Adobe Illustrator CS6 File Menu সম্পূর্ণ গাইড – সব অপশন বিস্তারিত ব্যাখ্যা


Adobe Illustrator CS6 File Menu সম্পূর্ণ বাংলা গাইড

# Adobe Illustrator CS6 File Menu কাজ কি ? 

Adobe Illustrator File Menu ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো নতুন Document Open করা, কম্পিউটারে Save করার File Open করা, সাম্প্রতিক Recent File গুলো খোলা, File Close করা, যেকোনো ফাইল সেভ করা, ফাইলে Place এর মাধ্যমে ছবি/ফাইল Import করা,Document Print Setting,যেকোনো ফাইলকে Adobe Photoshop,PNG,JPG ফরম্যাটে Export করা ইত্যাদি কাজ গুলো করা হয় । 

# Adobe Illustrator Cs6 File Menu প্রতিটি অপশনের কাজ বিস্তারিত ব্যাখ্যা ? 

Illustrator CS6 New Document Setup Panel

1. New 

নতুন করে ডকুমেন্ট তৈরি কর বা ওপেন করার জন্য এটি ব্যবহার করা হয় । এখান থেকে ডকুমেন্ট এর নাম দেওয়া,পেইজ এর বিভিন্ন সাইজ এর ব্যবহার,পেইজ এর Custom Height and Width ঠিক করা, পেইজ এর মধ্যে একাধিক কলাম ব্যবহার করা ইত্যাদি কাজ করা হয় । নিচে বিস্তরিত তুলে ধরা হলো । 

Shortcut Key - Ctrl+N 

Name

নতুন এবং আগে সেভ করা যেকোনো Document এর নাম দেওয়া । 

Profile 

এটির কাজ হলো আপনি কি রকম পেইজ এর কাজ করতে চান সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে হয় যেমন : Print/Web/Devices/Video and film/Basic RGB/Custom ইত্যাদি । 

Number of Artboards 

এখান থেকে Columns ব্যবহার করে আপনার পেইজকে একাধিক কলাম নিতে পারেন । Spacing এর মাধ্যমে আপনার Columns এর দূরত্ব কত হবে নির্ধারণ করে দেওয়া । Size এটির মাধ্যমে আপনি যেকোনো পেইজ এর সাইজ এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন । Orientation এর মাধ্যমে পেইজকে আড়াআড়ি বা লম্বালম্বি ভাবে তৈরি করতে পারবেন । Width & Height ব্যবহার করে যেকোনো পেইজ বা ডকুমেন্টকে ছোট বা বড় করা যায় । 

2. New from Template 

যেকোনো ছবি বা Template ব্যবহার করে নতুন ফাইল বা Document তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Shortcut Key - Shift+Ctrl+N

3. Open

কম্পিউটারে সেভ করা যেকোনো ছবি/ফাইল বা ডকুমেন্ট Illustrator -এ ওপেন করার জন্য এটি ব্যবহার করা হয় । 

shortcut Key - Ctrl+O

4. Open Recent File 

আগে কাজ করা হয়েছে এমন সব ফাইল বা ডকুমেন্ট Open করার জন্য এটি ব্যবহার করা হয় । 

5. Close 

যেকোনো ফাইল বা ডকুমেন্ট ডিলিট করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Shortcut Key - Ctrl+W 

6. Save

নতুন কোনো ফাইল বা ডকুমেন্টকে আপনার কম্পিউটার ফাইলে সেভ করার জন্য এটি ব্যবহার করা হয় ।

Shortcut Key - Ctrl+S 

 7. Save As 

Save করার যেকোনো ফাইল বা ডকুমেন্টকে নতুন ভাবে নাম ব্যবহার করে আরেকটি ডকুমেন্ট তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Shift+Ctrl+S

8. Save a Copy

কপি করার যেকোনো ডকুমেন্টকে সেভ করার জন্য এটি কাজ করে । 

Shortcut Key - Alt+Ctrl+S

9. Save as Template 

যেকোনো ফাইল বা ডকুমেন্টকে Template হিসেবে সেভ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

10. Save for Web 

ওয়েব ব্যবহার করে যেকোনো ছবি বা ফাইলকে ওয়েবে সেভ বা এক্সপোর্ট করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Shortcut Key - Alt+Shift+Ctrl+S

11. Save Selected Slices 

Slices টুলস ব্যবহার করে একটি অংশ বিভিন্ন ভাগে ভাগ করে সেগুলোকে আলাদা ভাবে সেভ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

