Adobe Illustrator CS6 View Menu সম্পূর্ণ গাইড বাংলায় | সহজভাবে সব অপশন শিখুন

Adobe Illustrator CS6 View Menu-তে বিভিন্ন ভিউ অপশন, যেমন জুম, গ্রিড, গাইড, আউটলাইন, ওয়ার্কস্পেস সাজানোর সব ফিচার

# Adobe Illustrator CS6 "View Menu" কাজ কি ? 

Adobe Illustrator CS6 -এর View Menu মূল কাজ হলো আপনার আর্টবোর্ডে কাজ করার সময় কিভাবে ডিজাইনটি দেখবেন সেটির কাজ করে । ভিউ মেনুর প্রধান কাজগুলো হলো Zoom In/Zoom Out,Fit All in Window/Show Bounding Box/Rulers/Grid/guides/Edges/Snap To Point/Overprint Preview/Slice Show and Lock ইত্যাদি কাজ করা হয় । 

# Adobe Illustrator CS6 "View Menu" প্রতিটি অপশনে কাজ বিস্তরিত ব্যাখ্যা ? 

Adobe Illustrator CS6 View Menu-তে বিভিন্ন ভিউ অপশন, যেমন জুম, গ্রিড, গাইড, আউটলাইন, ওয়ার্কস্পেস সাজানোর সব ফিচার

1. Outline 

যেকোনো অবজেক্ট ডিজাইন এর শুধু মাত্র আউটলাইন দেখার জন্য এটি কাজে লাগে । 

2. Overprint Preview 

প্রিন্টের সময় কালার কিভাবে ওভারল্যাপ হবে সেটি দেখায় । 

3. Pixel Preview 

যেকোনো ডিজাইন স্ক্রিনে পিক্সেল হিসেবে কিভাবে দেখায় সেটির কাজ করে । 

4. Proof Setup / Proof Colors 

নির্দিষ্ট প্রিন্ট ডিজাইস অনুযায়ী কালার সেট করা । প্রিন্ট আউটের মতো কালার প্রিভিউ দেখা । 

5. Zoom In / Zoom Out 

Window স্ক্রিন বা ডিজাইন বড় ছোট করার জন্য এটি কাজ করে । 

6. Fit Artboard in Window 

এটির মাধ্যমে পুরো স্ক্রিন Artboard ফিট করে দেখার জন্য এটি কাজ করে । 

7. Fit All in Window 

সবগুলো Window আর্টবোর্ডে একসাথে স্ক্রিনে ফিট করে দেখায় । 

8. Actual Size 

যেকোনো ডিজাইনকে ১০০% Actual সাইজে দেখায় । 

9. Hide/Show Edges 

সিলেক্টকৃত যেকোনো অবজেক্ট এর বর্ডার লুকাতে সাহায্য করে । 

10. Hide/Show Artboards 

স্ক্রেন আর্টরোর্ডে বর্ডার লুকানোর জন্য এটি কাজ করে । 

11. Show Print Tiling 

Print করার সময় কাগজ কিভাবে ভাগ হবে তা দেখানো । 

12. Show Slices 

ওয়েব ডিজাইনের জন্য তৈরি করা Slices গুলো শো করার জন্য এটি কাজ করে । 

13. Lock Slices 

ওয়েব ডিজাইনে Slices গুলো Lock করে দেয় যাতে কেউ পরিবর্তন করতে না পারে । 

14. Hide Template 

যেকোনো Template লেয়ার লুকানোর জন্য এটি কাজ করে । 

15. Rulers 

Artboard -এ Rulers চালু/বন্ধ করা হয় ।এছাড়াও Show Video Rulers/Change to Artboard Rulers এর কাজ করা হয় । 

16. Hide/Show Bounding Box 

সিলেক্টকৃত যেকোনো অবজেক্টে চারপাশে বক্স লুকানো জন্য এটি কাজ করে । 

17. Show Transparency Grid

Artboard -এ ব্যাকগ্রাউন্ডে Transparency Grid দেওয়ার জন্য এটি কাজ করে । 

18. Hide Text Threads 

Text Box -এ লিংঙ্ক লুকিয়ে ফেলা । 

19. Show Live Paint Gaps 

Live Paint -এর ফাঁকা অংশগুলো Hide বা Show করার জন্য ্কাজ করে । 

20. HIde Gradient Annotator 

Gradient Added করা হ্যান্ডেল গুলো লুকানো । 

21. Guides 

Guideline Make/Hide/Lock/Release and Clear এর কাজ করে । 

22. Smart Guides 

Auto Alignment and Map দেখাতে সাহায্য করে ।

23. Perspective Grid 

যেকোনো অবজেক্টে 3D Perspective Grid দেখানো । 

24. Show Grid 

সম্পূর্ণ আর্টবোর্ডে গ্রিড দেখানো । আবার Hide Grid ক্লিক করলে Artboard থেকে গ্রিড লুকায় । 

25. Snap to Grid 

যেকোনো অবজেক্ট গ্রিড অনুযায়ী বসে । 

26. Snap to Point 

এক অবজেক্ট থেকে অন্য অবজেক্ট পয়েন্টে Snap করে । 

27. New View 

এটির মাধ্যমে একই ডকুমেন্টে নুতন View তৈরি করে । 

28. Edit Views 

নতুন সেভ করা ভিউ গুলো এডিট বা ম্যানেজ করে । 


Post a Comment

0 Comments