# Adobe Illustrator CS6 "Object Menu" কাজ কি ?
Adobe Illustrator CS6 -এর Object menu হলো এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন এর বিভিন্ন উপাদান Object Menu থেকে নিয়ন্ত্রণ ও সম্পাদন করে । এটির মূল কাজ হলো যেকোনো শেপ বা অবজেক্টকে ঘোরানো,স্কেল করা,রিফ্লেক্ট করা,মুভ করা,Arrange করা,একাধিক অবজেক্টকে Group/Ungroup করা, Lock/Unlock করা, Path,Custom Pattern তৈরি করা,অবজেক্টকে Blend করা, Perspective, Image কে Trace করা, যেকোনো টেক্সকে Wrap করা,Compound Path তৈরি করা, অবজেক্টকে Artboards -এ ফিট করা, Graph তৈরি করা ইত্যাদি কাজ করা হয় ।
# Adobe Illustrator CS6 "Object Menu" প্রতিটি অপশন বিস্তারিত ব্যাখ্যা ?
1. Transform Section
Transform Again
Transform এর Rotate, Scale, Move ইত্যাদি আগে কাজ করা হয়েছে সেটি আবার একই ভাবে প্রয়োগ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Move
এটি যেকোনো অবজেক্টকে নির্দিষ্ট কোনো দূরুত্ব সবানোর জন্য এটি কাজ করে ।
Rotate
যেকোনো অবজেক্টকে নির্দিষ্ট Angel -এ বা ডিগ্রি অনুযায়ী ঘোরানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
Reflect
যেকোনো শেপ বা অবজেক্টকে উল্টোভাবে কপি করার জন্য এটি কাজ করে ।
Scale
যেকোনো শেপ বা অবজেক্টকে কপি করে ছোট বা বড় করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Shear
যেকোনো শেপ বা অবজেক্টকে বাকাঁনো বা কাত করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Transform Each
একাধিক অবজেক্টকে আলাদা আলাদা ভাবে Transform করার জন্য এটি কাজ করে ।
Reset Bounding Box
যেকোনো অবজেকক্টের Bounding Box সোজা ভাবে ফিরিয়ে আনার জন্য এটি কাজ করে ।
2. Arrange Section
Bring to Front
পিছনে থাকে যেকোনো শেপ বা অবজেক্টকে সবচেয়ে সামনে নিয়ে আসার জন্য এটি কাজ করে ।
Bring Forward
কোনো শেপ বা অবজেক্টকে এক ধাপ সামনে আনার জন্য এটি ব্যবহার করা হয় ।
Send Backward
সিলেক্যেটকৃত কোনো শেপ বা অবজেক্টকে এক ধাপ পিছনে পাঠানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
Send to Back
যেকোনো শেপ বা অবজেক্টকে এক ধাপ পিছনে পাঠানোর জন্য এটি কাজ করে ।
3. Group Section
Group
একাধিক শেপ বা অবজেক্টকে একসাথে একটি গ্রুপে আনার জন্য এটি ব্যবহার করা হয় ।
Ungroup
যেকোনো অবজেক্টকে Group করা সেটি Ungroup করার জন্য এটি ব্যবহার করা হয় ।
4. Lock & Hide
Lock
সিলেক্টকৃত যেকোনো শেপ বা অবজেক্টকে লক হিসেবে দেওয়া যে কেউ চাইলে সেটি এডিট করতে না পারে সেজন্য এটি ব্যবহার করা হয় ।
Unlock All
লক করা অবজেক্টকে আনলক করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Hide
নির্বাচিত যেকোনো অবজেক্টকে লুকিয়ে ফেলার জন্য এটি কাজ করে ।
Show All
এটিতে ক্লিক করলে সব লুকানো অবজেক্টকে আবার দেখানোর জন্য এটি কাজ করে ।
5. Expand
যেকোনো শেপকে Fill Effect বা Stroke Effect কে Editable Shape -এ রূপান্তর করার জন্য এটি ব্যবহার করা হয় ।
6. Expand Appearance
ইফেক্টসহ পুরো শেপ বা অবজেক্টকে Editable অবজেক্ট বানানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
7. Rasterize
যেকোনো অবজেক্টকে Pixel Image -এ রূপান্তর করার জন্য এটি কাজ করে ।
8. Create Gradient Mesh
যেকোনো শেপ বা অবজেক্ট থেকে উন্নত Gradient Mesh তেরি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
9. Create Object Mosaic
একটি ছবিকে ছোট ছোট বক্সে ভাগ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
10. Create Trim Marks
