# Google Sheet কি ?
Google Sheets হলো Google -এর একটি Online Spreadsheet Software এটির মাধ্যমে আপনি খুব সহজেই তথ্য সংরক্ষণ করা,হিসাব নিকাশ করা,চার্ট তৈরি,রিপোর্ট প্রস্তুতকরণ,ডেটা বিশ্লেষণ করা,এছাড়াও এটির মাধ্যমে দলগতভাবে কাজ করা ইত্যাদি কাজ করা হয় । Google Sheet -এ বিভিন্ন মেনুবার রয়েছে যেমন : File Menu/Edit/View/Insert/Format/Data/Tools ইত্যাদি ।
নিচে প্রতিটি মেনু অপশনের কাজ বিস্তারিত ভাবে তুলে হলো :
# File Menu
1. New
Spreadsheet : নতুন Spreadsheet ওপেন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
From Template Gallery : Spreadsheet এর বিভিন্ন ডিজািইনের Template ওপেন করার জন্য এটি কাজ করে ।
2. Open
এখানে থেকে আপনি সেভ করা যেকোনো Excel File ওপেন করতে পারবেন যেমন : Recent File/My Drive/Computer Storage/Upload এর মাধ্যমে যেকোনো সেভ করা ফাইল ওপেন করতে পারবেন ।
3. Import
এটি Open অপশন এর মতো কাজ করে । এখান থেকে My Drive/Shared with me/Recent/Upload ইত্যাদি থেকে যেকোনো ফাইল ওপেন করতে পারবেন ।
4. Make a copy
যেকোনো একটি ফাইল বা ডকুমেন্ট হুবহু আরেকটি ডকুমেন্টে কপি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
5. Share
Share with Other
👉 কোনো ফাইল আপনি কোনো নির্দিষ্ট ব্যাক্তিকে ইমেইল এর মাধ্যমে পাঠাতে চাইলে এটি ব্যবহার করুন ।
👉 Restricted মানে হলো আপনি যাকে পাঠাবেন শুধু তিনিই আপনার ফাইল দেখতে পারবে ।
👉 Anyone with the link মানে হলো আপনার ফাইল লিংঙ্ক যেই পাবে সেই দেখতে পারবে ।
👉 Copy Link : Google নিজেই আপনার ডকুমেন্টে জন্য লিংঙ্ক তৈরি করে দেয় । আপনি চাইলে Copy Link থেকে লিংঙ্ক সংগ্রহ করতে পারবেন ।
Publish to the Web
👉 যেকোনো ডকুমেন্ট Internet Web Page -এ আপলোড করার জন্য এটি কাজ করে ।
👉 Start Publishing ক্লিক করার পর এখন সবাই ওয়েব পেইজে আপনার ডকুমেন্ট দেখতে পারবে ।
👉 Publishing করার পর Google আপনাকে একটি লিংঙ্ক দেবে এখন সেটি আপনি যাকে ইচ্ছা শেয়ার করতে পারবেন ।
👉 আপনি চাইলে Gmail/Facebook/Twitter -এ লিংঙ্কটি Publish করতে পারবেন ।
6. Email
👉 Email this File : এটির মাধ্যমে আপনি যেকোনো ফাইল ইমেইল এর মাধ্যমে একাধিক ব্যক্তিকে ফাইল সেন্ড করতে পারবেন ।
👉 এখান থেকে আপনার ফাইলকে বিভিন্ন ভাবে শেয়ার করতে পারবেন । To এর জায়গায় যাকে পাঠাবেন তার ইমেইলটি বসান, Subject লিখুন, Message লিখুন এবং File Type করুন যেমন : PDF/Microsoft Excel/Open Office Spreadsheet ইত্যাদি ।
7. Download
ধরুন আপনি একটি PDF ফাইল আছে এখন আপনি যদি সেটিকে Microsoft Excel/Web Page/OpenDocument ইত্যাদি আকারে Download করে সেটি পরবর্তীতে কাজ করতে পারবেন ।
8. Rename
যেকোনো ফাইল বা ডকুমেন্ট এর নাম পরিবর্তন করার জন্য এটি কাজ করে ।
9. Move to trash
যেকোনো ফাইল সরাসরি ডিলিট না হয়ে Move to Trash করে রাখলে সেটি পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন ।
10. Version History
