OneDrive কি? মোবাইল ও কম্পিউটারে OneDrive ব্যবহার করার সম্পূর্ণ গাইড 2026

OneDrive বাংলা ফুল টিউটোরিয়াল

# OneDrive কি ?

Microsoft OneDrive হলো একটি অনলাইন স্টোরেজ সার্ভিস । OneDrive ব্যবহার করে আপনি আপনার যেকোনো ফাইল/ছবি/অডিও/ভিডিও/PDF/Word/Excel File সহ যেকোনো ডকুমেন্ট ইন্টারনেটে সংরক্ষন করে রাখতে পারেন এবং আপনি যেকোনো জায়গা থেকে অ্যাক্সেন করতে পারেন । আপনি মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো ফাইল OneDrive ইন্টারনেটে সেভ করে রাখতে পারেন । 

# OneDrive একাউন্ট খোলার উপায় ? 

OneDrive একাউন্ট খোলার আগে সর্বপ্রথম আপনাকে Microsoft Account খুলতে হবে । OneDrive হলো Microsoft এর একটি অংশ । নিচে Microsoft Account কিভাবে তৈরি তৈরি করবেন সম্পূর্ণ গাইড তুলে ধরা হলো । 

1. Microsoft Account তৈরি করুন 

👉 আপনার যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন । 

👉 সার্চ বক্সে টাইপ করুন Signup.live.com অথবা এই লিংঙ্কে ক্লিক করুন । 

👉 "Create Account" অথবা Sign In এ ক্লিক করুন । 

👉 Email & Phone Number দিয়ে নতুন একাউন্ট খুলতে পারবেন । 

👉 "Enter Your Email Address" এর নিচে ইমেইল এর ঘর পাবেন সেটিতে আপনার সচল ইমেইল ঠিকানাটি বসান এবং Next এ ক্লিক করুন । 

👉 এখন আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি কোড আসবে আপনি যে ইমেইল বা ফোন নাম্বার করবেন সেই নাম্বারে মেসেজটি আসবে । 

👉 মেসেজে আসা কোডটি Code Box -এ বসান । 

👉 Country Name & Your Date & Birth লিখে Next এ ক্লিক করুন । 

👉 তারপরে আপনার First Name & Last Name লিখে I would Like এ ঠিক চিহ্ন দিন এবং Next এ ক্লিক করুন । 

👉 এখন আপনার একাউন্ট সম্পূর্ণ ভাবে খোলে যাবে । 

# OneDrive সেটআপ করার নিয়ম ? 

Microsoft OneDrive Setup করা খুবই সহজ । আপনি আপনার মোবাইল ও কম্পিউটার দিয়ে খুব সহজেই OneDrive সেটআপ করতে পারবেন । আপনার মোবাইল ও কম্পিউটার দিয়ে OneDrive কিভাবে সেটআপ করবেন তার বিস্তারিত নিচে উল্লেখ করা হলো :

1. মোবাইল দিয়ে OneDrive সেটআপ করার নিয়ম 

👉 সর্বপ্রথম আপনার মোবাইলে Play Store অথবা App Store থেকে OneDrive অ্যাপটি ডাউনলোড করুন । 

👉 ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করুন তারপর "Sign In" বাটনে ক্লিক করুন । 

👉 আপনি যে Email & Password দিয়ে Microsoft Account খুলেছেন সেই একাউন্ট দিয়ে এখানে "Sign In" করুন । 

👉 Microsoft Account না থাকলে "Create One" -এ ক্লিক করুন নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করুন । 

👉 "OneDrive" অ্যাপটি প্রথমবারে মাতো চালু করলে কিছু অনুমতি চাইবে যেমন : Photos/Media Access/Files Access ইত্যাদি এগুলোতে "Allow" অপশনটি প্রেস করুন । 

👉 আপনার মোবাইলে যত গুলো ছবি/ভিডিও গুলো আছে সবগুলো অটোমেটিক ভাবে "OneDrive" -এ সেভ হওয়ার জন্য OneDrive Settings ক্লিক তারপর Camera Upload থেকে "Turn ON" করুন । 

