Adobe Illustrator CS6 হলো Adobe Company একটি গ্রাফিক ডিজাইন সফটওয়্যার । এই সফটও্য়্যার ব্যবহার করে আপনি খুব সহজেই Logo তৈরি,ব্যানার ডিজাইন করা, ভিজিটিং কার্ড তৈরি করা, যেকোনো সাইজের ছবি প্রিন্ট করা, আইকন ডিজাইন ইত্যাদি কাজ করা হয় ।
# Adobe Illustrator CS6 সকল Tools এর কাজ বিস্তারিত ব্যাখ্যসহ ?
(ক). Selection & Drawing Tools Group
এই টুলটি ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো ছবি/শেপ/অবজেক্ট বা টেক্সকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো বা Move/Resize/Rotate ইত্যাদি কাজে ব্যবহার করা হয় ।
Shortcut Key - (V)
2. Direct Selection Tool
যেকোনো শেপ বা অবজেক্টকে নির্দিষ্ট কোনো Anchor Point কে টেনে টেনে এডিট করার জন্য এটি ব্যবহার করা হয় ।
কোনো anchor Point -এ ডাবাল ক্লিক করুন তারপর সেটি যেদিকে টান দিবেন সেই দিকেই শেপটি বড় বা ছোট করতে চাইলে করতে পারবেন ।
Shortcut Key - (A)
একাধিক শেপ বা অবজেক্টকে একটি গ্রুপে Selection করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Shortcut Key - (A)
(খ). Magic & Lasso Tools Group
1. Magic Wand Tool
যেকোনো শেপ বা অবজেক্ট এক কালাকে এক ক্লিকে সিলেক্ট করার জন্য এটি কাজ করে । এটি ব্যবহার হবে নিখুঁত এবং স্পষ্ট ভাবে যেকোনো কালার কত কম সময়ে সিলেক্ট করতে পারবেন ।
Shortcut Key - (Y)
2. Lasso Tool
যেকোনো শেপ বা অবজেক্ট এর Anchor Point সিলেক্ট করার জন্য এটি কাজ করে ।
Shortcut Key - (Q)
1. Pen Tool
এই টুলটি ব্যবহার করে আপনি যেকোনো Custom Shape আঁকাআঁকি করতে পারবেন । আবার এই টুল দিয়ে যেকোনো ব্রেকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন খুব সহজেই । পেন টুল দিয়ে আঁকা যেকোনো অবজেক্টকে কালার সেট করতে পারবেন ।
Shortcut Key - (P)
যেকোনো শেপ বা পার্থ এ Anchor Point যোগ করার জন্য এটি ব্যবহৃত হয় । যেখানে Anchor Point যোগ করতে চান শুধু সেখানেই Add Anchor Point tool দিয়ে ক্লিক করুন ।
Shortcut Key - (P)
যেকোনো শেপ বা পার্থ থেকে Anchor Point ডিলিট করার জন্য এটি ব্যবহার করা হয় । আপনি যেই Anchor Point টি ডিলিট করবেন সেই Anchor Point -এ গিয়ে Delete Anchor Point টি ক্লিক করুন এবং সেটি ডিলিট হয়ে যাবে ।
Shortcut Key - (P)
যেকোনো শেপ বা অবজেক্টকে ডিজাইন করার জন্য এটির গুরুত্ব অপরিসীম । কোনো শেপ এর Anchor Point কে সুন্দর ভাবে Smooth করা বা ডিজাইন করা জন্য এটি কাজ করে ।
Shortcut Key - Shift+C
(ঘ). Type Tool Group
1. Type Tool
এটি টেক্স লেখালিখি করার জন্য ব্যবহার করা হয় । এখান থেকে টেক্স লেখার পাশাপাশি Font Change/Font Color/Font Outline Stroke Color/Stroke Size/Font Size/Font Color Opacity ইত্যাদি কাজ গুলো এখান থেকে করতে পারবেন ।
Shortcut Key - (T)
এই টুল এর মাধ্যমে আপনি যেকোনো শেপ এর ভিতরে যেকোনো টেক্স লিখার জন্য এটি ব্যবহার করা হয় ।
3. Type on a Path Tool
যেকোনো Path -এ টেক্স লিখার জন্য এটি ব্যবহার করা হয় । ধরুন আপনি পেন টুল ব্যবহার করে একটি পার্থ শেপ আঁকলেন এখন এই পার্থ শেপ এর উপরে টেক্স লিখার জন্য এটি কাজ করে ।
4. Vertical Type Tool
