Google Docs-এর File, Edit, View, Insert, Format, Tools Menu-এর সম্পূর্ণ গাইড | সব অপশনের কাজ বাংলায়

# Google Docs কি ?

Google Docs হলো Google কোম্পানীর একটি Online Word Processing Software, এটি হুবুহু Microsoft Word -এর একটি জনপ্রিয় বিকল্প পদ্ধতি । আপনি এখান থেকে যেকোনো ডকুমেন্ট তৈরি,সংরক্ষণ এবং শেয়ার করতে পারবেন । যেকোনো জায়গায় আপনি ইন্টারনেট ব্যবহার করে খুব সহজেই ডুকমেন্ট দেখতে ও এ্যাডিট করতে পারবেন ।   

# Google Docs দিয়ে কী কী কাজ করা হয় ? 

Google Docs ব্যবহার করে নতুন ডকুমেন্ট তৈরি করা/একাধিক ব্যাক্তি একসাথে কাজ করতে পারা/ডকুমেন্ট শেয়ার ও নিয়ন্ত্রণ করা/PDF,DOCX ফরম্যাটে ডাউনলোড করা/Google Drive-এ সংরক্ষণ করে রাখা/ডকুমেন্ট ছবি,টেবিল,চার্ট এবং লিংক যুক্ত করা/কমেন্ট ও সাজেশন যোগ করা/লেখা ফরম্যাটিং করা ইত্যাদি । এছাড়াও File Menu/Edit/View/Insert/Format/Tools Extensions ব্যবহার করে ডকুমেন্টকে ডিজাইন করতে পারবেন । 

# File Menu 

1. New 

👉 নতুন ডকুমেন্ট ওপেন করা এবং বিভিন্ন ডিজাইনে Template ব্যবহার করার জন্য এটি ব্যবহার করা হয় । 

👉 New -তে ক্লিক করলে দুইটি অপশন আসবে যেমন : Document & From a Template 

👉 Document -এ ক্লিক করলে নতুন ডকুমেন্ট Open হবে আর From a Template ক্লিক করলেে আগে থেকে তৈরি করা অনেক গুলো ডিজাইনে Template ব্যবহার করতে পারবেন । 

2. Open

👉 কম্পিউটার বা মোবাইলে সেভ করা ফাইল অথবা আপনার বন্ধু পাঠানো কোনো ফাইল বা ডকুমেন্ট ওপেন করার জন্য এটি ব্যবহার করা হয় । 

👉 এখানে বিভিন্ন Drive থেকে ফাইল ওপেন করতে পারবেন যেমন : Recent File/My Drive/shared With me/computer/Upload ইত্যাদি । 

3. Make a Copy

👉 যেকোনো ফাইল বা ডকুমেন্ট হুবহু আরেকটি ফাইল বা ডকুমেন্ট কপি তৈরি করার জন্য এটি কাজ করে । 

4. Save as Google Docs

👉 Google Docs -এ কাজ করার জন্য আলাদা করে সেভ দিতে হয় না । এখানে অটোমেটিক ভাবে সব পরিবর্তন বা সেভ করা হয় । 

👉 এটির মূল কাজ হলো ধরুন আপনার একটি Microsoft Word এর একটি ফাইল আছে এখন সেটি আপনি PDF অন্য ফরম্যাটে সেভ করতে চাইলে এই অপশনটি ব্যবহার হয় । 

5. Share 

👉 যেকোনো ফাইল/ছবি/ডকুমেন্ট একা জায়গা থেকে অন্য জায়গায় ইমেইল বা লিংঙ্ক ব্যবহার করে অন্যকে পাঠানোর জন্য এটি কাজ করে । 

Share with other 

👉 নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ফাইল শেয়ার করার জন্য এটি কাজ করে । Share Online Account Create বক্সে আপনি যাকে পাঠাবেন তার েইমেইল আইডি এখানে বসান । 

👉 General Access : Restricted আপনি যাকে ফাইল পাঠাবেন শুধুমাত্র সেই ব্যক্তিই দেখতে পারবে । Anyone with the Link এটির মাধ্যমে যে কেউ লিংঙ্কের মাধ্যমে আপনার ফাইল ওপেন করতে পারবে । 

👉 Access Levels Setting : Viewer যাকে ফাইল পাঠাবেন শুধুমাত্র সেই দেখতে পারবে । Commenter এটির মাধ্যমে আপনি কমেন্ট করতে পারবে । Editor ফাইল দেখার পাশাপাশি এডিট করতে পারবেন । 

