# Adobe Photoshop CS6 Filter menu & 3D Menu কাজ কী ?
Adobe Photoshop CS6 Filter Menu ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো ছবিকে সুন্দরভাবে ডিজাইন করা, ছবির মধ্যে বিভিন্ন ইফেক্ট তৈরি করা, ছবির আকার ও গঠন পরিবর্তন করা, Vanishing Point এর মাধ্যমে যেকোনো ছবিকে Adjust করে বসানো, ছবির মধ্যে লাইটিং যোগ করা, ছবিকে পরিষ্কার ও Sharp করা, ছবিকে ঝাপসা করা, Liquify & Oil Paint ব্যবহার করে ছবিকে আর্ট করে তৈরি করা ইত্যাদি কাজ করা হয় ।
Adobe Photoshop CS6 3D Menu ব্যবহার করে আপনি যেকোনো ইমেইজকে থ্রিডি আকারে Convert করতে পারবেন, New Mesh From Layer এটি ব্যবহার করে যেকোনো ছবিকে সুন্দরভাবে থ্রিডি আকারে বিভিন্ন ডিজাইন করতে পারবেন যেমন : Cone/Cube Wrap/Cylinder/Hat/Pyramid/Ring/Soda ইত্যাদি, থ্রিডি উপরে লাইটিং দেওয়া ইত্যাদি কাজ করতে পারবেন ।
# Adobe Photoshop CS6 Filter Menu প্রতিটি অপশন বিস্তারিত ব্যাখ্যাসহ ?
1. Convert for Smart Filters
এটির কাজ হলো কোনো লেয়ারকে Smart Object বানানোর জন্য এটি ব্যবহার করা হয় । ধরুন আমি একটি ছবি নিলাম এখন ছবিটি পিছনের Object থেকে নিয়ে এসে যেখানো সেখানে মোভ করা যায় । আসার জন্য এটি ব্যবহার করা হয় ।
2. Filter Gallery
এটির কাজ হলো বিভিন্ন ছবি, শেপ বা অবজেক্টকে আর্ট করা বা ব্লোর এর মতো কাজ করা । এখানে কয়েক ধরনের ফিল্টার রয়েছে যেমন : Artistic/Brush Strokes/Distort/Sketch/Texture ইত্যাদি । নিচের ছবিটি ফলো করুন ।
3. Adaptive Wide Angle
এটির মাধ্যমে যেকোনো ছবি বা অবজেক্টকে বিভিন্ন ভাবে ডিজাইন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
4. Lens Correction
এটির কাজ হলো কোনো একটি ছবিকে ভিতর থেকে Zoom করে আনা ।
5. Liquify
এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ । এটির মূল কাজ হলো কোনো ছবিকে Smooth করা মানে হলো কোনো ছবিকে টেনে টেনে লম্বা করার জন্য এটি কাজ করে । আবার এই অপশনটি ব্যবহার ছবি কানো চুল ছোট থাকলে লম্বা করা যায় তারপর মুখ পাতলা বা মোটা করা যায় ইত্যাদি কাজ করা হয় ।
6. Oil Paint
যেকোনো ছবি বা অবজেক্টকে তেলরঙে আকাঁ মতো দেখতে এটি ব্যবহার করা হয় । এটি আবার আর্ট এর মতো কাজ করে এটির মাধ্যমে যেকোনো ছবিকে সুন্দর ভাবে দেখতে ব্যবহার করা হয় । নিচের ছবিটি দেখুন ।
7. Vanishing Point
এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন এটির কাজ হলো কোনো একটি ছবির মধ্যে আরেকটি ছবি Adjust করে বসানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
কিভাবে কাজ করবেন :
নিচের ছবিটি দেখুন । একটি গোলাপ ফুলের ছবি কিভাবে একটি দাওয়ালে ওয়াল সাইটে কিভাবে ছবিটি বসালাম নিচে বিস্তারিত তুলে ধরা হলো ।
প্রথমে গোলাপ ফুলের ছবিটি সিলেক্ট করে কপি করে নিন তারপর Filter menu click>Vanishing Point Click>Building Wall Select করুন তারপর>কপি করা ছবিটি Ctrl+V Press করে Paste করুন এখন দেখা যাবে ছবিটি সুন্দর ভাবে দালান এ বসে যাবে ।
8. Blur
এটির মূল কাজ হলো কোন ছবি বা শেপ বা অবজেক্টকে ঝাপসা করার জন্য এটি ব্যবহার করা হয় । এর মধ্যে জনপ্রিয় গুলো হলো Surface Blur এটির কাজ হলো Watermark এর মতো কাজ করে থাকে । Smart Blur এর কাজ হলো কোনো ছবিকে সুন্দর ভাবে Smooth করার জন্য ব্যবহার করা হয় । Redial Blur and Shape Blur এই অপশন গুলো খুবই গুরুত্বপর্ণ ।
9. Distort
যেকোনো ছবির আঁকারকে বিকৃত করার জন্য এটি ব্যবহার করা হয় । এখানে একেকটি অপশন একেক রকম এর কাজ করে । অপশন গুলো হলো যেমন : Displace/Pinch/Polar Coordinates/Ripple/Shear/Spherize/Twirl/Wave/Zigzag ইত্যাদি এগুলো ব্যবহার করে আপনি যেকোনো ইমেইজকে খুব সহজেই সুন্দর ভাবে ডিজাইন করতে পারবেন ।
10. Noise
যেকোনো ছবিতে দানা যোগ করা ঝাপসা করাই হলো Noise এর কাজ । এখানে কয়েক প্রকারে ডিজাইন ব্যবহার করতে পারবেন যেমন : Add Noise/Despeckle/Dust & Scratches/Median/Reduce Noice ইত্যাদি ।
11. Pixelate
যেকোনো ছবিকে পিক্সেল ব্লক দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । আবার সিলেক্টকৃত যেকোনো ছবিকে লুকানো যায় । এখানে কয়েক রকমের Pixelate দেওয়ার অপশন রয়েছে যেমন : Color Halftone/Crystallize/FAcet/Fragment/Mezzotint/Mosaic/Pointillize ইত্যাদি ।
12. Render
যেকোনো ইমেইজে Lighting Effect বা Clouds দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
13. Sharpen
যেকোনো ছবি টেক্স বা অবজেক্ট স্পষ্ট ভাবে দেখার জন্য এটি ব্যবহার করা হয় । এখানে কয়েক প্রকারে Sharpen Tools রয়েছে যেমন : Sharpen/Sharpen Edges/Sharpen More/Smart Sharpen/Unsharp Mask ইত্যাদি ।
14. Stylize
বিভিন্ন ছবি, শেপ বা অবজেক্টকে বিভিন্ন Stylize ডিজাইন করার জন্য এটি ব্যবহার করা হয় । এখানে কয়েকটি Design Stylize রয়েছে যেমন : Diffuse/Emboss/Extrude/Find Edges/Solarize/Tiles/Trace Contour/Wind ইত্যাদি ।