এখান থেকে আপনি আপনার ফাইল এর তারিখ,সময় এবং ডকুমেন্ট নাম ইত্যাদি দেখতে পারবেন ।
11. Make Available Offline
ইন্টারনেট ছাড়া ফাইল দেখা বা এডিট করার জন্য এটি কাজ করে । আপনি যদি ফাইল Make Available Offline করে রাখেন তাহলে সেই ফাইল পরবর্তীতে ইন্টারনেট ছাড়া ফাইল খুলতে পারবেন ।
12. Details
যেকোনো ডকুমেন্টে সম্পূর্ণ Details এর তালিখা দেখার জন্য এটি কাজ করে ।
13. Settings for this Spreadsheet
আপনি যে দেশের তারিখ/Currency বা মুদ্রা/টাইম ফরম্যাট ব্যবহার করার জন্য এটি কাজ করে ।
14. Print
👉 যেকোনো ডকুমেন্ট প্রিন্ট করার জন্য এবং প্রিন্ট এর যাবতীয় সেটিংস এর জন্য এটি কাজ করে ।
👉 আপনি এখান থেকে Paper Size/Page Orientation/Page Scale/Page Margins/Page Alignment/Page Numbers/Sheet Name/Current Date/Current Time সেট করার জন্য এটি কাজ করে ।
# Edit Menu
1. Undo
Cut বা ডিলিট করা যেকোনো টেক্স বা অবজেক্টকে পুনরায় পিছনে ফিরিয়ে আনার জন্য এটি কাজ করে ।
2. Redo
Undo করা যেকোনো টেক্স বা অবজেক্টকে পিছন দিয়ে আবার ফিরিয়ে আনতে এটি কাজ করে ।
3. Cut
যেকোনো সিলেক্টকৃত টেক্সকে কেটে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
4. Copy
কোনো টেক্স বা অবজেক্টকে হুবহু একাধিক বার কপি করার জন্য এটি কাজ করে ।
5. Paste
Cut বা Copy করা যেকোনো টেক্স বা অবজেক্টকে পেস্ট করার জন্য এটি কাজ করে ।
6. Paste Special
Specialy যেকোনো Values/Format/Formula/Conditional Formatting/Data Validation ইত্যাদি পেস্ট করার জন্য এগুলো ব্যবহার করা হয় ।
7. Move
এটির মাধ্যমে যেকোনো সিলেক্টকৃত অবজেক্ট,টেক্সট বা শেপ এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
8. Delete
সিলেক্টকৃত যেকোনো টেক্সট/শেপ বা অবজেক্টকে সরাসরি ডিলিট বা মুছে ফেলার জন্য এটি কাজ করে ।
9. Find and Replace
কোনো ডকুমেন্ট বা ফাইল থেকে কোনো শব্দ খোঁজা এবং সেটির পরবর্তীতে অন্য শব্দ বসানোর জন্য Replace অপশনটি ব্যবহার করা হয় ।
# View Menu
1. Show
এটির মাধ্যমে আপনার Spreadsheet -এ Formula Bar/Gridlines/Formulas/Protected Ranges শো করার জন্য ব্যবহার করা হয় ।
2. Freeze
আপনার Spreadsheet -এ কলাম এবং রো Freeze করার জন্য এটি ব্যবহার করা হয় । এটির মাধ্যমে আপনার কাজ করার অনেকটাই সুবিধা দেয় ।
3. Group
Group & Ungroup এটির কাজ হলো কোনো একটি বড় Spreadsheet -এ অনেক গুলো রো বা কলাম একসাথে লুকানোর জন্য Group অপশনটি ব্যবহার করা হয় । আবার Group করা সেটি পুনরায় দেখার জন্য Upgroup Press করুন ।
4. Comments
আপনার ডকুমেন্টে যেকোনো কমেন্ট Hide & Show All comments দেওয়ার জন্য এটি কাজ করে ।
5. Hidden Sheet
পুরো একটি Spreadsheet লুকানোর জন্য এটি কাজ করে ।
6. Zoom
আপনার Spreadsheet কে Zoom এর মাধ্যমে ছোট বড় করার জন্য এটি কাজ করে ।
7. Full Screen
আপনার Spreadsheet ডকুমেন্টকে পুরো Screen -এ দেখার জন্য এটি কাজ করে ।
# Insert Menu
1. Cells
👉 Insert Cells and Shift Right : ডান পাশে একটি সেল বাড়ানোর জন্য এটি কাজ করে ।