Publish to Web 

👉 যেকোনো ফাইল বা ডকুমেন্ট বিভিন্ন সোস্যাল মিডিয়া শেয়ার করার জন্য এটি ব্যবহার করা হয় যেমন : Gmail/Facebook/Twitter  

6. Email

👉 সরাসরি যেকোনো ফাইল বা ডকুমেন্ট ইমেইল এর মাধ্যমে পাঠানোর জন্য এটি ব্যবহার করা হয় । এখানে আপনি যেকোনো ফাইল Email Draft করে রাখতে পারবেন যা পরবর্তীতে সেন্ড করতে পারবেন । 

7. Download 

👉 এই অপশনের মাধ্যমে আপনি যেকোনো ফাইল বা ডকুমেন্ট আপনি বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করার জন্য এটি কাজ করে যেমন : Microsoft Word/Web Page/PDF/Open Document Format/Plane Text ইত্যাদি । 

8. Rename

👉 যেকোনো ফাইল বা ডকুমেন্ট এর নাম পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয় । 

9. Move 

👉 যেকোনো ফাইল বা ডকুমেন্ট Google Drive -এ এক Folder থেকে অন্য Folder -এ স্থানান্তর করার জন্য এটি কাজ করে । 

10. Add Shortcut to Drive

👉 একই ফাইল বা ডকুমেন্ট আপনি চাইলে Drive -এ বিভিন্ন ফোল্ডারে যোগ করে রাখার জন্য এটি কাজ করে । 

11. Move to trash

👉 এটির মাধ্যমে যেকোনো ফাইলকে Trash করে রাখা বা সরানোর জন্য এটি কাজ করে । 

👉 ফাইল সরাসরি ডিলিট না হয়ে Trash -এ পাঠানো যায় এতে করে পরবর্তীতে সেটি কাজ করা যায় । 

12. Make available offline

👉 যেকোনো ফাইল বা ডকুমেন্ট ইন্টারনেট ছাড়াই দেখা বা এডিট করার সুবিধা দেয় । 

13. Details 

👉 যেকোনো ফাইল বা ডকুমেন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখার জন্য এটি কাজ করে । 

14. Security limitation 

👉 এটির মাধ্যমে যেকোনো ফাইল শেয়ারিং ও অ্যাক্সেস নিয়ন্ত্রণ জন্য এটি কাজ করে । 

15. Language 

👉 যেকোনো ডকুমেন্টে ভাষা নির্বাচন করার জন্য এটি কাজ করে । এটির মাধ্যমে ডকুমেন্টের বানান যাচাই করা,Grammar Suggestion করা হয় । 

16. Page Setup 

👉 যেকোনো ডকুমেন্টে পেইজ লেআউট সেটআপ করার ক্ষেত্রে এটি কাজ করে যেমন : Page Orientation/Paper Size/Page Color/Page Margins সেটিংস করার জন্য এটি কাজ করে । 

Print 

👉 আপনি এখান থেকে সরাসরি যেকোনো ডকুমেন্টকে প্রিন্ট করতে পারবেন । 

👉 এখান থেকে প্রিন্ট এর সকল সেটিংস করা হয় যেমন : Printer Destination/Pages/Color/Page Size/Pages per Sheet/Margins/Page Quality/Scale ইত্যাদি । 

# Edit Menu

1. Undo

কার্ট বা ডিলিট করা যেকোনো টেক্স বা অবজেক্ট অথবা ভুল করে ডিলিট হলে সেটি পুনরায় ফিরিয়ে আনার জন্য Undo ব্যবহার করা হয় । 

2. Redo 

Undo করার পর আপনি যদি চান সেটি পিছন দিয়ে আবার ফিরিয়ে আনতে এর জন্য Redo অপশনটি ব্যবহার করা হয় । 

3. Cut 

যেকোনো টেক্স/ফাইল বা ছবি কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য  এই অপশনটি কাজ করে । Cut করার পর সেটি অন্য জায়গায় বসানোর জন্য Paste বাটন ফ্রেস করতে হবে । 

4. Copy

একই টেক্স বা ছবি একাধিক স্থানে কপি করে ব্যবহার করার জন্য এটি কাজ করে । আপনি কপি করার পর যেখানে বসাবেন সেখানে Paste বাটন ফ্রেস করতে হবে । 

5. Paste

যেকোনো টেক্স বা অবজেক্ট Cut বা Copy করার পর সেটি যেখানে বসাতে চান সেখানেই Paste বাটনটি কাজ করে । 

