# Adobe Illustrator CS6 Edit Menu কী এবং কী কাজ করা হয় ?
Adobe Illustrator Cs6 Edit Menu দিয়ে আপনি খুব সহজেই Undo,Redo ব্যবহার করে যেকোনো বাতিল করা টেক্সকে ফিরিয়ে আনা । যেকোনো টেক্সকে Cut/Copy/Paste এর কাজ করা,টেক্সে বানান বা Spelling ঠিক করা,যেকোনো গ্রাফিক্সে Color সেট করা, নিজের মতো করে Keyboard Shortcut তৈরি করা ইত্যাদি কাজ করা হয় ।
# Adobe Illustrator Cs6 Edit Menu প্রতিটি অপশনের কাজ বিস্তারিত ব্যাখ্যা ?
1. Undo
Undo এর মূল কাজ হলো পিছনে ফিরিয়ে আসা । ধরুন কোনো একটি কাজ করার সময় কিছু জিসিন বাতিল করা হয় এখন সেটি আবার ফিরিয়ে আনার জন্য এই অপশনটি ব্যবহার করা হয় ।
Shortcut Key - Ctrl+Z
2. Redo
কোনো কাজ Undo করার পর সেই কাজ আবার ফিরিয়ে আনার জন্য এটি ব্যবহার করা হয় ।
shortcut Key - Ctrl+X
3. Cut
সিলেক্টকৃত যেকোনো অবজেক্টকে ডিলিট বা কাটার জন্য এই Cut অপশনটি ব্যবহার করা হয় ।
Shortcut Key - Ctrl+C
4. Copy
যেকোনো সিলেক্টকৃত অবজেক্টকে একাধিক বার কপি করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয় ।
shortcut Key - Ctrl+C
5. Paste
যেকোনো অবজেক্টকে কপি বা কার্ট করে সেটি অন্য জায়গায় Paste করার জন্য এটি কাজ করে ।
Shortcut Key- Ctrl+V
6. Paste in Front
কপি করা যেকোনো অবজেক্টকে একই Position সামনে বসায় ।
shortcut Key- Ctrl+F
7. Paste in Back
কপি করা যেকোনো অবজেক্টকে একই Position পিছনে বসায় ।
shortcut Key- Ctrl+B
8. Paste in Place
কপি করার যেকোনো অবজেক্টকে ঠিক আগের অবস্থানে পেস্ট করা ।
Shortcut Key - Ctrl+Shift+V
9. Paste on All Artboards
কপি করা যেকোনো অবজেক্ট সব আর্টবোর্ডে একসাথে বসায় ।
10. Clear
সিলেক্টকৃত যেকোনো অবজেক্টকে ডিলিট করার জন্য এটি ব্যবহার করা হয় ।
11. Find and Replace
যেকোনো টেক্স খোঁজার জন্য Find অপশনটি ব্যবহার করা হয় । আবার Replace এর মাধ্যমে যেকোনো Word খুঁজে সেটি পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Shortcut Key - Ctrl+F
12. Check Spelling
ডকুমেন্টে যেকোনো টেক্স এর বানান ভূল থাকলে সেটি চেক করার জন্য এটি ব্যবহার করা হয় ।
13. Edit Custom Dictionary
Dictionary -তে নিজস্ব শব্দ যোগ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
14. Edit Colors
এটির মাধ্যমে যেকোনো ডিজাইন এর রং পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন Adjust Color এর কাজ করা যায় ।
15. Print Presets
Print presets এর কাজ হলো আগে থেকে Print Setting তৈরি করে সংরক্ষণ করে রাখার জন্য এটি কাজ করে ।
16. Adobe PDF Presets
এটির মাধ্যমে PDf Presets নির্বাচন বা তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
17. SWF Presets
এটি Flash Player Version,Curve Quality,Frame Rate এক্সপোর্ট সেটিংস নিয়ন্ত্রণ করে ।
18. Perspective Grid Presets
এটির মাধ্যমে Viewing Angle & Distance,Grid Color & Opacity, Gridline সেট করা হয় ।
19. Color Settings
যেকোনো Document -এ কালার প্রোফাইল এর RGB,CMYK সেট করা বা নিয়ন্ত্রণ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
20. Keyboard Shortcuts
Adobe Illustrator সকল টুলস বা মেনু বার এর নিজ থেকে Shortcut Key তৈরি করার বা কাস্টমাইজ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
21. Preferences
এটি সফটওয়্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস এর কেন্দ্রবিন্দু । General,Interface,File Handling,Performance,Units নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহার করা হয় ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!