👉 নিজ থেকে ফাইল আপলোড করার জন্য "+" বাটনে ক্লিক করুন । আপলোড অপশন সিলেক্ট করুন তারপর আপনার যেকোনো ছবি/ভিডিও/ফাইল সিলেক্ট করে "OneDrive" -এ সেভ করতে পারবেন । 

2. কম্পিউটার দিয়ে OneDrive সেটআপ করার নিয়ম 

কম্পিউটার দিয়ে "OneDrive" অ্যাকাউন্ট সেটআপ করা খুবই সহজ । কম্পিউটার (Windows 10/11) OneDrive  ইনস্টল করা থাকে । কম্পিউটারে "Start Menu" -তে গিয়ে "OneDrive" লিখে সার্চ করুন । থাকলে ওপেন করুন যদি না থাকে তাহলে Microsoft এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে "OneDrive" অ্যাপটি ডাউনলোড করুন । 

👉 "OneDrive" চালু করলে একটি Setup উইন্ডো আসবে । সেখান থেকে "Sign In" বাটনে ক্লিক করুন । 

👉 Microsoft Account দিয়ে আপনার "OneDrive" অ্যাপটি লগইন করুন । আপনার ইমেইল এবং পার্সওয়াড দিয়ে "OneDrive" অ্যাকাউন্ট "Sign In" করুন । 

👉 OneDrive -এ ফোল্ডার সেকশন সেট করুন । আপনি নিজ থেকেই ফোল্ডার তৈরি করে যেকোনো কিছু রাখতে পারবেন । 

👉 "OneDrive" -এ ব্যাকআপ করার কিছু অপশন আসবে যেমন : Desktop/Documents/Picture/Audio/Other এখানে সিলেক্ট করে "Start Backup" ক্লিক করুন । এতে করে আপনার ফাইল গুলো অটোমেটিক ক্লাউডে সেভ হবে । 

👉 "OneDrive" -এ 5G Free Storage Manage পাবেন । Storage বাড়াতে চাইলে Microsoft 365 প্ল্যান থেকে নিতে পারেন ।  

# OneDrive -এ ফাইল আপলোড করবো কিভাবে ? 

"OneDrive" -এ ফাইল আপালোড করা খুবই সহজ । আপনি আপনার মোবাইল/কম্পিউটার এবং ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই যেকোনো Picture/Audio/Video/PDF File/Word/Excel File/ZIP File ইত্যাদি আপলোড করতে পারবেন । 

1. কম্পিউটারে মাধ্যমে "OneDrive" ফাইল আপলোড করার নিয়ম

👉 OneDrive -এ ফাইল Online -এ সেভ করার জন্য আপনার কম্পিউটারে সেভ করা ফাইল কপি করুন । 

👉 কম্পিউটার থেকে "OneDrive" ওপেন করে যে ফোল্ডারে সেভ করতে চান সেই ফোল্ডারে যান এবং সেখানে Paste করুন । 

👉 পেস্ট করার পর ফাইলটি অনলাইনে আপলোড হবে । 

2. মোবাইলে মাধ্যমে "OneDrive" ফাইল আপলোড করার নিয়ম

👉 সর্বপ্রথম আপনার মোবাইল থেকে "OneDrive" অ্যাপটি ওপেন করুন । 
👉 আপনার Microsoft Account দিয়ে অ্যাপটি লগইন করুন । 
👉 ফাইল আপলোড করার জন্য স্ক্রিনে "+" আইকনে Press করুন । 
👉 "Upload" অপশনটি নির্বাচন করুন । এখন যেটি আপলোড করতে চান যেমন Flie/Audio/Video/Picture ইত্যাদি সিলেক্ট করুন এটি সাথে সাথে OneDrive -এ আপলোড হবে । 

3. ওয়েবসাইট দিয়ে ফাইল আপলোড করার নিয়ম 
👉 যেকোনো একটি ব্রাউজারে গিয়ে Onedrive.live.com লিখে সার্চ করুন । 
👉 এখন আপনার Microsoft Account দিয়ে লগইন করুন । 
👉 উপরে থাকা আপলোড বাটনে ক্লিক করুন । আপনার ডকুমেন্ট থেকে ফাইল নির্বাচন করুন । সিলেক্ট করার পর পরই ফাইল আপলোড হয়ে যাবে ।  

