা হয় ।
4. Theme Builder
এটির মাধ্যমে প্রেজেন্টেশনে Background Theme ডিজাইন নিয়ন্ত্রণ করে ।
5. Comments
প্রতিটি ফাইলে সকল মন্তব্য/Comment একসাথে দেখায় ।
6. Grid View
সবগুলো স্লাইডে একসাথে Grid আকারে দেওয়ার জন্য এটি কাজ করে ।
7. Show Ruler
প্রতিটি স্লাইডের উপরে এবং বাম পাশে Ruler প্রদর্শন করার জন্য এটি কাজ করে ।
8. Guides
সকল স্লাইডে Vertical & Horizontal Guide দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয় । এটি স্লাইডের মাঝখানে লাইন এর মতো কাজ করে ।
9. Snap to
এটির মাধ্যমে যেকোনো অবজেক্টকে Grid/Guide বসাতে এটি কাজ করে ।
10. Live Pointers
আপনার স্লাইড গুলো পেজেন্টেশনের সময় মাউস পয়েন্টার অন্য অংশগ্রহণকারিীদের কাছে দৃশ্যমান হয় ।
11. Show Speaker notes
প্রতিটি স্লাইডের নিচে Speaker Notes দেওয়ার জন্য এটি কাজ করে । স্লাইড প্রেজেন্টেশন করার সময় গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার জন্য এটি কাজ করে ।
12. Show Filmstrip
প্রতিটি স্লাইডে বাম পাশে Thumbnail দেয়া ।
13. Zoom menu
যেকোনো স্লাইডকে বড় বা ছোট করে দেখার জন্য এটি কাজ করে ।
14. Full Screen
Google Slides এর Workspace সম্পূর্ণ স্ক্র্রিনে প্রদর্শন করার জন্য এটি কাজ করে ।
# Insert Menu
1. Image
যেকোনো স্লাইডে ছবি যোগ করার জন্য এটি ব্যবহৃত হয় । আপনি বিভিন্ন ফরম্যাট থেকে ছবি Add করতে পারবেন যেমন : Computer Form Upload/Google Drive/URL/Camera/Photos ইত্যাদি ।
2. Text Box
আপনার স্লাইডে নতুন করে টেক্সট লেখার জন্য নতুন বক্স যোগ করার জন্য এটি ব্যবহৃত হয় ।
3. Shape
আপনার স্লাইডকে সুন্দর ভাবে তৈরি করার জন্য বিভিন্ন আকৃতির শেপ বা অবজেক্ট স্লাইডে যোগ করার জন্য এটি ব্যবহৃত হয় ।
4. Building Blocks
আগে থেকে তৈরি করা বিভিন্ন ডিজাইন বা কনটেন্ট ব্লক আপনার স্লাইডে যোগ করার জন্য এবং দ্রুত পেশাদার ডিজাইন তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
5. Diagram
যেকোনো টেক্সট এর তথ্যকে বিভিন্ন ডিজাইনের চিত্রের মাধ্যমে উপাস্থাপন করার জন্য এটি কাজ করে । এটি SmartArt এর মতো কাজ করে ।
6. Table
একাধিক Row/Column ব্যবহার করে সিটের মতো বিভিন্ন তথ্য সাজানোর জন্য এটি ব্যবহৃত হয় যেমন : বিভিন্ন ফলাফল সিট তৈরি/রিপোর্ট তৈরি ইত্যাদি তৈরি করা হয় ।
7. chart
বিভিন্ন ডাটাকে সহজ ভাবে উপস্থাপন করার জন্য বা বিভিন্ন ডাটা ফলাফল সহজ ভাবে বোঝার জন্য চার্ট অপশনটি ব্যবহার করা হয় যেমন : Bar Chart/Column Chart/Pie Chart/Line Chart ইত্যাদি ।
8. Line
আপনার স্লাইডকে আরো আকর্ষণীয় করার জন্য স্লাইডে বিভিন্ন ধরনের রেখা আঁকার জন্য এটি ব্যবহার হয় যেমন : Straight Line/Arow Line/Curved Line/Polyline/Connector Line ইত্যাদি ।
9. Word Art
স্লাইডে যেকোনো টেক্সটকে স্টাইলিশ এবং আকর্ষণীয় ভাবে তৈরি করার জন্য Word Art অপশনটি ব্যবহার করা হয় ।
10.Video
যেকোনো স্লাইডে ভিডিও যুক্ত করার জন্য এটি ব্যবহৃত হয় । আপনি খুব সহজেই YouTube/Google Drive/URL Link থেকে যেকোনো ভিডিও যুক্ত করতে পারবেন ।
