# Fax মেশিন কি ?
ফ্যাক্স মেশিন হলো এমন একটি ডিভাইস মেশিন যেটির মাধ্যমে কাগজে থাকা যেকোনো ডকুমেন্টে লিখা/ইমেজ বা ছবি স্ক্যান মেশিনের মাধ্যমে আরেকটি ফ্যাক্স মেশিনে পাঠানো জন্য এটি কাজ করে । ইন্টারনেট ছাড়াই ফ্যাক্স মেশিনের মাধ্যমে যেকোনো অথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায় ।
সহজ ভাবে বলতে গেলে, যেকোনো ফ্যাক্স মেশিনে কোনো কাগজ স্ক্যান করে টেলিফোন লাইনের মাধ্যমে পাঠায় এবং অন্য পাশে থাকা ফ্যাক্স মেশিন সেটি কাগজের আকারে প্রিন্ট হয়ে বের হয় ।
# ফ্যাক্স মেশিনের কাজ কি ? ফ্যাক্স মেশিন কিভাবে কাজ করে ?
# ফ্যাক্স মেশিন ব্যবহার করার নিয়ম ?
সর্বপ্রথম ফ্যাক্স মেশিনের মাধ্যমে যেকোনো তথ্য এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করার জন্য যা যা প্রয়োজন যেমন : ১/ একটি ফ্যাক্স মেশিন ২/ সক্রিয় একটি টেলিফোন লাইন ইত্যাদি ।
ফ্যাক্সে ডকুমেন্ট পাঠানো নিয়ম :
1. ফ্যাক্স মেশিন চালু করুন
👉 সর্বপ্রথম ফ্যাক্স মেশিনের Power Bottom No করুন ।
👉 টেলিফোন লাইন সক্রিয় আছে কিনা নিশ্চিত করুন ।
2. Document প্রস্তুত করুন
👉 স্ক্যান মেশিনে ডকুমেন্টের কাগজ পরিষ্কার ও ভাঁজমুক্ত হতে হবে ।
👉 বেশিরভাগ ফ্যাক্স মেশিনে লেখা নিচের দিকে Face Down থাকে ।
3. Document Feeder -এ বসান
👉 যে ডকুমেন্টের কাগজ ফ্যাক্সের মাধ্যমে পাঠাতে চান সেটি ADF (Auto Document Feeder) -এ ঠিক ভাবে বসান ।