# OneDrive-এ ফাইল শেয়ার কিভাবে করবো ? 
Microsoft OneDrive -এ যেকোনো ফাইল শেয়ার করা খুবই সহজ । আপনি আপনার যেকোনো মোবাইল/কম্পিউটার বা ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই  যেকোনো File/Image/Video/Audio/PDF File ইত্যাদি শেয়ার করতে পারবেন । 

1. কম্পিউটারে ফাইল শেয়ার করার নিয়ম
👉 প্রথমে "OneDrive" অ্যাকাউন্টটি ওপেন করুন । Microsoft Account দিয়ে অ্যাপটি লগইন করুন । 
👉 "OneDrive Folder" থেকে যে ফাইলটি শেয়ার করতে চান সেটিতে "Right Button" ক্লিক করুন । "Share" অপশনটি নির্বাচন করুন । 
👉 "Copy Link" ক্লিক করুন । এখন ঐ ফাইলটির জন্য একটি লিংঙ্ক তৈরি হবে । এখন সেই লিংঙ্কটি Facebook/YouTube/Imo/WhatsApp/Messenger -এ পাঠাতে পারবেন ।   
👉 আপনি চাইলে সরাসরি লিংঙ্কটি E-mail এর মাধ্যমে যে কাউকে পাঠাতে পারবেন খুব সহজেই । 
2. মোবাইল দিয়ে ফাইল শেয়ার করার নিয়ম 
👉 প্রথমে "Microsoft OneDrive" অ্যাপটি ওপেন করুন । 
👉 আপনার Microsoft Account দিয়ে OneDrive অ্যাপটি লগইন করুন । 
👉 যে ফাইলটি শেয়ার করতে চান সেই ফাইল এর পাশে (তিন ডট) এ চাপুন ।এর পরে "Share" বাটনে ক্লিক করুন । 
👉 এখন ঐ ফাইল এর জন্য একটি লিংঙ্ক তৈরি করবে । এখন সেটি আপনি যেকোনো WhatsApp Number ,Messenger,Email,Facebook ইত্যাদি পাঠাতে পারবেন । 
# Share Settings করুন 
"OndeDrive" -এ Share Settings করা খুবই জরুরী । আপনার শেয়ার করা লিংঙ্কটি কে দেথতে পারবে এবং কে দেখতে পারবেন সেটির সেটিংস করে । নিচে সংক্ষেপে উল্লেখ করা হলো : 
1. Anyone With the Link 

এই অপশনে লিংঙ্ক শেয়ার করলে যে কেউ লিংকটি ওপেন করে দেখতে পারবে । 
2. Specific People 

এটির মাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিরাই দেখতে পারবে । 
3. View & Edit 

View সিলেক্ট করলে শুধুমাত্র দেখতে পারবে । আর Edit সিলেক্ট করলে ফাইল দেখার পাশাপাশি ফাইলটি পরিবর্তন করতে পারবেন । 

# OneDrive Storage Full হলে কি করবেন ? 

Microsoft OneDrive Storage Full হলে নতুন ফাইল আপলোড বা ব্যাকআপ বন্ধ হয়ে যেতে পারে । OneDrive Storage Full হলে কিভাবে সমাধান করবেন তার বিস্তারিত নিচে উল্লেখ করা হলো : 

1. প্রয়োজন ছাড়া ফাইল ডিলিট করুন 

👉 OneDrive -এ Storage ঠিক রাখার জন্য অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন । 

👉 অপ্রয়োজনীয় বড় কোনো ভিডিও/Duplicate Image পুরোনো ফাইল যেটি আপনার প্রয়োজন নেই সেটি ডিলিট করুন । 

2. Camera অটো আপলোড বন্ধ করুন 

👉 আপনার মোবাইলে সব Image/Audio/Video অটো আপলোড হলে বা Auto Backup Setting করা থাকলে আপনার স্টোরেজ দ্রুত Full হলে যাবে । 

👉 আপনার মোবাইলের ছবি/অডিও/ভিডিও অটো আপলোড করা থাকলে বা Auto Backup করা থাকলে সেটি বন্ধ করুন । 