👉 Insert Cells and Shift Down : নিচের দিকে একটি সেল বাড়ানোর ।
2. Rows
👉 Insert 1 Row Above : পুরো একটি Row উপরে বাড়ানোর জন্য এটি কাজ করে ।
👉 Insert 1 Row Below : পুরো একটি Row নিচে বাড়ানোর জন্য এটি কাজ করে ।
3. Columns
👉 Insert 1 Columns Lift : বামপাশে পুরো একটি কলাম বাড়ানো ।
👉 Insert 1 columns Right : ডানপাশে কলাম বাড়ানো ।
4. sheet
👉 এটির মাধ্যমে পুরো নতুন একটি Spreadsheet তৈরি করার জন্য এটি কাজ করে ।
5. Pre-buit tables
👉 আগে থেকে তৈরি করা টেবিল টেমপ্লেট ব্যবহার করে খুব সহজেই এবং কম সময়ে সুন্দর ভাবে ডিজাইন করা টেবিল তৈরি করতে পারবেন ।
👉 টেমপ্লেট গুলোর মধ্যে রয়েছে যেমন : Project Management/Travel Planner/Product Roadmap/Customer relations ইত্যাদি ।
6. chart
👉 সিলেক্টকৃত যেকোনো ডাটাকে চার্ট আকারে Convert করার জন্য এটি ব্যবহার করা হয় ।
👉 এখানে বিভিন্ন ধরনের চার্ট বার রয়েছে যেমন : Columns Chart/Pie Chart/Bar Chart/Line Chart ইত্যাদি ।
7. Pivot Table
👉 এটির মাধ্যমে অনেক গুলো ডাটা বা বড় একটি ডাটা সিটকে খুব সহজেই বিশ্লেষণ করার জন্য এটি কাজ করে ।
8. Image
👉 আপনার Spreadsheet -এ ছবি যুক্ত করার জন্য এটি কাজ করে ।
👉 এখানে বিভিন্ন অপশন থেকে ছবি আনতে পারবেন যেমন : Upload form computer/URL/Google Drive/ Camera ইত্যাদি ।
9. Drawing
👉 এটির মাধ্যমে যেকোড়নো শেপ আকাঁ এবং ডিজাইন করার জন্য এটি কাজ করে । শেপকে ডিজাইন করার জন্য এখানে বিভিন্ন অপশন রয়েছে যা আপনার শেপকে সুন্দরভাবে ডিজাইন করতে সাহায্য করে ।
10. Function
👉 আপনার Excel Sheet -এ বিভিন্ন Formulas ব্যবহার করার ক্ষেত্রে এটি কাজ করে ।
👉 এখানে আপনি Excel -এ যাবতীয় Formulas রয়েছে যা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন যেমন : Sum/If/Average/Count/Max/Min ইত্যাদি ।
11. Link
👉 যেকোনো ফাইল বা ডকুমেন্ট অথবা ছবিকে লিংঙ্ক হিসেবে দেওয়ার জন্য এটি কাজ করে ।
👉 আবার আপনি চাইলে এখানে যেকোনো URL Link অথবা কোনো ডকুমেন্ট এর লিংঙ্ক Add করতে পারবেন ।
12. Checkbox
👉 আপনার Excel Sheet -এ ঠিক চিহ্ন মতো Checkbox দেওয়া ।
13. Dropdown
👉 বিভিন্ন Criteria ব্যবহার করে Dropdown লিস্ট তৈরি করার জন্য এটি কাজ করে ।
14. Emoji
👉 আপনার Excel Sheet -এ বিভিন্ন ডিজাইনের Emoji ব্যবহার করার জন্য এটি কাজ করে ।
15. Smart Chips
👉 এটির মাধ্যমে আপনি যেকোনো Email Address/Any File/Calendar Events/Place Address/Finance/Rating এগুলোর লিংঙ্ক হিসেবে দেওয়ার জন্য এটি কাজ করে ।
16. Comment
👉 আপনার Excel Sheet -এ যেকোনো সেল এ অতিরিক্ত মন্তব্য হিসেবে কমেন্ট ব্যবহার করা জন্য িএটি কাজ করে ।
17. Note
কমেন্ট এর মতো Cells -এ Note দেওয়ার জন্য এটি কাজ করে ।
# Format Menu
1. Theme
থিম এটির কাজ হলো পুরো একটি Google Sheets -কে ফন্ট স্টাইল পরিবর্তন করা,কালার পরিবর্তন করা, পুরো একটি Excel Sheet -কে সুন্দর ভাবে ডিজাইন করার জন্য এই থিম অপশনটি ব্যবহার করা হয় ।
2. Number