11. Audio
আপনার প্রেজেন্টেশনকে আরো ্আকর্ষণীয় করার জন্য আপনার স্লাইডে যেকোনো গান এবং নিজের রেকর্ড করা ভয়েস যুক্ত করতে পারবেন ।
12. Special characters
কম্পিউটার Keyboard -এ নেই এমন Characters গুলো ব্যবহার করা জন্য এটি কাজ করে ।
13. Animation
যেকোনো শেপ/অবজেক্ট বা টেক্সটকে Animation যোগ করার জন্য এটি ব্যবহৃত হয় ।এখান থেকে বিভিন্ন ধরনের Animation Add করতে পারবেন । এছাড়াও On Click/With Previous/After Previous এর মাধ্যমে Animation চালু করতে পারবে এবং Animation Slow/Medium/Fast সেট করতে পারবেন ।
14. Link
যেকোনো Website Link আপনার স্লাইডে ব্যবহার করে খুব সহজেই এক ক্লিকে আপনি সংযোগ তৈরি করতে পারবেন । এছাড়াও Google Docs/Google Excel থেকে যেকোনো ফাইল এর লিংক সংগ্রহ করে এখানে বসিয়ে যা পরবর্তীতে সেটি ওপেন করতে পারবেন ।
15. Comment
যেকোনো টেক্সট অতিরিক্ত মন্তব্য বা মতামত লিখার জন্য বা যোগ করার জন্য এটি ব্যবহৃত হয় ।
16. New slide
আপনার প্রেজেন্টেশনে সম্পূর্ণ নতুন সআইড যোগ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
17. Templates
দ্রুত এবং কম সময়ের মধ্যে Professional Design প্রেজেন্টেশন তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় । খুবই কম সময়ে এবং একই ডিজাইন বার বার ব্যবহার করা জন্য এটি কাজ করে ।
18. Slide Number
প্রতিটি স্লাইডে Slide Number দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । এতে করে বড় প্রেজেন্টেশনে স্লাইড খুঁজে পেতে সহজ হয় ।
19. Placeholder
ভবিষ্যতে যেকোনো কনটেন্ট যোগ করার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা ।
# Format Menu
1. Text
এখান থেকে যেকোনো টেক্সটকে সুন্দর ও আকর্ষণীয় ভাবে তৈরি করার জন্য এটি কাজ করে যেমন: Text Bold/Italic/Underline/Strikethrough/Font Size/Font Color/Highlight Color/Text Capitalization ইত্যাদি কাজ করা হয় ।
2. Align & Indent
সিলেক্টকৃত যেকোনো টেক্সটকে ডকুমেন্টে Left/Right/Center/Justified/Top/Buttom/Middle & Indent সেট করার জন্য এটি কাজ করে ।
3. Line & Paragraph Spacing
যেকোনো লাইন বা শব্দকে দূরুত্ব বজায় রাখার জন্য এটি কাজ করে যেমন: Single/Double Spacing & Custom spacing ব্যবহার করে লাইনকে সুন্দরভাবে দূরুত্ব বজায় রাখতে পারবেন ।
4. Bullets & Numbering
টেক্সটকে পয়েন্ট আকারে তৈরি করার জন্য Bullets & Numbering ব্যবহার করা হয় ।
5. Table
স্লাইডে Table Formatting করার জন্য এটি কাজ করে । Table -এ বামে ডানে রো বা কলাম বাড়ানো ডিলিট করা,Distribute করা ইত্যাদি কাজ করা হয় ।
6. Image
এখান থেকে যেকোনো ইমেইজকে Crop/Replace/Reset করা হয় ।
7. Borders & Lines
এখান থেকে টেবিল এর Color/Weight/Type/Dash এর কাজ করা হয় ।
8. Format Option
যেকোনো Table/Image -কে ফরম্যাটিং করা যেমন : Size & Rotation/Position/Recolor/Adjustments/Reflection/Alt Text সেট করার জন্য এটি কাজ করে ।