6. Paste without formatting 

Format করা ছাড়া শুধুমাত্র লেখাই পেস্ট করার জন্য এটি কাজ করে । কোনো Formatting এর কাজ করবে না শুধু সাধারণ টেক্সই শো করবে । 

7. Select All 

পুরো টেক্স একসাথে এবং এক ক্লিকে সিলেক্ট বা নির্বাচন করার জন্য এটি কাজ করে । 

8. Delete 

যেকোনো ফাইল/টেক্স বা অবজেক্টকে সম্পূর্ণ ভাবে ডিলিট করার জন্য এটি কাজ করে । 

9. Find and Replace 

কোনো ফাইল বা ডকুমেন্ট থেকে কোনো টেক্স খুঁজা এবং কোনো শব্দকে Replace করার জন্য এটি কাজ করে । 

# View Menu 


1. Mode

এটির মাধ্যমে কোনো ফাইল বা ডকুমেন্ট দেখা এবং কাজ করার ধরন বোঝায় যেমন : 

Viewing Mode : Viewing Mode সিলেক্ট করলে ডকুমেন্ট শুধু দেখা যায় কিন্তু কাজ করা যায় না । 

Suggestion Mode : ডকুমেন্টে পরিবর্তন গুলো ট্র্যাক করা হয় । 

Editing Mode : এই মোডটি  ডকুমেন্ট দেখার পাশাপাশি এডিট করা যায় ।  

2. Comments 

এটির মাধ্যমে ডকুমেন্টে মন্তব্য যোগ করার জন্য এটি কাজ করে । 

3. Collapse tabs & Outline 

এটির মাধ্যমে ডকুমেন্টের হেডিং গুলো সংকুচিত বা প্রসারিত করার জন্য এটি কাজ করে । 

4. Show Print Layout 

এটি শো করলে কোনো ডকুমেন্ট প্রিন্ট হলে কিভাবে দেখাবে যেমন: পেইজ মার্জিন/পেইজ ব্রেরেক/পেইজ হেডার ও ফুডার/পেইজ সাইজ ইত্যাদি দেখার জন্য এটি কাজ করে । 

5. Show Ruler

 কোনো ডকুমেন্টে উপরে ও পাশে Ruler দেখানোর জন্য এটি কাজ করে । 

6. Show Equation Toolbar 

ডকুমেন্টে গাণিতিক সমীকরণ বা Fraction লেখার জন্য এই টুল বারটি দেখানো হয় । 

7. Show non Printing Char 

এটি শো করলে এমন কিছু চিহ্ন দেখা যায় যেগুলো প্রিন্ট হয় না । 

8. Full Screen 

এই অপশনটি চালু করলে Google Docs -এ পুরো স্ক্রিন দেখানোর জন্য এটি কাজ করে । 

# Insert Menu 

1. Image 

যেকোনো ডকুমেন্টে ছবি যোগ করার জন্য এটি ব্যবহার করা হয় । বিভিন্ন জায়গা থেকে ছবি এ্যাড করতে পারবেন যেমন : Upload for Computer/Search the Web/Google Drive/Photo/Camera/By URL ব্যবহার করে ছবি এ্যাড করতে পারবেন । 

2. Table 

ডকুমেন্টে বিভিন্ন Row & Column টেবল আকারে সাজানোর জন্য এটি কাজ করে । এটি ব্যবহার করে আপনি যেকোনো সিট তৈরি করতে পারবেন । 

3. Building Blocks 

Building Blocks ব্যবহার করে খুব সহজেই টেমপ্লেট যোগ করা যায় যেমন : Meeting Notes/Email Draft/Review Tracker/Task List ইত্যাদি । 

4. Smart Chips 

👉 Date : ডকুমেন্টে তারিখ দেওয়ার জন্য এটি কাজ করে ।

👉 People আপনার কাজ করা যতগুলো ইমেইল Address আছে সব গুলো শো করবে ।

এখান থেকে আপনার যে ইমেইলটি প্রয়োজন সেটি সিলেক্ট করুন । 

👉 File : যেকোনো ফাইল আপনার ডকুমেন্টে লিংঙ্ক আকারে দেওয়ার জন্য এটি কাজ করে । 

Calendar Event 

 👉 এটির মাধ্যমে আপনি সরাসরি Google Calendar কে ‍Event ডকুমেন্টে যুক্ত করার ক্ষেত্রে এটি কাজ করে । 

Place 

👉 এটির মাধ্যমে কোনো Location/Address/Map /Business information অথবা দ্রুত Location Share করার ক্ষেত্রে এটি কাজ করে । 