Vertical ভাবে বা লম্বালম্বি ভাবে টেক্স লিখার জন্য এটি কাজ করে ।
5. Vertical Area Type Tool
Vertical Shape এর মধ্যে টেক্স লিখার জন্য এটি ব্যবহৃত হয় ।
6. Vertical Type on a Path Tool
Pen Tool ব্যবহার Vertical Path অংকন করে সেটির উপর টেক্স লিখার জন্য এটি ব্যবহার করা হয় ।
(ঙ). Line & Grid Group
1. Line Segment Tool
এটি সোজা লাইন আঁকার জন্য ব্যবহার করা হয় । এখানে লাইন এর কালার দেওয়া আউটলাইন কালার দেওয়া , Opacity ইত্যাদি কাজ করা যায় । আবার Shift চেপে লাইন দিলে সেটি সোজা ভাবে লাইনটি হবে ।
2. Arc Tool
লাইন বাঁকা ভাবে আকার জন্য এটি কাজ করে ।
3. Spiral Tool
Spiral এর মতো লাইন ডিজাইন আকার জন্য এটি ব্যবহার করা হয় ।
4. Rectangular Grid Tool
Ms Excel এর মতো ঘর তৈরি করার জন্য এটি ব্যবহৃত হয় ।
5. Polar Grid Tool
গোলা কার ভাবে Grid Polar তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(চ). Shape Tools Group
1. Rectangle Tool
আয়তকার অথবা বর্গকারে মতো Shape আঁকার জন্য এই টুলটি ব্যবহার করতে হয় ।
2. Rounded Rectangle Tool
আয়তকারের মতো তবে চার কোণে একটু Round আকারে করার জন্য এই টুলটি ব্যবহার করা হয় ।
3. Ellipse Tool
গোল আকার ভাবে কোনো শেপ আকার জন্য এই টুলটি ব্যবহৃত হয়
4. Polygon Tool
এটির মাধ্যমে ত্রিভুজ ও বহুভুজ এর মতো শেপ আকার জন্য এটি ব্যবহার করা হয় ।
5. Star Tool
তারার মতো দেখতে শেপ আকার জন্য এই টুলটি ব্যবহার হয় ।
6. Flare Tool
কোনো ডকুমেন্টে আলো বা লেন্স লাইট ইফেক্ট দেওয়ার জন্য এটি কাজ করে ।
(ছ). Brush & Drawing Tools Group
1. Paintbrush Tool
এটি ব্রাশ এর মতো আকার জন্য ব্যবহার হয় । এখানে ব্রাশ এর Fill Color/Stroke Color/Stroke Size/Brush Styles/Color Opacity ইত্যাদি কাজ করা যায় ।
2. Pencil Tool
হাত দিয়ে Pencil এর মাধ্যমে যেভাবে ড্রইং করা হয় ঠিক একই ভাবে এটি কাজ করে । এখান থেকে Pencil Color/Stroke Size/Pencil Style/Opacity ইত্যাদি কাজ করা যায় ।
3. Smooth Tool
অসমান কোনেো লাইনকে মসৃণ করার জন্য এটি ব্যবহার করা হয় । এটি কোনো লাইনকে স্পট করে ।
4. Path Eraser Tool
এটির কাজ হলো যেকোনো শেপ বা অবজেক্টকে অথবা পার্থ কেটে আলাদা করা । এখন শেপকে ইরেজ বা কেটে ফেলার জন্য প্রথমে শেপ এ যে Anchor Point রয়েছে সেখানে Path Eraser Tool টি দিয়ে গোল করে Anchor Point টি সিলেক্ট করে নিন । তারপর শেপটি ধরে টান দিলে এটি আলাদা হয়ে যাবে ।
shape Join করা : কেটে ফেলা শেপ বা একাধিক শেপকে Join করার জন্য প্রথমে শেপ গুলো সিলেক্ট করতে হবে তারপর মাউচ রাইট বাটন ক্লিক করে Join অপশনে ক্লিক করতে হবে । এখন দেখা যাবে এক যোগ হয়ে গেছে ।
5. Blob Brush Tool
এটি ব্রাশ টুল এর মতো কাজ করে । Stroke থেকে আপনি ব্রাশ এর কালার পরিবর্তন করতে পারবেন । এটি হুবুহু ব্রাশ টুল এর মতো কাজ করে । ব্রাশ এর সাইজ বড় ছোট করার জন্য { & } এই চিহ্ন গুলো ব্যবহার করুন ।
(জ). Erase & Cut Tools Group
1. Eraser Tool
কোনো শেপ বা অবজেক্টকে Eraser বা কেটে ফেলার জন্য এই টুলটি ব্যবহার করা হয় । এই টুলটির মাধ্যমে কোনো শেপকে কেটে বিভিন্ন ডিজাইন করা যায় ।
2. Scissors Tool
