# Adobe Illustrator CS6 "Effect Menu" এর কাজ কি ?
Adobe Illustrator Cs6 " Effect Menu" ব্যবহার করে যেকোনো ছবি/শেপ বা অবজেক্টকে সুন্দরভাবে ডিজাইন আকর্ষণীয় এবং প্রফেশনাল লুকে দেওয়ার জন্য এই মেনুটি ব্যবহার করা হয় । Effect Menu ব্যবহার করে যেকোনো অবজেক্টকে ডিজাইন স্টাইল য়োগ করা,Shape -কে বিকৃত বা পরিবর্তন করা,থ্রিডি তৈরি করা,Blur and Soft Effect ব্যবহার করা, যেকোনো ছবিকে আর্ট বা পেইন্টিং স্টাইল রূপান্তর করা, অবজেক্টকে Transform and Distort দিতে সাহায্য করে ।
# Adobe Illustrator "Effect Menu" প্রতিটি অপশনের কাজ বিস্তারিত ব্যাখ্যা ?
Illustrator Effects
1. 3D
Extrude & Bevel
যেকোনো অবজেক্টকে Bevel আকারে থ্রিডি রূপান্তর করার জন্য এটি কাজ করে ।
Revolve
যেকোনো অবজেক্টকে ঘুরিয়ে থ্রিডি গোলাকার শেপ তৈরি করে ।
Rotate
যেকোনো অবজেক্টকে নির্দিষ্ট Angle -এ ডিগ্রিতে ঘোরানো জন্য ব্যবহার করা হয় ।
2. Convert to Shape
Rectangle
এটির মাধ্যমে আয়তাকার শেপ এর সাইজ Width & Height কমানো বাড়ানো হয় ।
Rounded Rectangle
কোণ গোল আকৃতির আয়তাকার শেপ সাইজ সেট করা ।
Ellipse
বৃত্ত বা ডিম্বাকৃতি শেপ এর সাইজ Width & Height কাস্টম সেট করা ।
3. Crop Marks
প্রিন্টের জন্য Crop Marks তৈরি করার জন্য এটি কাজ করে ।
4. Distort & Transform
Free Distort
যেকোনো শেপ বা অবজেক্টকে নিজ থেকে বিকৃত বা এডিট করা ।
Pucker & Bloat
Pucker এর মাধ্যমে অবজেক্টকে ভিতরের দিকে টানে আবার Bloat এটির মাধ্যমে শেপকে বাইরে ফুলিয়ে দেয় ।
Roughen
যেকোনো অবজেক্টকে এজকে খসখসে করা ।
Transform
অবজেক্টকে Scale/Move/Rotate করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয় ।
Tweak
পার্থের পয়েন্টগুলোকে এলোমেলোভাবে নড়াচড়া করার জন্য এটি কাজ করে ।
Twist
অবজেক্টকে বিকৃতি আকারে তৈরি করে ।
Zig Zag
অবজেক্টে Zig Zag Effect ব্যবহার করে ।
5. Path
Offset Path
শেপ বা অবজেক্ট এর চারপাশে নতুন পার্থ তৈরি করা । শেপ এর ভিতরে এবং বাইরে Offset/Joins(Miter,Round,Bevel)/Miter Limit কাজ করে ।
Outline Object
শেপ এর Stroke বা Shape Outline ফিল শেপে রূপান্তর করে ।
Outline Stroke
Stroke কে আলাদা অবজেক্টে পরিবর্তন করে ।
6. Pathfinder
Add
সব ধরনের অবজেক্ট একসাথে মিলানো ।
Intersect
যেখানো ওভারল্যাপ করে সেই অংশ রাখে ।
Exclude
ওভারল্যাপ অংশ বাদ দিয়ে বাকি অংশ রাখা ।
Subtract / Minus Back
একটি অবজেক্ট দিয়ে অন্য আরেকটি অবজেক্ট কাটা ।
Divide
সব ধরনের অংশ আলাদা আলাদা করা ।
Trim
ওভারল্যাপ অংশ কাটার জন্য এটি কাজ করে ।
Merge
অবজেক্টের সবক কালার একত্রিত করা ।
Crop
অবজেক্টের অপ্রয়োজনীয় অংশ Crop করা বা কেটে ফেলা ।
Outline
শুধুমাত্র Outline রাখার জন্য এটি কাজ করে ।
Hard Mix /Soft Mix /Trap
এগুলোর মাধ্যমে Print Effect তৈরি করে ।
7. Rasterize
যেকোনো অবজেক্টকে পিক্সেল এ রূপান্তর করে ।
8. Stylize
Drop Shadow
যেকোনো অবজেক্ট এর নিচে ছায়ার মতো তৈরি করে ।
Feather
এজ গুলোকে নরম করা ।
Inner Glow / Outer Glow
অবজেক্টে ভিতরে এবং বাইরে আলো তৈরি করে ।