👉 ডকুমেন্টের কাগজ ফিডানে সেট না করলে স্ক্যান করা ভূল হতে পারে ।
4. ফ্যাক্স নাম্বার ডায়াল করুন
👉 ফ্যাক্স এর মাধ্যমে যাকে ডকুমেন্ট পাঠাবেন তার ফ্যাক্স নাম্বারটি বসান ।
👉 প্রয়োজনে এরিয়া কোড বা দেশ কোড দিন ।
5. Setting নির্বাচন করুন
👉 রেজুলেশন ঠিক করুন যেমন : Text/Photo
👉 Contrast হালকা বা গাঢ় রাখুন ।
6. Send/Start বাটন চাপুন
👉 ফ্যাক্স মেশিন থেকে Start বা Fax বাটন চাপুন ।
👉 মেশিন নিজে থেকে স্ক্যান করে ডকুমেন্টের লিখা পাঠাতে শুরু করবে ।
7. কনফার্মেশন দেখুন
👉 ডকুমেন্ট সেন্ড সফল হলে "Ok" বা রিপোর্ট দেখাবে ।
👉 আবার অনেক মেশিনে প্রিন্ট Report পাওয়া যায় ।
# ফ্যাক্স মেশিনে কিভাবে ডকুমেন্ট গ্রহণ করতে হয় ?
ফ্যাক্স মেশিনের মাধ্যমে যেকোনো ডকুমেন্ট বা ইমেইকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর পর সেটি কিভাবে গ্রহণ করবে তা নিচে বিস্তারিত ভাবে তুলে ধরা হলো । ফ্যাক্স মেশিনে ডকুমেন্ট গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ ্একটি কাজ । দুইভাবে ফ্যাক্স মেশিন থেকে ডকুমেন্ট রিসিভ করা যায় যেমন : Auto Mode and Manual Mode
ফ্যাক্স মেশিনে ডকুমেন্ট কিভাবে গ্রহণ করা হয় বিস্তারিত উল্লেখ করা হলো :
1. Receiving Setup
👉 ফ্যাক্স মেশিন থেকে ডকুমেন্ট প্রিন্ট করার আছে এগুলো চেক করুন ।
👉 টেলিফোন লাইন সক্রিয় আছে কিনা দেখে নিন ।
👉 পেপার ট্রেতে কাগজ আছে কিনা দেখুন ।
👉 মেশিনে কালি বা টোনার ঠিক আছে কিনা দেখুন ।
2. Auto Mode Received
👉 ফ্যাক্স মেশিনে অটোমেটিক ডকুমেন্ট রিসিভ করার জন্য Auto Answer বা Fax Mode "ON" করুন ।
👉 কেউ ফ্যাক্স পাঠালে আপনার মেশিনে অটোমেটিক কল আসবে ।
👉 মেশিনে Auto Mode করা থাকলে মেশিন নিজে থেকেই কল রিসিভ করবে ।
👉 মেশিনে Auto Mode করা থাকলে ডকুমেন্ট অটোমেটিক ভাবে প্রিন্ট হবে ।
👉 Auto Mode করা থাকলে মেশিনে কোনো বাটন চাপতে হয় না ।
3. Manual Mode Received
👉 মেশিনে Auto Mode করা না থাকলে বা বন্ধ থাকলে সেটি আপনাকে নিজে থেকে রিসিভ করতে হবে ।
👉 টেলিফোনে আওয়াজ দিলে বুঝবেন কেউ ডকুমেন্ট ফ্যাক্স করেছে । ফ্যাক্স মেশিনে Start বাটন চাপলে মেশিন ডেটা গ্রহণ শুরু করবে ।
👉 কিছুক্ষন অপেক্ষা করলে ডকুমেন্ট প্রিন্ট হয়ে বের হবে ।
4. ফ্যাক্স মেমোরিতে ডকুমেন্ট সংরক্ষন করা
👉 ফ্যাক্স মেশিনে কাগজ না থাকলে সেটি ফ্যাক্স মেমোরিতে সংরক্ষন করে ।
👉 মেমোরিতে সেভ করা ডকুমেন্ট পরবর্তী কাগজ দিয়ে প্রিন্ট করা যাবে ।
# ফ্যাক্স মেশিন সেটআপ করার নিয়ম কি ?
ফ্যাক্স মেশিনের মাধ্যমে যেকোনো ডকুমেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদানের জন্য ফ্যাক্স মেশিন সেটআপ করা থুবই জরুরী । বিশেষ করে সঠিক জায়গায় ফ্যাক্স মেশিন বসানো,পাওয়ার লাইন সংযোগ দেওয়া,টেলিফোন লাইন সংযোগ দেওয়া,মেশিনে কাগজ সেট করা,টোনার ইনস্টল করা, ফ্যাক্স মেশিনে বেসিক সেটিংস কনফিগার করা ইত্যাদি ।
নিচে ফ্যাক্স মেশিনে সেটআপ করার নিয়ম বিস্তারিত তুলে ধরা হলো :
1. মেশিনের পাওয়ার সংযোগ দেওয়া
👉 ফ্যাক্স মেশিনটি সমান ও শুকনো জায়গায় রাখুন এবং বিদ্যুৎ/টেলিফোন/গরম ও আর্দ্র জায়গায় রাখুন ।
👉 বিদ্যুৎ সংযোগে পাওয়ার কেবল লাগান এবং সুইচ অন করুন ।
👉 এখন ফ্যাক্স মেশিন চালু হচ্ছে কিনা দেখুন এবং ফ্যাক্স মেশিনে ডিসপ্লে বা লাইট অন হয়েছে কিনা দেখুন ।
2. টেলিফোন লাইন সেটআপ করুন
👉 এখন টেলিফোন লাইনের তারটি লাইন পোর্টে লাগান । ভূল লাইন পোর্টে
লাগালে ফ্যাক্স মেশিন কাজ করবে না ।
3. মেশিনে পেপার সেট করা
👉 ফ্যাক্স মেশিনে পেপার ট্রেতে A4 সাইজের কাগজ দিন ।
👉 মেশিনে বাজঁ করা কোনো পেইজ বসাবেন না । কম বা বেশি কাগজ দেবেন না ।
4. মেশিনের বেসিক সেটিংস সেট করুন
👉 ফ্যাক্সে সময় দেখানোর জন্য Date and Time সেট করুন ।
👉 আপনার পরিচিত ফ্যাক্স নাম্বার গুলো এখানে সেভ করে রাখতে পারবেন ।
👉 রেজোলিউশন ও কোয়ালিটি সেটিংস করুন যেমন : Text Mode/Photo Mode সেটিংস করা ।
5. ফ্যাক্স মেশিন Text করা
👉 একটি পরিচিত ফ্যাক্স নাম্বারে ডকুমেন্ট পাঠান এবং ডকুমেন্টটি ফ্যাক্সে ঠিকভাবে যাচ্ছে কিনা নিশ্চিত করুন ।