এখান থেকে আপনি খুব সহজেই Currency/Percentice/Data/Time/Custom Currency/Custom Data & Time/Custom Number Formatting এর কাজ করা হয় ।
3. Text
এখান থেকে আপনি যেকোনো Text এর Bold/Italic/Underline/Strikethrough এর কাজ করা হয় ।
4. Alignment
সিলেক্টকৃত যেকোনো টেক্সট বা অবজেক্টকে Left/Center/Right/Top/Middle/Bottom দিকে সরানোর জন্য Alignment অপশনটি ব্যবহার করা হয় ।
5. Wrapping
Wrapping এর মাধ্যমে যেকোনো বড় টেক্সটকে একটি সেল এর ভিতরে সুন্দরভাবে দেখানো । এখানে তিনটি অপশন রয়েছে যেমন : Overflow(যেকোনো লিখা পামের সেলে চলে যায়)/ Wrap (লিখা নিচের দিকে নেমে আসে ) / Clop (এটির মাধ্যমে অতিরিক্ত লেখা লুকিয়ে রাখে )
6. Rotation
যেকোনো টেক্সট/শেপ বা অবজেক্টকে রোটেট এর মাধ্যমে ঘোরানোর জন্য এটি কাজ করে ।
7. Font Size
যেকোনো ফন্ট সাইজ ছোট বা বড় করার জন্য এটি ব্যবহার করা হয় ।
8. Merge Cells
একাধিকে সেলকে একত্রে একটি সেলে Convert বা রূপান্তর করার জন্য এটি কাজ করে ।
9. Convert to table
এটির মাধ্যমে আপনি একটি Excel Sheet কে সুন্দর ভাবে ডিজাইন করা,ফিল্টার যুক্ত করা,ডাটা ম্যানেজ করা ইত্যাদি কাজ করা হয়।
10. Conditional Formatting
Conditional Formatting এর মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো সংখ্যা কম বেশি ্এর উপর কালার সেট করা হয় ।
11. Alternating Colors
প্রতিটি সেলকে বিভিন্ন কালার সেট করার জন্য এটি কাজ করে । এখান থেকে এক ক্লিকে প্রতিটি সেলে ভিন্ন ভিন্ন কালার সেট করতে পারবেন ।
12. Clear Formatting
আপনার Excel Sheet -এ formatting করা যেকোনো সেলকে পুনরাই Normally করার জন্য এটি কাজ করে ।
# Data Menu
1. Sort Sheet
যেকোনো Text & Number -কে (A to Z) & (Z to A) Ascending/Descending করে সাজানোর জন্য এটি ব্যবহৃত হয় ।
2. Sort Range
সিলেক্টকৃত বা নির্দিষ্ট অংশের ডেটাকে A to Z & Z to A Sort করার জন্য এটি কাজ করে ।
3. Remove Filter
ফিল্টার করা ডেটাকে পুনারায় Remove বা ফিল্টার সরানোর জন্য এটি কাজ করে ।
4. Create Group by View
ডেটাকে Group আকারে ভিউ করে দেখানোর জন্য এটি কাজ করে । এটির মাধ্যমে বড় ডেটাকে বিশ্লেষণে করতে সহজ হয় ।
5. Create Filter View
এটির মাধ্যমে বড় ডাটা সিট থেকে সহজেই তথ্য খুজেঁ বের করা এবং একই একাধিক নাম বা সংখ্যাকে সিটের শুরুতে আনার জন্য এটি কাজ করে ।
6. Save as Filter View
Filter View কে সেভ করার জন্য এটি কাজ করে ।
7. Add a slicer
এটির মাধ্যমে ফিল্টার এর মতো তথ্য বের করার জন্য একটি টেব শো করে যেটির মাধ্যমে আপনি খুব সহজেই বড় একটি ডেটাসিট থেকে যেকোনো তথ্য খুজেঁ বের করতে পারবেন ।
8. Protect Sheets and Ranges
এটির মাধ্যমে আপনি যেকোনো Sheet বা Cell -কে অন্য কেউ Edit করা থেকে বিরত রাখে । এটির মাধ্যমে সিলেক্টকৃত যেকোনো ডাটা সিটকে সুরক্ষিত রাখে ।
9. Named Ranges
সিলেক্টকৃত যেকোনো নির্দিষ্ট সেলে Range এর একটি নাম ব্যবহার করা জন্য এটি কাজ করে ।
10. Named Functions