Round Corners
কোণ গোল করা জন্য এটি কাজ করে ।
Scribble
হাতে আকাঁর মতো এফেক্ট ব্যবহার করা ।
9. SVG Filters
Web গ্রাফিক্সের জন্য Filter তৈরি করা ।
10. Warp
Arc /Arc Lower /Arc Upper
যেকোনো অবজেক্টকে বাঁকা করে ।
Arch
যেকোনো অবজেক্টকে খিলান আকৃতিতে তৈরি করে ।
Bulge
অবজেক্টকে মাঝখানে ফুলিয়ে দেয়া ।
Shell Lower/Shell Upper
শেপকে শেল আকৃতির বক্রতা তৈরি করা ।
Flag
পতাকার মতে ঢেউ তৈরি করে ।
Wave
যেকোনো অবজেক্টকে ঢেউয়ের মতো আকৃতি তৈরি করে ।
Fish/Fisheye
Rise
অবজেক্টকে উপরের দিকে টান দেয়া ।
Inflate
এটির মাধ্যমে অবজেক্টকে ভিতরে বাইরে ফুলিয়ে দেয়া ।
Squeeze
এটি অবজেক্টকে চাপা দেয় ।
Twist
যেকোনো শেপ বা অবজেক্টকে ঘুরিয়ে বিকৃত করে ।
Photoshop Effects
1. Artistic
যেকোনো ছবিকে আর্ট এবং ব্রাশ পেইন্টিং আকৃতিতে রূপান্তর করে ।
Colored Pencil
ছবিকে পেন্সিলে আঁকার মতো আকৃতি তৈরি করে ।
Cutout
যেকোনো ছবিকে কাগজের কাটার মতো আকৃতি তৈরি করে ।
Dry Brush
ছবিকে ব্রাশ পেইন্টিং তৈরি করে ।
Film Grain
এটি Film নোইজ তৈরি করে ।
Fresco
এটি দিয়ে ছবি পেইন্টিং স্টাইল তৈরি করে ।
Neon Glow
ছবিকে নিয়ন আলো তৈরি করে ।
Paint Daubs
ছবিতে রঙের দাগ দেওয়া ।
Palette Knife
ছবিকে রাফ পেইন্ট তৈরি করা ।
Plastic Wrap
ছবিকে প্লাস্টিক লুকে দেওয়া ।
Poster Edges
ছবিকে পোস্টার স্টাইলে দেওয়া ।
Rough Pastels
প্যাস্টেল আঁকা ।
Smudge Stick /Sponge
ছবিকে ঘষা ইফেক্ট ব্যবহার করা ।
Underpainting
বেস পেইন্ট
Watercolor
ছবিতে জলরং দেওয়া ।
2. Blur
Gaussian Blur
যেকোনো ছবিকে সফট ব্লার করার জন্য এটি কাজ করে ।
Radial Blur
যেকোনো ছবি/শেপ বা অবজেক্টকে ঘূর্ণায়মান বা গোল আকৃতিতে করা ।
Smart Blur
স্মার্ট ব্লার দিতে এটি কাজ করে ।
3. Brush Strokes
Brush Strokes ব্যবহার করে যেকোনো অবজেক্টকে আর্ট মতো ব্রাশ তৈরি করে যেমন :
Accented Edges এজ হাইলাইট করা/Angled Strokes তির্যক ব্রাশ তৈরি করা/Crosshatch ক্রস লাইন ব্রাশ তৈরি করা/Dark Strokes গাঢ় ব্রাশ তৈরি করা/Ink Outlines কালি আউটলাইন তৈরি/Spatter ছিটানো রঙ ব্রাশ/Sprayed Strokes স্প্রে ব্রাশ/Sumi-e জাপানি ব্রাশ স্টাইল তৈরি ইত্যাদি কাজ করা হয় ।
4. Distort
Diffuse Glow : যেকোনো ছবি অবজেক্টকে সফট গ্লো ডিজাইন তৈরি করে ।
Glass : এটির মাধ্যমে কাঁঁচের মতো বিকৃতি তৈরি করে ।
Ocean Ripple : এটি দিয়ে পানির মতো ঢেউ এর আকৃতি তৈরি করে ।
5. Pixelate
Color Halftone : অবজেক্টকে ডট প্রিন্ট তৈরি করা ।
Crystallize : এটির মাধ্যমে ক্রিস্টাল ব্লক তেরি করে ।
Mezzotint : অবজেক্টকে টেক্সচার ডট তৈরি করে ।
Pointillize : এটির মাধ্যমে ছোট ছোট ডট তৈরি করে ।
6. Sketch
যেকোনো ছবিকে স্কেচে রূপান্তর করার জন্য এটি কাজ করে ।
7. Texture
যেকোনো অবজেক্টকে বিভিন্ন Texture ডিজাইন করা যেমন ফাটা পেইন্ট/দানাদার/টাইল ব্লক/কাপড় স্টাইল/কাঁচ ডিজাইন তৈরি করার জন্য এটি কাজ করে ।
8. Video
ভিডিও গ্রাফিক্স তৈরির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় ।







0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!