👉 এখানে যেকোনো জায়গা নাম লিখে সার্চ করার সাথে েসাথে ম্যাপ এবং জায়গার ঠিকানা চলে আসবে । 

 Placeholder Chips 

👉 এটির কাজ হলো কোনো তথ্য বা Smart Chip পরে পূরণ করার জন্য এটি খালি জায়গা হিসেবে ব্যবহার করা হয় । 

👉 এখানে বিভিন্ন অপশন রয়েছে যেমন : Date/Person/Place/Calendar/File ইত্যাদি । 

DropDown 

👉 Dropdown List এর মতো তালিকা তৈরি করার জন্য এটি কাজ করে । 

5. eSignature 

eSignature Use করে স্বাক্ষরকে ডিজিটাল স্বাক্ষরে যোগ করার ক্ষেত্রে এটি কাজ করে । 

6. Link 

যেকোনো Website link/File Link/Document link আপনার ডকুমেন্টে ব্যবহার করে খুব সহজেই সংযোগ তৈরি করার ক্ষেত্রে এটি কাজ করে । 

7. Drawing 

Drawing অপশন ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো Shape/Arrow/Text Box থেকে বিভিন্ন শেপ অংকন করতে পারবেন । 

8. Chart 

আপনার ডকুমেন্টে Graph অনুযায়ী বিভিন্ন Chart তৈরি করার জন্য এটি কাজ করে । এখানে বিভিন্ন ধরনের চার্ট রয়েছে যেমন : Bar Chart/Pie Chart/Line Chart/Column Chart ইত্যাদি । 

9. Symbols 

যেকোনো ডকুমেন্টে বিভিন্ন Symbols বা চিহ্ন যোগ করার জন্য এটি কাজ করে । 

10. Tab 

Tab অপশনটি ব্যবহার করে যেকোনো টেক্সের মাঝে নির্দিষ্ট দূরত্ব তৈরি করা জন্য এটি কাজ করে । 

11. Horizontal line

Horizontal Line ব্যবহার করে যেকোনো পেইজ এর  আড়াআড়ি লাইন দেওয়ার জন্য এটি কাজ করে । 

12. Break 

এটির মাধ্যমে যেকোনো এর Page Break/Column Break/Section Break করার জন্য এটি ব্যবহার করা হয় । 

13. Bookmark 

Bookmark ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো বড় ডকুমেন্টে নির্দিষ্ট জায়গা Mark করে রাখার জন্য এটি কাজ করে । 

14. Page elements 

এখান থেকে আপনি খুব সহজেই যেকোনো পেইজে Table of Content/ Header & Footer/Page Number/WaterMark দেওয়ার জন্য এটি কাজ করে । 

15. Comment 

কমেন্ট ব্যবহার করে যেকোনো ডকুমেন্টে আপনার মতামত লিখে রাখতে পারবেন । 

# Format Menu 

1. Text

এখান থেকে আপনি যেকোনো টেক্সকে Bold/Italic/Underline/Strikethrough/Small Caps/Superscript/Subscript/Size/Capitalization (Lowercase,UPPERCASE,Title Case এর কাজ করতে পারবেন । 

2. Paragraph Styles 

এখানে আপনি যেকোনো Borders এর কালার করা স্টাইল করা , টেক্স এর হেডিং দেওয়া যেমন : Heading 1,Heading 2,Heading 3 তৈরি করা যায় । 

3. Align & Indent 

এখান থেকে যেকোনো টেক্স বা অবজেক্টকে Left/Right/Center/Justified/Increase Indent/Decrease Indent এর কাজ করা হয় । 

4. Line & Paragraph Spacing

ডকুমেন্টে যেকোনো টেক্স এর লাইন Spacing দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । এখানে কিছু লাইন Spacing রয়েছে যেমন : Single/1.15/1.5/Double/Custom Spacing ইত্যাদি । 

5. Columns 

যেকোনো পেইজকে একাধিক কলামে ভাগ করার জন্য এটি কাজ করে । More Option ব্যবহার করে আপনি নিজ থেকে কলাম বাড়াতে পারবেন । 

6. Bullets & Numbering

যেকোনো টেক্সে Numbering/Bulleted/Checklist দেওয়ার জন্য এটি কাজ করে । 

7. Headers & Footers 

যেকোনো পেইজে উপরে নিচে হেডার এবং ফুডার দেওয়ার জন্য এটি কাজ করে । 

8. Page Numbers 

এখান থেকে পেইজ এর হেডার ফুডার এবং Custom Page Number সেট করতে পারবেন । 

9. Page Orientation 

যেকোনো পেইজকে আড়াআড়ি বা লম্বালম্বি ভাবে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