এটির মাধ্যমে Custom Function তৈরি করতে সাহায্য করে । এটির মাধ্যমে আপনার সময় বাঁচায় এবং জটিল Formula কে সহজ করে তুলে ।
11. Randomize Range
সিলেক্টকৃত যেকোনো Name & Number -কে এলোমেলো ভাবে প্রতিটি সেলে শো করার জন্য এটি কাজ করে ।
12. Column Stats
এটির মাধ্যমে কোনো Formula না লিখেই তথ্য পাওয়া যায় । এটির মাধ্যমে যেকোনো Formula মোট তথ্য দ্রুত বিশ্লেষণ করা যায় ।
13. Data Validation
এটির মাধ্যমে খুব সহজে Dropdown List তৈরি করতে ব্যবহার করা হয় । যেকোনো সেলে গিয়ে Dropdown List তৈরি করতে পারবেন ।
14. Data Cleanup
Cleanup Suggestions : এটির মাধ্যমে আপনার সিডে কোনো ডেটা ভুল বা অপ্রয়োজনীয় কোনো তথ্য শনাক্ত করে সেগুলোকে ঠিক করার জন্য সঠিক পরামর্শ দেয় ।
Remove Duplicates : একটি ডাটা সিডে একাধিক নাম বা নাম্বার থাকলে বা Duplicates থাকলে সেটি মুছে ফেলার জন্য এটি কাজ করে ।
Trim Whitespace : ডেটার মধ্যো কোনো অতিরিক্ত Space থাকলে তা সরিয়ে দেওয়ার জন্য এটি কাজ করে ।
15. Split text to columns
এটির কাজ হলো একটি সেলে যখন অনেক গুলো তথ্য থাকে তখন সেগুলোকে আলাদা কলামে ভাগ করার জন্য এটি কাজ করে । সেলের ভিতরে টেক্স লিখার সময় (Comma,Space,Semicolon,Period,Custom Delimiter) এখান থেকে যেকোনো একটি ব্যবহার করে টেক্স লিখুন ।
16. Data Extraction
এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন এটির মাধ্যমে কোনো টেক্সট/বিবরণ বা নোট থেকে নির্দিষ্ট তথ্য থেকে শনাক্ত করে আলাদা কলামে নিচে আসে ।
# Tools Menu
1. Create a new Form
👉 এখান থেকে আপনি খুব সহজে Online Google Form তৈরি করতে পারবেন ।
👉 এখান থেকে From Upload করার পর Form -এ জমা হওয়া সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে Sheet -এ জমা হবে ।
👉 আপনি বিভিন্ন ধরনের র্ফম তৈরি করতে পারবেন যেমন : অনলাইন জরিপ/রেজিস্ট্রেশন ফর্ম/কুইজ/চাকরির আবেদন ফর্ম ইত্যাদি তৈরি করতে পারবেন ।
2. Spelling
Spell Check
👉 এটির মাধ্যমে আপনার Spreadsheet -এ প্রতিটি ভুল বানান খুজেঁ বের করে এবং ভুল বানানকে সংশোধন করতে পারবেন ।
Personal Dictionary
👉 কোনো ব্যাক্তির নাম/কোম্পানির নাম/প্রযুক্তিগত শব্দ/ব্র্যান্ড নাম সাধারণত Google Sheet -এ ভুল দেখাতে পারে আর সেগুলোকে Personal Dictionary -তে যোগ করলে সেটি আর ভুল দেখাবে না ।
Suggestion Controls
👉 এটির মাধ্যমে দ্রুত ডেটা এন্ট্রি টাইপিং করার জন্য Google অনুমান করে আপনার শব্দের সাজেস্ট করতে পারে । এটির মাধ্যমে খুব কম সময়ে টাইপিং করতে পারবেন ।
3. Notification Settings
Edit Notification
👉 এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন এটির মাধ্যমে যে কেউ আপনার Spreadsheet -এ ডাটা পরিবর্তন করলে বা নতুন ডাটা এ্যাড করলে অথবা কোনো ডাটা মুছে ফেলা হলে সাথে সাথে আপনার ইমেইলে নোটিফিকেশন পাবেন ।
👉 Email-Right Away : ডাটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনার কাছে ইমেইল আসবে ।
👉 Email-Daily Digest : এটি সিলেক্ট করে রাখলে দৈনিক একবার আপনার কাছে ইমেইল আসবে ।