# ফ্যাক্স নাম্বার কিভাবে ব্যবহার করতে হয় ?
সঠিকভাবে ফ্যাক্স নাম্বার এরিয়া কোড বা দেশ কোড ঠিক ভাবে বসানো না হলে ডকুমেন্ট পাঠানো যাবে না । ফ্যাক্সে মাধ্যমে যেকোনো ডকুমেন্ট পাঠাতে চাইলে ফ্যাক্স নাম্বার ব্যবহার খুবই গুরুত্বপর্ণ্য ।
নিচে ফ্যাক্স নাম্বার ব্যবহার করার নিয়ম তুলে ধরা হলো :
1. নাম্বার ব্যবহার করে ডকুমেন্ট পাঠানো
👉 সর্বপ্রথম আপনি যে ডকুমেন্টটি পাঠাবেন সেই ডকুমেন্টটি ফ্যাক্স মেশিনে রাখুন ।
👉 যাকে ডকুমেন্ট পাঠাবেন তার ফ্যাক্স নাম্বারটি ডায়াল করুন ।
👉 ফ্যাক্স মেশিন থেকে "Start অথবা Send" বাটন চাপুন ।
👉 এখন ফ্যাক্স মেশিনে ডকুমেন্টটি স্ক্যান করে সেই নাম্বারে ডকুমেন্টটি পাঠাবে ।
2. ফ্যাক্স নাম্বারে ডকুমেন্ট গ্রহণ
👉 যদি কেউ আপনার ফ্যাক্স নাম্বারে কোনো ডকুমেন্ট পাঠালে তখন আপনারি ফ্যাক্স মেশিনে কল আসবে ।
👉 আপনার ফ্যাক্স মেশিনে "Auto Mode" করা থাকলে সেটি নিজে থেকেই ডকুমেন্টটি প্রিন্ট হবে ।
👉 আবার "Manual Mode" করা থাকলে ডকুমেন্টটি আপনাকে রিসিভ করতে হবে ।
3. এরিয়া কোড ও দেশ কোড/নাম্বার ব্যবহার করা
👉 আপনি যদি একই শহরে ফ্যাক্স পাঠাতে চান তাহলে শুধু ফ্যাক্স নাম্বার দিলেই হবে ।
👉 এক শহর থেকে অন্য শহরে হলে এরিয়া কোড নাম্বার বসাতে হবে ।
👉 এক দেশ থেকে অন্য দেশে হলে আপনাকে দেশের কোড/এরিয়া কোড/ফ্যাক্স নাম্বার বসাতে হবে যেমন : বাংলাদেশের কোড নাম্বার (+880)
4. ফ্যাক্সে নাম্বার সেভ করা
👉 সব সময় একই ফ্যাক্স নাম্বারে ডকুমেন্ট পাঠাতে চাইলে সেই নাম্বারটি ফ্যাক্স মেশিনে সেভ করে রাখতে পারেন ।
👉 পরবর্তীতে ঐ নাম্বারে ডকুমেন্ট পাঠাতে চাইলে এক বাটনে দ্রুত পাঠানো যাবে ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!