9. Clear Formatting
ফরম্যাট করা যেকোনো Text/Image/Shape/Object -কে ফরম্যাটিং ডিলিট করার জন্য এটি কাজ করে ।
# Slide Menu
1. New Slide
প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার জন্য এটি কাজ করে ।
2. Templates
আগে থেকে তৈরি করা বিভিন্ন ডিজাইনে Templates ব্যবহার করে আপনার প্রেজেন্টেশনকে প্রফেশনাল করে তুলে । জন্য এটি কাজ করে ।
3. Duplicate Slide
একই স্লাইড হুবুহু Duplicate করার জন্য এটি কাজ করে ।
4. Delete Slide
সিলেক্টকৃত যেকোনো স্লাইড ডিলিট করার জন্য এটি ব্যবহার হয় ।
5. Skip Slide
যেকোনো স্লাইড Skip বা লুকানোর জন্য এটি কাজ করে ।
6. Move Slide
স্লাইডকে উপরে নিচে আনার জন্য এটি কাজ করে ।
7. Change Background
সিলেক্ট করা স্লাইডে ব্রেকগ্রাউন্ড কালার পরিবর্তন করা ।
8. Apply Layout
বিভিন্ন ডিজাইনে স্লাইড Layout সেট করার জন্য এটি কাজ করে ।
9. Transition
👉 Presentation -কে আরো আকর্ষণীয় ও সুন্দরভাবে পরির্দশন করানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
👉 Transition এর পাশাপাশি স্লাইডে যেকোনো শেপ/টেক্সট বা অবজেক্টকে Animation ব্যবহার করে Presentation -কে আরো আকর্ষণীয় করা যায় ।
10. Edit Theme
Theme এর ডিজাইন পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয় যেমন : থিম এর Font Change/Color/Background/Layout Style/New Theme ইত্যাদি পরিবর্তন করা হয় ।
11. Change Theme
সরাসরি থিম পরিবর্তন করার জন্য এটি কাজ করে ।
# Arrange Menu
1. Order
যেকোনো স্লাইডে বিভিন্ন অবজেক্ট যেমন : (Image/Shape/Text Box/Word Art ইত্যাদি) এক অবজেক্ট অন্য অবজেক্ট এর সামনে বা পিছনে আনার জন্য এটি কাজ করে ।
2. Align
সিলেক্টকৃত যেকোনো অবজেক্টকে উপরে/নিচে/বামে/ডানে সমান ভাবে সেট করার জন্য এটি ব্যবহার করা হয় ।
3. Distribute
এই অপশন ব্যবহার করে একাধিখ অবজেক্টকে Horizontal & Vertical Distance সমান ভাবে দূরত্ব রাখার জন্য এটি কাজ করে ।
4. Center on Page
সিলেক্টকৃত যেকোনো অবজেক্টকে স্লাইড এর ঠিক মাঝখানে সেট করার জন্য এটি ব্যবহৃত হয় ।
5. Rotate
Rotate অপশন ব্যবহার করে যেকোনো ছবি/শেপ/Text Box -কে বিভিন্ন দিকে ঘোরানোর জন্য এটি কাজ করে ।
6. Image
Image Option ব্যবহার করে ইমেজকে Crop/mask/Recolor/Brightness/Shadow/Border/Transparency পরিবর্তন করার জন্য এটি কাজ করে ।
7. Group & Ungroup
একাধিক অবজেক্টকে একটি অবজেক্ট এর মতো একত্রিত করার জন্য Group অপশনটি ব্যবহার করা হয় ।Group করা অবজেক্টকে আলাদা করার জন্য Ungroup অপশনটি ব্যবহার করা হয় ।
# Tools Menu
1. Spelling
Spelling এর মাধ্যমে প্রেজেন্টেশনে ভূল বানান খুঁজে বের করে এবং Personal Dictionary মাধ্যমে যেকোনো Word সেভ করা যায় ।
2. Linked Objects
Google Docs/Google Sheet/Google Drive থেকে যেকোনো ডকুমেন্ট এর লিংঙ্ক সংগ্রহ করে এটি প্রেজেন্টেশনে শো করা যায় ।
3. Dictionary