Print করার সময় কাটার জায়গায় Marks তৈরি করার জন্য এটি কাজ করে ।
11. Flatten Transparency
Transparency ইফেক্ট ফিক্স করে প্রিন্টের জন্য ।
12. Slice Section
Slice - Make
Web Design জন্য যেকোনো ছবিকে বিভিন্ন অংশে ভাগ করার জন্য এটি কাজ করে ।
Release
Slice ভেঙ্গে দেওয়ার জন্য এটি কাজ করে ।
Create Form Guides
Guide থেকে Slice তৈরি করার জন্য এটি কাজ করে ।
Create From Selection
সিলেক্টকৃত যেকোনো অবজেক্টকে Slice তৈরি করার জন্য এটি কাজ করে ।
Duplicate Slice
Slice কে একাধিক কপি করার জন্য এটি কাজ করে ।
Combine Slices
দুই বা ততোধিক Slice কে একত্র করার জন্য এটি কাজ করে ।
Divide Slice
একটি Slice কে কয়েক ভাগে ভাগ করার জন্য এটি কাজ করে ।
Delete All
সকল Slice ডিলিট বা মুছে ফেলার জন্য এটি কাজ করে ।
Slice Option
অবজেক্টকে কেটে আলাদা অংশে ভাগ করার জন্য এটি ব্যবহার হয় ।
Clip to Artboard
Slice তৈরি করার সময় Artboard -এ বাইরে থাকা অংশগুলো কেটে ফেলা বা Crop করার জন্য এটি কাজ করে ।
13. Path Section
Join
দুই বা ততোধিক Anchor Point বা Path -কে যুক্ত করে একটি লাইনে বানানোর জন্য এটি কাজ করে ।
Average
এটির কাজ হলো দুই বা ততোধিক Anchor Point -কে সমান জায়গায় আনার জন্য এটি কাজ করে ।
Outline Stroke
Outline Stroke -কে শেপ এ রূপান্তর করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Offset Path
যেকোনো একটি শেপ এর চারপাশে নতুন শেপ বা পার্থ তৈরি করার জন্য এটি কাজ করে ।
Simplify
অপ্রয়োজনীয় Anchor Point কমানোর জন্য এটি কাজ করে ।
Add Anchor Points
যেকোনো অবজেক্ট এর নতুন Anchor Point যোগ করার জন্য এটি কাজ করে ।
Remove Anchor Points
Anchor Point ডিলিট বা কমানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
Divide Objects Below
উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টকে কেটে ভাগ করার জন্য এটি ব্যবহার করা হয় ।Split Into Grid
যেকোনো অবজেক্টকে গ্রিডে ভাগ করার জন্য এটি কাজ করে ।
Clean Up
সিলেক্টকৃত অপ্রয়োজনীয় কোনো পার্থ, পয়েন্ট, বা অবজেক্টেকে মুছে ফেলার জন্য এটি ব্যবহার করা হয় ।
14. Pattern
Make
কোনো ছবি,শেপ বা অবজেক্ট দিয়ে নতুন Pattern তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Edit Pattern
আগে তৈরি করা Pattern পুনরাই Edit করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Tile Edge Color
Pattern এর Edge Color দেখানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
15. Blend
Make
দুই বা ততোধিক শেপ বা অবজেক্ট এর মাঝে ধাপে ধাপে একাধিক শেপ তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয়
Release
তৈরি করা Blend কে ভেঙ্গে আলাদা অবজেক্টে ফিরিয়ে দেয়ার জন্য এটি কাজ করে ।
Blend Options
Blend কত ধাপে হবে সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে হয় । দুইটি অবজেক্ট সিলেক্ট করে Specified Steps ক্লিক করে এখানে সংখ্যা বসাতে হবে ।
Expand
Blend কে আলাদা শেপ -এ Convert করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Replace Spine
Blend এর পথকে ঠিক উল্টো করার জন্য এটি কাজ করে ।
Reverse Spine
এটির কাজ হলো Blend এর দিক উল্টো ভাবে দেওয়ার জন্য এটি কাজ করে ।
Reverse Spine
Blend এর দিক উল্টো ভাবে দেওয়ার জন্য এটি কাজ করে ।
Reverse Front to Back
অবজেক্টকে উল্টো ভাবে দেওয়ার জন্য এটি কাজ করে ।
16. Envelope Distort
Make with Warp
যেকোনো Shape/Text বা অবজেক্টকে বাঁকানোর জন্য Warp অপশনটি ব্যবহার করা হয় ।
Make With Mesh