এই টুলটির মাধ্যমে যেকোনো শেপ বা অবজেক্ট কেটে ফেলা খুবই সহজ । ধরুন আপনি একটি শেপ নিলেন এখন শেপ এর উপরে এই টুলটি দিয়ে ক্লিক করুন তারপর Selection Tool দিয়ে টান দিন এখন শেপ গুলো আলাদা হয়ে যাবে ।
3. Knife Tool
এটির মাধ্যমে কোনো শেপ বা অবজেক্টকে কাটা আরো সহজ । কোনো শেপ এর ভিতরে টুলটি দিয়ে টান দিন তারপর Selection Tool দিয়ে শেপটি আলাদা করুন ।
(ঝ). Transform Tools Group
1. Rotate Tool
Rotate মানে কোনো শেপ বা অবজেক্টকে ঘোরানো নয় । এই রোটেট টুল এর মাধ্যমে আপনি সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন ।
কাজ : প্রথমে একটি বৃত্ত আঁকি তারপর গাছের পাতার মতো একটি শেপ আঁকি পাতাটি বৃত্তের উপর রাখি । পাতাটি সিলেক্ট থাকা অবস্থায় রোটেট ক্লিক করুন এখন বৃত্তের মাঝখানে Keyboard থেকে Alt চেপে ডাবাল ক্লিক করুন । তারপর Angle ঠিক করে কপি করুন তারপর অকে ক্লিক করুন । এখন Ctrl+D Press করে একাধিক পাতা পেস্ট করুন । নিচের ছবিটি দেখুন ।
2. Reflect Tool
এই টুলটির মাধ্যমে আপনি যেকোনো শেপ বা অবজেক্টকে একাধিক শেপ তৈরি করতে পারবেন । ধরুন আপনি শেপ আঁকলেন এখন Reflect Tool ক্লিক করুন তারপর Alt চেপে মাউচ ক্লিক করুন Angle ঠিক করুন তারপ কপি বাটনে ক্লিক করুন Ctrl+D Press করলে একাধিক শেপ ওপেন হবে ।
3. Scale Tool
এই টুলটির মাধ্যমে যেকোনো শেপকে একই শেপ ভিতরে বাইরে শেপ বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হয় । ধরুন প্রথমে একটি শেপ নিলাম তারপর Scale Tool ক্লিক তারপর কিবোর্ড থেকে Alt বাটন চেপে ধরে মাউচ ক্লিক করুন তারপর শেপ ছোট বড় করার জন্য Hortizontal/Vertical ঠিক করুন অকে ক্লিক করুন । নিচের ছবিটি দেখুন ।
4. Shear Tool
এই টুলটি ব্যবহার করে খুব সহজেই যেকোনো ছবি/শেপ বা অবজেক্টকে বিভিন্ন ভাবে ডিজাইন করা যায় । ধরুন আপনি একটি শেপ বা ছবি নিলেন এখন Shear Tool ক্লিক করুন তারপর শেপ এর গিয়ে যেদিকে টান দিবেন সেই দিকে শেপটি সুন্দর ভাবে ডিজাইন হবে ।
5. Reshape Tool
এটির মাধ্যমে যেকোনো শেপকে টেনে বা বাঁকা করে সুন্দর ভাবে ডিজাইন করা যায় । আবার Add Anchor Point Tool এর মতো এই টুলটি ব্যবহার করে শেপ এ Anchor Point দিতে পারবেন ।
Anchor Point গুলো Direct Selection Tool দিয়ে টান দিয়ে শেপ বিভিন্ন ডিজাইন করতে পারবেন ।
(ঞ). Width & Warp Tools Group
1. Width Tool
এই টুলটি ব্যবহার করে যেকোনো শেপ বা অবজেক্ট এর বাইরের অংশ মানে শেপ আউটলাইনকে সুন্দর ভাবে ডিজাইন করা যায় । শেপ এর আউটলাইন এ যে anchor Point টি আছে সেটি ধরে টান দিতে হবে ।
2. Warp Tool
এই টুলটি ব্যবহার করে আপনি যেকোনো শেপকে উপর দিকে টেনে যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারবেন ।
3. Twirl Tool
যেকোনো শেপ এ গিয়ে মাউচে Left Button চেপে ধরে রাখুন এটি গোল আকৃতির ডিজাইন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
4. Pucker Tool
এই টুলটি ব্যবহার করে যেকোনো শেপকে উপরের দিকে টেনে টেনে ডিজাইন করতে পারবেন ।
5. Bloat Tool j
এই টুলটি ব্যবহার করে যেকোনো শেপ বা অবজেক্ট এর আকার পরিবর্তন করে সুন্দর ভাবে ডিজাইন করা যায় ।
6. Scallop Tool
এই টুলটির মাধ্যমে কোনো শেপকে ভিতবে বা বাইরে কেটে ডিজাইন করা যায় ।