👉 Camera Upload বন্ধ করার নিয়ম Microsoft OneDrive< Settings< Camera Upload<OFF এতে করে ক্যামেরা অটো আপলোড বন্ধ হবে । 

3. ডিলিট করা ফাইল Recycle Bin থেকে খালি করুন 

👉 OneDrive থেকে ডিলিট করা ফাইল অনেক সময় Recycle Bin -এ এসে জমা হয় । তাই Recycle Bin -এ গিয়ে সেই ফাইলটি ডিলিট করুন । 

👉 Recycle Bin থেকে ফাইল ডিলিট করার নিয়ম । OneDrive< Recycle Bin< Empty Recycle Bin এতে করে আপনার স্টোরেজ ফ্রি হবে । 

# OneDrive- এ স্টোরেজ বাড়ানোর উপায় কী ? 

Microsoft OneDrive -এ স্টোরেজ Full হলে এর সমাধান কি এবং কিভাবে |OneDrive -এ স্টোরেজ বাড়ানো যায় তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো : 

👉 Microsoft OneDrive -এ স্টোরেজ Full হলে আপনি খুব সহজেই Microsoft অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই Personal Storage কিনে নিতে পারবেন । 

👉 যেকোনো ব্রাউজারে গিয়ে  Microsoft.com টাইপ করুন অথবা এই লিংঙ্কে ক্লিক করুন। Microsoft  অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Microsoft অ্যাকাউন্ট তৈরি করুন । 

👉 আপনি কয়েক ভাবে Storage কিনতে পারবেন Microsoft 365 গিয়ে 100GB/1TB/সর্বোচ্চ 6TB পযর্ন্ত কিনতে পারবেন । 

# OneDrive sync কী ? 

Microsoft OneDrive Sync হলো একটি সিস্টেম যা আপনার মোবাইল,কম্পিউটার এবং OneDrive ক্লাউডের ফাইলগুলোকে একে অপরের সাথে আপডেট রাখে । 
সংক্ষেপে OneDrive Sync মানে হলো আপনার যেকোনো ফাইল ক্লাউডে সেভ থাকবে । ্আপনার সব ডিভাইসে একই ফাইল দেখা যাবে । কোনো ফাইল পরিবর্তন হলে অটো আপডেট হবে । 

# OneDrive-এ ডিলিট করা ফাইল কিভাবে রিকভার করবো ? 

OneDrive -এ অনেক সময় ভূল বশত কারণে কোনো ফাইল ডিলিট হয়ে গেলে অথবা ডিলিট করা ফাইল পুনরাই ফিরিয়ে আনতে চাইলে আপনি খুব সহজেই Recycle Bin ব্যবহার করে খুব সহজেই যেকোনো ডিলিট করা ফাইল ফিরিয়ে আনতে পারবেন । আপনার মোবাইল,কম্পিউটার এবং ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে ডিলিট করা ফাইল রিকভার করবেন তা নিচে বিস্তারিতভাবে দেখানো হলো ।  
1. Computer -এ ডিলিট করা ফাইল রিকভার করার নিয়ম
👉 সর্বপ্রথম OneDrive ওয়েবসাইটটি আপনার Microsoft Account দিয়ে লগইন করুন । 
👉 OneDrive লগইন করার পর Recycle Bin অপশনটি খুঁজে বের করুন । যেখানে ডিলিট করা সকল ফাইল Recycle Bin -এ এসে জমা হয় । 
👉 যে ফাইলটি রিকভার করতে চান সেই ফাইলটি সিলেক্ট করুন তারপর Restore বাটন Press করুন । 
2. মোবাইলে ডিলিট করা ফাইল রিকভার করার নিয়ম
👉 সর্বপ্রথম "Microsoft OneDrive" অ্যাপটি ওপেন করুন । তারপর Microsoft Account দিয়ে OneDrive অ্যাপটি লগইন করে নিন । 
👉 OneDrive থেকে Profile Icon চাপুন । এখন নিচের দিকে Recycle Bin নামে একটি অপশন থাকবে সেটিতে সিলেক্ট করুন । 
👉 এখন ডিলিট হওয়া ফাইল রিকভার করার জন্য সেই ফাইলটি সিলেক্ট করুন এবং "Restore" বাটন Press করুন ।  


Post a Comment

0 Comments