15. Video
এটির মাধ্যমে ভিডিও থাম্বনেইল এডিট করার জন্য এটি ব্যবহার করা হয় ।
16. Other
এটি টেকনিক্যাল ফিল্টার বা Advance লেভেল এর জন্য কাজ করা হয় ।
17. Digimarc
Watermark এমবেড করার জন্য এটি কাজ করে ।
18. Browse Filters Online
অনলাইন থেকে নতুন ফিল্টার বের করে আনার জন্য এটি ব্যবহার করা হয় ।
# Adobe Photoshop CS6 3D Menu প্রতিটি অপশন বিস্তারিত ব্যাখ্যাসহ ?
1. New 3D Layer form File
কম্পিউটার ফাইল থেকে রেডিমিট থ্রিডি ফাইল Photoshop -এ Import করার জন্য এটি ব্যবহার করা হয় । আবার Export 3D Layer সেভ করা ফাইল ও এখানে শো করবে ।
2. Export 3D Layer
যেকোনো ছবি/শেপ বা অবজেক্টকে 3D আকারে তৈরি করার পর সেটি Export করে কম্পিউটার ফাইলে সেভ করা যায় । এখান থেকে Export করা ফাইলটি আপনি New 3D Layer from File গিয়ে খুঁজে পাবেন ।
3. New 3D Extrusion form Selected Layer
এটির মাধ্যমে যেকোনো টেক্স/শেপ/ছবি বা অবজেক্টকে এক ক্লিকে 3D আকারে করার জন্য এটি ব্যবহার করা হয় ।
4. New 3D Extrusion from Selected Path
Pen Tool অথবা Shape Path দিয়ে তৈরি যেকোনো শেপ বা অবজেক্টকে 3D -তে রূপান্তর করার জন্য এটি ব্যবহার করা হয় ।
5. New 3D Extrusion from Current Selection
কোনো শেপ বা অবজেক্টকে যতটুকু সিলেক্ট করবেন ততটুকু 3D Extrusion হওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
6. New Mesh from Layer
Postcard
যেকোনো ছবি বা শেপকে একদম প্লেন ভাবে থ্রিডি ডিজাইন করার জন্য এটি কাজ করে ।
এখান থেকে আপনি খুব সহজেই যেকোনো ছবি/শেপ বা অবজেক্টকে সিলেক্ট করে 3D আকারে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন । Mesh Preset ক্লিক করলে এখানে কয়েকটি থ্রিডি ডিজাইন আসবে যেমন : Cone/Cube Wrap/Cube/Cylinder/Donut/Hat/Pyramid/Ring/Soda /Sphere /Spherical Panorama /Wine Bottle ইত্যাদি এগুলো দিয়ে যেকোনো ছবিকে ডিজাইন তৈরি করতে পারবেন ।
Mesh Preset ডিজাইন গুলো নিচে ছবিতে তুলে ধরা হলো :
Depth Map To
যেকোনো ইমেইজ , শেপ বা অবজেক্টকে বিভিন্ন আকৃতিতে ডিজাইন করার জন্য এটি ব্যবহার করা হয় । Depth Map to এখানে কয়েক রকমের ডিজাইন রয়েছে যেমন : Plane /Two Sided Plane /Cylinder /Sphere ইত্যাদি ।
7. Add Constraint (S) from
যেকোনো থ্রিডি অবজেক্টকে চলাচল সীমাবদ্ধ করার জন্য এটি ব্যবহার হয় ।
8. Show/Hide Polygons
3D এর Polygons শো বা হাইট করার জন্য এটি কাজ করে ।
9. Split Extrusion
যেকোনো Extruded অংশকে আলাদা আলাদা ভাবে এডিট করার জন্য এটি কাজ করে ।
10. Merge 3D Layers
এটির কাজ হলো একধিক থ্রিডি লেয়ারকে একত্র করা বা Merge করা ।
11. New Tiled Painting from Layer
যেকোনো থ্রিডি অবজেক্টকে বারবার রিপিট হওয়া টেক্সচার তৈরি করা ।
12. Paint Falloff
এটি থ্রিডি ফিচার এ শেডিং দেওয়ার জন্য এটি কাজ করে ।
13. Paint on Target Texture
নির্দিষ্ট কোনো থ্রিডি উপর Texture Color করা ।
14. Create Painting Overlay
থ্রিডিতে Painting -এ আলাদা Overlay তৈরি করার জন্য এটি কাজ করে ।
15. Select Paintable Areas
সিলেক্টকৃত যেকোনো জায়গায় পেইন্ট দেওয়া ।
16. Make Work Path from 3D Layer
যেকোনো থ্রিডি শেপ বা অবজেক্ট থেকে পার্থ তৈরি করার জন্য এটি কাজ করে ।
17. Sketch With Current Brush
যেকোনো থ্রিডি অবজেক্ট এর উপরে Sketch দেওয়ার জন্য এটি ব্যবহার হয় ।
18. Render
এটির মাধ্যদে তৈরি করা যেকোনো থ্রিডি অবজেক্টকে ফাইনাল লুক দেওয়ার জন্য এটি কাজ করে । এতে একটু সময় লাগতে পারে ।
19. Get More Content
অনলাইন ব্রাউজার থেকে থ্রিডি মডেল ডাউনলোড করে Adobe Photoshop -এ কাজ করার জন্য এটি ব্যবহার করা হয় ।








0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!