7. Crystallize Tool
এটি Scallop Tool এর মতো কাজ করে । এটি কোনো শেপ এর ভিতরে বাইরে ডিজাইন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(ট). Free Transform Tool
এটির মাধ্যমে যেকোনো শেপ বা অবজেক্টকে Rotate/Scale/distort করা যায় ।
(ঠ). Shape & Live Paint Tools Group
1. Shape Builder Tool
এই টুল এর মাধ্যমে একাধিক শেপকে জোড়ানো বা কেটে নতুন শেপ বানানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
2. Live Paint Bucket
এটির মাধ্যমে এক ক্লিকে যেকোনো শেপ বা অবজেক্টকে কালার করা জন্য এটি ব্যবহার করা হয় ।
3. Live Paint Selection Tool
যেকোনো অবজেক্টকে Live Paint নির্বাচন করার জন্য এটি কাজ করে ।
(ণ). Perspective & View Group
1. Perspective Grid Tool
2. Perspective Selection Tool
Perspective অনুযায়ী যেকোনো শেপ বা অবজেক্টকে সিলেক্ট বা এডিট করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(ত). Color & Gradient Group
1. Mesh Tool
এই টুলটি ব্যবহার করে যেকোনো শেপকে টেনে টেনে ডিজাইন করা যায় ।
2. Gradient Tool
যেকোনো শেপ বা অবজেক্টকে রং বিরং কালার বা গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
(থ). Eyedropper & Measure Tools Group
1. Eyedropper Tool
এই টুলটি ব্যবহার করে যেকোনো জায়গা থেকে কালার এনে Fill Color সেট করার যায় ।
2. Measure Tool
এটির মাধ্যমে যেকোনো শেপ বা অবজেক্টকে দূরত্ব পরিমাপ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
3. Blend Tool
এক বা একাধিক শেপ বা অবজেক্ট থেকে আরেকটিতে সিরিয়াল ভাবে শেপ রূপান্তর করার জন্য এটি ব্যবহার করা হয় ।
কাজ : ধরুন প্রথমে একটি শেপ নিলাম এর পরে আরেকটি শেপ নিলাম । এখন উভয় শেপ সিলেক্ট করুন তারপর Blend Tool -এ ডাবল ক্লিক করুন । Blend Option থেকে Specified Steps গিয়ে 100 অথবা তার অধিক দিয়ে দেখুন দেখা যাবে একাধিক শেপ তৈরি হয়ে গেছে ।
(দ). Symbol Tools Group
1. Symbol Sprayer Tool
এটির কাজ হলো ধরুন আমি একটি Symbol নিলাম এখন একই Symbol একাধিক বার নেওয়ার জন্য প্রথমে এই টুলটি সিলেক্ট করুন তারপর মাউচ Left Button চেপে ধরুন । এখন দেখা যাবে এখানে একাধিক শেপ তৈরি হয়ে যাবে ।
আবার এখান থেকে Symbol কাটতে চাইলে Alt+Mouse Left Button Click করুন ।
2. Symbol Shifter Tool
এই টুলটির মাধ্যমে যেকোনো Symbol -কে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
কাজ : প্রথমে Symbol সিলেক্ট করুন তারপর Mouse Left Button ক্লিক করে টেনে টেনে যেখানে ইচ্ছা সেখানে যেকোনো Symbol কে মোভ করা যায় ।
3. Symbol Scruncher Tool
সিলেক্টকৃত একাধিক Symbol -কে একসাথে জোড়া করার জন্য এই টুলটি কাজ করে । প্রথমে Symbol সিলেক্ট করুন তারপর এই টুল ক্লিক করুন।
4. Symbol Sizer Tool
Symbol Size ছোট বড় করার জন্য এটি ব্যবহার করা হয় । প্রথমে Symbol টি সিলেক্ট করুন তারপর Symbol এর উপর মাউচ নিয়ে গিয়ে Left Button চেপে ধরুন এখন Symbol টি বড় হতে থাকবে ।
আবার Symbol ছোট করার জন্য Alt+Mouse Left বাটন চেপে ধরুন দেখা যাবে সেটি ছোট হয়ে যাচ্ছে ।
5. Symbol Spinner Tool