10. Table

যেকোনো টেবল এর রো এবং কলাম কমানো বাড়ানো টেবল এর ডিজাইন করা ইত্যাদি কাজ করা হয় । 

11. Image

যেকোনো ইমেইজকে Crop করা/Replace করা/Size & Rotation/Text Wrapping/Adjustments/Reset Image ইত্যাদি কাজ করা হয় । 

12. Borders & lines 

যেকোনো শেপ এর Borders & Lines ছোট বড় করা এবং Lines এর বিভিন্ন ডিজাইনে তৈরি করার জন্য এটি কাজ করে । 

13. Clear Formatting 

Format করা যেকোনো টেক্সকে পুনরায় Normaly ভাবে আনার জন্য Clear Formatting এর কাজ করা হয় ।

# Tools Menu 

1. Spelling and Grammar 

এখান থেকে আপনি যেকোনো Word এর Spelling and Grammar চেক করার জন্য এটি ব্যবহার করা হয় । এছাড়াও আপনি চাইলে Personal Dictionary মাধ্যমে যেকোনো Word সেভ করে রাখতে পারবেন । 

2. Word Count 

এটির মাধ্যমে আপনার ডকুমেন্টে কতটি পেইজ আছে কতটি Word আছে এবং Characters,Characters Excluding Spaces কত দেখা যাবে । 

3. Review Suggested Edits 

কেউ আপনার ডকুমেন্ট Suggested মোডে পরিবর্তন করে তখন তা সরাসরি সম্পাদনা না হয়ে প্রস্তাবনা হিসেবে সংরক্ষন করে । 

4. Compare Document 

দুইটি ডকুমেন্টকে পার্থক্য বা Compare (তুলনা ) করা জন্য এটি কাজ করে । 

5. Citations 

এই অপশনটির মাধ্যমে আপনি বিভিন্ন স্টাইলে রেফারেন্স Add করতে পারবেন যেমন : APA,MLA,Chicago ইত্যাদি । 

6. eSignature 

যেকোনো ডকুমেন্টে হাতে আঁঁকা বা হাতে টাইপ করা স্বাক্ষর যুক্ত করার জন্য এটি কাজ করে । 

7. Line Numbers 

যেকোনো ডকুমেন্টে কতটি লাইন আছে সেটির সংখ্যা তুলে ধরার জন্য Line Number টি ব্যবহার করা হয় । Restart on each page & Restart on each section দুই ভাবে লাইন নাম্বার দিতে পারবেন । 

8. Dictionary 

এটির মাধ্যমে আপনার ডকুমেন্টে যেকোনো শব্দকে প্রতিশব্দ বা বিপরীত শব্দ করে দেখানোর জন্য এটি কাজ করে । এছাড়াও শব্দে উচ্চারণ ও উদাহরণ ও দেখা এটি শব্দের নির্ভৃূলতা যাচায় করতে সাহায্য করে । 

9. Translate Document 

আপনি এখান থেকে খুব যেকোনো একটির ভাষার ডকুমেন্টকে আরেকটি ভাষায় রূপান্তর করার জন্য অথবা অনুবাদ করার জন্য এটি ব্যবহার করা হয় । আপনি যেই ভাষায় অনুবাদ করতে চান সেই ভাষাটি সিলেক্ট করুন Translate অপশনে ক্লিক করুন । 

10. Voice Typing 

মাইক্রোফোন এর মাধ্যমে আপনি কথা বললে সেটি সরাসরি টাইপ করে দেয় । এখানে বানান স্পেলিং যতিচিহ্ন ঠিক ভাবে যুক্ত করে দেয় । 

11. Notification Settings 

আপনার ডকুমেন্টে কেউ কমেন্ট করলে বা শেযার করলে আপনাকে ইমেইল বা ব্রাউজার পুশ নোটিফিকেশন বা মোবাইল নোটিফিকেশন পাঠাবে কিনা সেটি Control করে । 

12. Preferences 

এটির মাধ্যমে আপনার ডকুমেন্টে Automatically capitalize words,use smart quotes,detect links,detect lists correct spelling,show link details চালু বা বন্ধ করার জন্য এটি কাজ করে । 

13. Accessibility 

এটির মাধ্যমে স্ক্রিন রিডার সাপোর্ট/কিবোর্ড শর্টকাট/জুম টেক্সট/ভয়েস কমান্ড ইত্যাদি যোগ করার নির্দেশনা দেয় ।

Post a Comment

0 Comments