Comment Notification
👉 আপনার Spreadsheet -এ কেউ Comment বা Reply করলে সাথে সাথে আপনার জিমেইলে Email Notification পাবেন ।
4. Accessibility
এটির মাধ্যমে আপনার Spreadsheet -এ সকল তথ্য পড়ে শোনাবে এবং Mouse ছাড়া Keyboard দিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন ।
# Extensions Menu
1. Add-ons
Add-ons এর কাজ হলো Google Sheets -এর জন্য অতিরক্ত অ্যাপ ব্যবহার করে নতুন ফিচার যোগ করে যেমন : Google Sheets -এ অতিরিক্ত টুল ইনস্টল করা,রিপোর্ট তৈরি করা,AI ব্যবহার করা,ডেটা বিশ্লেষণ করা, QR Code,FAx ইত্যাদি যোগ করার জন্য এটি কাজ করে ।
2. Macros
Macros হলো Google Sheets -এর জন্য খুবই গরুত্বপূর্ণ একটি কাজ । Macros -এটির মূল কাজ হলো আগে কাজ করা রেকর্ড গুলো এক ক্লিকে পুনরায় চালানোর জন্য এটি কাজ করে ।
Record Macro
একটি কাজ বারবার করা বা প্রতিদিন একই ফরম্যাটিং এর কাজ করার জন্য Record Macro গুরুত্ব অপরিসীম ।
Import Macro
অন্য কোনো Spreadsheet থেকে Record Macro এনে বর্তমান সিটে ব্যবহার করার জন্য এটি কাজ করে ।
Manage Macros
এখানে সকল Macro কাজ গুলো পরিচালনা করে । এখান থেকে Macro নাম পরিবর্তন করা,Macro -তে Shortcut Key ব্যবহার করা,Macro ডিলিট করা ইত্যাদি কাজ করা হয় ।
3. Apps Script
আপনার Google Sheets -এ Custom Program তৈরির ক্ষেত্রে এটি কাজ করে ।
4. AppSheet
আপনার Google Sheet -এ যেকোনো ডেটা ব্যবহার করেই কোনো কোড ছাড়াই Mobile App তৈরি করতে পারবেন ।
5. Data Studio
Al Transcription & Real-time Speech to Text
যেকোনো Speech /Voice বা অডিওকে স্বয়ক্রিয়ভাবে Text-এ রূপান্তর করার জন্য এটি কাজ করে যেমন : যেকোনো Meeting Notes/Interview/Lecture Notes ইত্যাদি ।
Al Voice Generator-Text to Speech & TTS
যেকোনো লিখিত Text -কে Voice -এ রূপান্তর করার জন্য এটি ব্যবহার করা হয় । এছাড়াও কম্পিউটার ফাইল থেকে যেকোনো টেক্স ফাইল এখান থেকে MP3 ভয়েসে রূপান্তর করা যায় ।
chartGPT
AI ব্যবহার করে যেকোনো চার্ট তৈরি করা,Data Insights বা বিশ্লেষণ করা,Trend Analysis করা ইত্যাদি কাজ করা হয় ।
Fax Plus Online Fax Service
Online Fax -এর মাধ্যমে যেকোনো ডকুমেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় আদান-প্রদান করা ।
GPT Workspace
অনলাইন ChartGPT ব্যবহার করে খুব সহজেই যেকোনো তথ্য বের করার জন্য এটি কাজ করে । AI ব্যবহার করে যেকোনো Content লিখা/Summary তৈরি/Formula & Translation ইত্যাদি কাজ করা হয় ।
OCR-Image & PDF to Text & Table & Excel
যেকোনো ছবি বা PDF থেকে লেখা বা টেবিল আকার তৈরি করার জন্য এটি কাজ করে ।
QR Code Maker
আপনি যেকোনো Contact Information/Product information/Website link -কে QR Code আকারে তৈরি করার জন্য এটি কাজ করে ।
Text to Speech-Al Voice Generator
যেকোনো টেক্সকে AI Voice -এ রূপান্তর করার জন্য এটি কাজ করে ।








0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!