এটির মাধ্যমে একটি symbol কে Rotate এর মতো ঘোড়ানোর জন্য এটি ব্যবহার করা হয় । আপনার যেদিকে ইচ্ছা সেদিকে দিক পরিবর্তন করতে পারবেন ।
6. Symbol Stainer Tool
এটির মাধ্যমে কোনো Symbol -এ কালার দেওয়ার জন্য এটি কাজ করে । প্রথমে Symbol -টি সিলেক্ট করুন তারপর Symbol Stainer Tool -এ ক্লিক করুন Fill থেকে কালার পছন্দ করুন তারপর Symbol এর উপর এই টুল দিকে ক্লিক করুন ।
7. Symbol Screener Tool
এটি দিয়ে যেকোনো Symbol এর অপাসিটি কম বেশি করার প্রয়োজনে এটি ব্যবহৃত হয় ।
8. Symbol Styler Tool
এটি দিয়ে Symbol -এ নতুন Style দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
(ন). Chart Graph Tools Group
1. Column Graph Tool
যারা ইনফরশেশন গ্রাফিক্স এর কাজ করে তাদের জন্য এই টুলটি বেশ প্রয়োজনীয় একটি টুলস এই টুল দিয়ে বিভিন্ন ধরনের গ্রাফ আর্ট বিজনেজ চার্ট ইত্যাদি তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
2. Stacked Column Graph Tool
একটি কলামের ভিতরে একাধিক ডাটা Stack করে দেখানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
3. Line Graph Tool
টাইম অনুযায়ী Data Change করে দেখানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
4. Scatter Graph Tool
Graph ডাটাকে Point আকারে দেখানোর জন্য এটি কাজ করে ।
5. Pie Graph Tool
Pie Graph এর মাধ্যমে চার্ট বৃত্ত আকারে দেখানোর জন্য এটি ব্যবহার করা হয় । এখানে ডাটাসহ আলাদা ভাবে শো করবে ।
6. Radar Graph Tool
একাধিক মানকে Rader আকৃতিতে দেখার জন্য এটি কাজ করে ।
7. Artboard Tool
এটির মাধ্যমে নতুন Artboard তৈরি করার জন্য এটি কাজ করে । এটি Adobe Illustrator এর পেজের আকার ছোট বড় করা নাড়া ছাড়া করা ইত্যাদি কাজ করা যায় । Slice Tools Group
(প). Slice Tools Group
1. Slice Tool
এটি ওয়েব ডিজাইন এর কাজ করা হয় ।
2. Slice Selection Tool
ওয়েব সাইটের জন্য তৈরি করা বিভিন্ন Slice Select/Resize/Move করতে এটি কাজ করে ।
(ফ). Navigation & View Tools Group
1. Hand Tool
এই টুলটির মাধ্যমে ক্যানভাস বা পেজ নাড়াচাড়া করার জন্য এটি ব্যবহার করা হয় ।
2. Print tiling Tool
এটি কোনো বড় ডিজাইন পোস্টার জন্য দরকারি । এটির মাধ্যমে পেজকে ভাগ কিভাবে হবে তা দেখায় ।
3. Zoom Tool
পেইজকে Zoom In/Zoom Out করার জন্য এটি কাজ করে ।
(ব). Fill & Stroke Controls Group
1. Fill Color
যেকোনো শেপ বা অবজেক্ট এর ফিল কালার সেট করার জন্য এটি ব্যবহার করা হয় । এখান থেকে যেকোনো কালার পরিবর্তন করতে পারবেন ।
2. Stroke Color
শেপ বা অবজেক্ট এর আউটলাইন কালার দেওয়ার জন্য Stroke Color ব্যবহার করা হয় ।
3. Change Screen Mode
এখানে ৩টি Screen Mode অপশন রয়েছে যেমন ; Normal Screen Mode এটিতে ক্লিক করলে Workbook এর সকল কাজ গুলো দেখতে পারবেন যেমন : Menu Bar/Tool Bar/Tools Option Bar গুলো দেখতে পারবেন ।
Full Screen Mode With Menu Bar এটির মাধ্যমে পুরো Screen দেখা যাবে এর সাথে মেনু বার সহ দেখা যাবে ।
Full Screen Mode এটিতে শুধুমাত্র ডকুমেন্ট Screen টি দেখা যাবে এখানে মেনু বার টুল বার অপশন বার কিছুই দেখা যাবে না ।






0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!