Mesh দিয়ে যেকোনো Shape কে বিকৃত করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Make With Top Object
উপরের যেকোনো অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টকে ভিন্ন ডিজাইনে শেপ পরিবর্তন করার জন্য এটি কাজ করে ।
Release
এটির মাধ্যমে Envelope অপশনটি খুলে দেয় ।
Envelope Options
Envelope এর Setting পরিবর্তন করার জন্য এটি কাজ করে ।
Expand
Envelope কে স্থায়ী শেপ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় ।
Edit Contents
Envelope ভিতরের অবজেক্টকে সম্পাদনা করার জন্য এটি কাজ করে ।
17. Perspective
যেকোনো অবজেক্টকে Perspective Grid ব্যবহার করে 3D ডিজাইন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
18. Live Paint
Make
যেকোনো অবজেক্টকে Live Paint Group -এ রূপান্তর করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Merge
এটির কাজ হলো একাধিক শেপ বা অবজেক্টকে একত্র করে একটি অবজেক্ট তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Release
Merge করা যেকোনো শেপ বা অবজেক্টকে আবার আলাদা করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Gap Options
Live Paint -এ ছোট ফাঁকা বা Gap থাকলে সেটি ঠিক করার জন্য এটি কাজ করে ।
Expand
Live Paint -কে আলাদা শেপ এ রূপান্তর করা জন্য এটি ব্যবহার করা হয় ।
19. Image Trace
Make
যেকোনো Image/Shape/Text কে স্কেচ তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Make and Expand
Make and Expand কে একসাথে তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Release
যেকোনো অবজেক্টকে Make and Expand করা থাকলে সেটি বাতিল করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Expand
যেকোনো শেপ বা অবজেক্টকে Expand তৈরি করা জন্য এটি কাজ করে ।
20. Text Wrap
Make
টেক্সকে অবজেক্টের চারপাশে মোড়ানো বা ঘিরে রাখা কাজ করে ।
Release
Text Wrap বন্ধ করার জন্য বা টেক্সকে আগের অবস্থানে স্বাভাবিকভাবে আনার জন্য এটি কাজ করে ।
Text Wrap Option
যেকোনো Text কে Wrap Setting নিয়ন্ত্রণ করার জন্য এটি কাজ করে ।
21. Clipping Mask
এটির মাধ্যমে একটি অবজেক্ট দিয়ে অন্য অবজেক্টকে মাস্ক করার জন্য এটি কাজ করে । Make এটিতে ক্লিক করলে নতুন অবজেক্ট মাস্ক তৈরি হবে । Release এটির মাধ্যমে Mask করা সেটি বাতিল করার জন্য এটি কাজ করে । Edit Mask এটির মাধ্যমে মাস্ককে Edit করার জন্য এটি কাজ করে ।
22. Compound Path
একাধিক শেপকে একত্রে একটি পাথ তৈরি করার জন্য এটি কাজ করে । সকল অবজেক্ট সিলেক্ট করে Make -এ ক্লিক করলে সেটি Compound Path -এ পরিণত হবে ।
23. Artboards
Convert to Artboards
যেকোনো শেপ বা অবজেক্টকে নতুন Artboards -এ রূপান্তর করার জন্য এটি কাজ করে । Rearrange
Artboards করা যেকোনো অবজেক্টকে পুনরায় সাজানোর জন্য এটি কাজ করে ।
Fit to Artwork Bounds
যেকোনো শেপ বা অবজেক্টকে Artboards -এ ফিট আকারে করার জন্য এটি কাজ করে ।
Fit to Selected Art
সিলেক্টকৃত যেকোনো অবজেক্টকে Artboards ফিট আকারে করার জন্য এটি কাজ করে ।
24. Graph
Type
Graph এর ধরন সিলেক্ট বা নির্ধারণ করার জন্য এটি ব্যবহার করা হয় যেমন : বার/পাই/লাইন চার্ট ইত্যাদি ।
Data
Graph -এ Data Input করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Design
গ্রাফের বিভিন্ন ডিজাইন পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Column
গ্রাফে কালাম তৈরি করার জন্য এটি কাজ করে ।
Marker
গ্রাফে মার্কার Add করার জন্য এটি ব্যবহার করা হয় ।






0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!