এখান থেকে যেকোনো Word এর শব্দের অর্থ,সংজ্ঞা বা শব্দের সঠিক ব্যবহার জানা যায় ।
4. Q&A History
যেকোনো প্রশ্ন উত্তর ইতিহাস সংরক্ষণ ও দেখার জন্য এটি ব্যবহৃত হয় ।
5. Dictate speaker notes
মাইক্রোফোনে কথা বলে দ্রুত নোট তৈরি করার জন্য এটি কাজ করে । এতে সময় সাশ্রয় হয় এবং টাইপিংয়ে ঝামেলা কমে ।
6. Notification Settings
Google Slide -এ সকল নোটিফিকেশন নিয়ন্ত্রন জন্য এটি কাজ করে । Comments চালু বা বন্ধ করা,কেউ ফাইল শেয়ার করলে তার নোটিফিকেশন পাওয়া ইত্যাদি ।
7. Preferences
এটির মাধ্যমে Google Slides ব্যবহারে সেটিংস পরিবর্তন করার ক্ষেত্রে কাজ করে যেমন : Smart Quotes/Detect Links/Correct Spelling/Link Details ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয় ।
8. Accessibility
এটির মাধ্যমে প্রেজেন্টেশনে সকল তথ্য পড়ে শোনায় । যারা দৃষ্টিপ্রতিবন্ধী তাদের জন্য এটি খুবই গরুত্বপূর্ণ ।
# Extensions Menu
এটির মাধ্যমে Google Slides এর অতিরিক্ত সুবিধা যোগ করার জন্য এটি ব্যবহৃত হয় । এখান থেকে খুব সহজেই Google Workspace marketplace থেকে AI Tools/Chart/Image/PDF/Video ইত্যাদি ইনস্টল করে কাজ করতে পারবেন ।
2. Apps Script
Apps Script হলো JavaScript এর একটি প্রোগ্রামিং প্ল্যাটফর্ম যার মাধ্যমে Google Slides স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে ।
3. AI Image Generator-Text to Image Online
যেকোনো টেক্সট থেকে Image/Logo/Cartoon/Background Image ইত্যাদি তৈরি ক্ষেত্রে এটি কাজ করে ।
4. AI Transcription & Real-time Speech to Text
Speech বা Voice থেকে Text -এ রূপান্তর করার জন্য কাজ করে । এটি Meeting Notes/Lecture/Interview Transcription থেকে সরাসরি Text -এ রূপান্তর করার জন্য এটি কাজ করে ।
5. AI Video Editor-Text to Video
লিখিত কোনো টেক্সট থেকে ভিডিও আকারে রূপান্তর করার জন্য ব্যবহৃত হয় । এখান থেকে Presentation Video তৈরি করা /Background Music যোগ করা/Voice যোগ করা ইত্যাদি কাজ করা হয় ।
6. AI Video Generator-Text to Video by Veo3
এটি AI প্রযুক্তির মাধ্যমে Text থেকে Video আকারে রূপান্তর করে ।
7. AI Voice Generator-Text to Speech & TTS
লিখিত টেক্সট বা Paragraph কে অডিও বা ওয়েস আকারে রূপান্তর করার জন্য এটি কাজ করে ।
8. ChatPDF-AI for Documents
যেকোনো PDF Document -কে AI এর মাধ্যমে প্রশ্নত্তর করার সুবিধা দেয় ।
9. Image Translator - Translate Image by AI
এটির মাধ্যমে যেকোনো ছবি থেকে লিখা শনাক্ত করে সেটিকে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ বা Translate করা হয় ।
10. OCR-Image & PDF to Text & Table & Excel
যেকোনো Image/PDF Document বা Excel থাকা ডাটা বা লেখাকে শনাক্ত করে টেক্সটকে রূপান্তর করে ।
11. Text to Speech -AI Voice Generator
যেকোনো ডকুমেন্ট এর টেক্সটকে মানুষের মতো ওয়েস/অডিও আকারে Convert করার জন্য এটি কাজ করে ।









0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!