12. Revert 

কোনো ছবি বা ফাইল এর উপর কোনো কিছু Added করার পর আপনি যদি চান সেটি আগের অবস্থানে ফিরিয়ে আনতে তাহলে এই অপশনে ক্লিক করুন । 

13. Place

একটি ছবি বা পেইজের মধ্যেমে কোনো ছবি আনতে চাইলে Place অপশনে ক্লিক করে আনতে হবে । 

14. Export

 আপনার যেকোনো ফাইল বা ছবিকে বিভিন্ন Format -এ রুপান্তর করার জন্য ভিন্ন ফরম্যাটে Export করার জন্য এটি ব্যবহার করা হয় Format গুলোর মধ্যে রয়েছে যেমন : (PNG,JPG,Photoshop PSD,BMP) ইত্যাদিতে Export করে সেভ করা যায় । 

15. Scripts 

ExportDocsAsFlash 

এক বা একাধিক ডকুমেন্টকে একসাথে Flash Formatting Export করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Image Tracing 

এটির মাধ্যমে একাধিক ছবিকে একসাথে Tracing করার জন্য এটি কাজ করে । 

SavedocsAsPDF

যেকোনো ফাইল,ছবি বা ডকুমেন্টকে PDF ফাইলে রূপান্তর করার জন্য এটি ব্যবহার করা হয় । 

SaveDocsAsSVG

যেকোনো ফাইলকে SVG ফরম্যাটে সেভ করার জন্য এটি কাজ করে । 

16. Document Setup 

Document Setup এটির মাধ্যমে আপনার ডকুমেন্ট এর Artboard Options Setting, Bleed Settings,Transparency Grid Setting,Document Color Mode Setting ইত্যাদি সেটিংস এর কাজ করা হয় । 

17. Print Option













যেকোনো ফাইল,ছবি,ডকুমেন্টকে Print করার জন্য যে অপশন গুলো ব্যবহার করা হয় যেমন : 

Printer 

এটির মাধ্যমে নতুন কোনো প্রিন্টার Add করার জন্য এটি ব্যবহার করা হয় । কোন মাধ্যমে ডকুমেন্ট সেন্ড করবেন সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন যেমন : Send to OneNote,Fax,Microsoft XPS ইত্যাদি । 

Shortcut Key- Ctrl+P

Copies 

এটির মাধ্যমে একটি পেইজ কত কপি করা হবে সেটি এখান থেকে সেট করে দিতে হয় । 

Orientation 

যেকোনো পেইজকে রোটেট করার জন্য এটি কাজ করে । 

Print 

সবকিছু ঠিক থাকলে প্রিন্ট অপশনে ক্লিক করলে সেটি প্রিন্ট হয়ে যাবে । 

Print Setup

Adobe Illustrator CS6 Print Dialog Box Interface

Select Printer 

আপনি যে প্রিন্টারে প্রিন্ট করবেন সেটি এখানে শো করবে । 

Preferences 

এই অপশন থেকে পেইজকে Orientation করা/Page Size আবার পেইজকে JPG/PNG ফাইলে মতো তৈরি করার জন্য এখান থেকে সেটিংস করতে পারবেন । 

Find Printer 

নতুন কোনো প্রিন্টার এ্যাড করতে হবে Find Printer -এ ক্লিক করলে সেই প্রিন্টারটি খুব সহজেই খুজেঁ বের করে এখানে এ্যাড করতে পারবেন । 

Page Range 

All :  এটিতে ক্লিক করলে সকল পেইজ একসাথে প্রিন্ট হবে । 

Selection : আপনি যেই পেইজটি সিলেক্ট করবেন শুধু সেটিই প্রিন্ট হবে । 

Current Page : আপনি যেই পেইজে অবস্থান করবেন ঠিক সেই পেইজটি প্রিন্ট হবে । 

Page : আপনি কোন পেইজ গুলো প্রিন্ট  করতে চান সেই পেইজ এর নাম্বার গুলো এখানে বসালে প্রিন্ট হবে । 

Number of Copies : একটি পেইজ কত কপি করে প্রিন্ট করতে চান সেটি এখানে বসাতে হবে । 

18. Exit 

কোনো ফাইল বা ডকুমেন্ট Exit বা ডিলিট করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয় । 

Shortcut Key - Ctrl+Q

                                                                  

Post a Comment

0 Comments