Adobe Photoshop CS6 সব টুলসের ব্যবহার ও কাজের বিস্তারিত ব্যাখ্যা



# Adobe Photoshop CS6 কি এবং কি কি কাজ করা হয় ? 

Adobe Photoshop CS6 হলো একটি Adobe Company আবিষ্কার করা একটি শক্তিশালী Photo Editing & Graphic Design Software এটি মূলত বিভিন্ন ছবি , ব্যানার বা অবজেক্ট ইত্যাদি এর ডিজাইন করার জন্য এটি ব্যবহার করা হয় ।  

Adobe Photoshop Cs6 এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি যেকোনো ছবি কাটাকটি,কালার পরিবর্তন, ছবিতে দাগ বা স্ক্র্যাচ মুছা,ছবিতে আলো কমানো বাড়ানো, পুরোনো ছবিকে নতুন করা, ব্যানার ডিজাইন, বিভিন্ন পোস্টার ডিজাইন,ভিজিটিং কার্ড ডিজাইন করা এছাড়াও সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্ট করা ছবি ও কাভার ফটো তৈরি করা,ওয়েবসাইট ব্যানার তৈরি,ব্লগ পোস্টের জন্য ছবি তৈরি, ইউটিউব থাম্বনেইল তৈরি করা, লেখা লেখি করতে পারবেন এছাড়াও লেখার মধ্যে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে লেখাকে ডিজাইন করতে পারবেন । 

Adobe Photoshop এর সকল টুলস ব্যবহার যেমন selection, brush, pen, text, shape, crop ও photo editing টুলস

# Adobe Photoshop CS6 সব টুলসের ব্যবহার ও সম্পূর্ণ গাইড ? 

(ক). Selection Tools Group  

Adobe Photoshop Cs6 Selection Tools & Lasso Tools অপশন গুলোর কাজ
1. Move Tools 

Move Tool এর Shortcut key - (V ) এটির কাজ হলো যেকোনো লিয়ার/শেপ/অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য এটি ব্যবহার করা হয় । 

2. Rectangular Marque Tools 

Shortcut Key - (M) বর্গকার বা আয়তাকার যেকোনো ছবি বা অবজেক্টকে সিলেকশন করার জন্য এটি ব্যবহার করা হয় । 

ধরুন আমি একটি ছবি নিলাম এখন আমি চাই  ছবি থেকে কিছু অংশ তুলে ফেলতে তাহলে Rectangular টুলটি নিয়ে ছবিতে টান দিলাম এখন সেটি ছবি থেকে তুলে ফেলতে পারবেন ।  

3. Elliptical Marque Tools 

Shortcut Key - (M) গোল আকার ভাবে যেকোনো অবজেক্টকে সিলেকশন করা জন্য এটি ব্যবহৃত হয় । 

4. Single Row Marque Tools 

রো সিলেকশন দেওয়ার জন্য এটি কাজ করে । এটি একটি রেখা যা কোনো কিছুকে সাজাসজি ভাবে কাজ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

5. Single Column Marque Tools 

কলাম সিলেকশন দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয় ।ধরুন আপনি একটি পেজে একাধিক Passport Size -এ ছবি প্রিন্ট করতে চান তাহলে এর রেখার মাধ্যমে আপনি ছবি গুলোকে সমান ভাবে রাখতে পারবেন এবং এটি প্রিন্ট হয়ে অনেক সুন্দর ভাবে বের হবে ।  

(খ). Lasso Tools Group 

1. Lasso Tool

Shortcut Key - (L) হাত দিয়ে বা কলম দিয়ে Hand সিলেকশন করার জন্য এটি কাজ করে । আপনি হাতে কলম দিয়ে যেভাবে লিখেন ঠিক সেই ভাবে এখান থেকে যেকোনো ছবি বা অবজেক্টকে সিলেক্ট করতে পারবেন । 

2. Polygonal Lasso Tool

 Shortcut Key - (L) যেকোনো অবজেক্টকে সোজা ভাবে সিলেকশন দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।  এটি ক্লিক দিয়ে দিয়ে সিলেক্ট করতে হবে তবে আপনি যেখান থেকে শুরু করবেন Anchor টি সেখানে এনে ছেড়ে দিতে হবে । 

3. Magnetic Lasso Tool 

Shortcut Key - (L) এটি যেকোনো সিলেকশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । এটি দিয়ে আপনি নিখুত ভাবে যেকোনো ছবি বা অবজেক্টকে সিলেক্ট করার জন্য এটি ব্যবহার করা হয় ।

এটি ব্যবহার করে আপনি কম সময়ে জটিল ছবি খুব দ্রুত সিলেক্ট করতে পারবেন । এটির মাধ্যমে নিখুঁত ভাবে যেকোনো ছবি সিলেক্ট করা যায় । 

(গ). Quick Selection & Magic Wand Group

1. Quick Selection Tool 

Shortcut Key - (W) যেকোনো ছবি বা অবজেক্টকে ক্লিক করে করে সিলেক্ট করার জন্য এটি ব্যবহৃত হয় । আবার Alt+Mouse Click করলে সিলেকশন কেটে যাবে । এটি দ্রুত সিলেকশন এর জন্য খুবই উপকারী । 

2. Magic Wand Tool 

Shortcut Key - (W) যেকোনো শেপ বা অবজেক্ট এক কালার থাকলে সেটি এক ক্লিকে সিলেক্ট করা যায় Magic Wand Tool ব্যবহার করে । আবার Shift+Mouse Click করে সিলেক্ট করা যায় । Alt+Mouse Click করলে সিলেক্ট গুলো একটি একটি কেটে যায় । 

(ঘ). Crop & Slice Tools Group 

1. Crop Tool 

Crop Image Size & Resolution ফটোশপে ঠিক করার পদ্ধতি

Shortcut Key - (C) যেকোনো ছবি বা অবজেক্টকে কাটার জন্য এটি ব্যবহৃত হয় । আবার আপনি নিজ থেকে সাইজ হাইট ওয়েড বসিয়ে ক্রোপ করতে পারবেন এর জন্য  উপরে Custom ক্লিক করুন তারপর Size & Resolution ক্লিক করুন Inches/Pixels/Centimeters/Milimeters সিলেক্ট করুন তারপর Width/Height কত রাখতে চান সেটি  বসান । Resolution সেট করতে চাইলে করতে পারবেন তারপর OK ক্লিক করুন ।  

পার্সপোট সাইজ ছবির জন্য Height 1.90 Inches/Width 1.56 Inches রাখতে হবে । Resolution 300 রাখতে হবে । 

2. Perspective Crop Tool 

Shortcut Key - (C) এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টোল । এটির মাধ্যমে কোনো বাকাঁ ছবিকে ক্রোপ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

3. Slice Tool 

এটি Web Design এর জন্য কাজ করা হয় । এটি ওয়েব ডিজাইনের ছবি কাটার জন্য ব্যবহার করা হয় । 

4. Slice Select Tool 

Slice সিলেক্ট এবং এডিট করার জন্য এটি ব্যবহৃত হয় । 

(ঙ). Eyedropper & Measure Tools Group

1. Eyedropper Tool 

Shortcut Key - (I) এটির মাধ্যমে যেকোনো জায়গা থেকে কালার সংগ্রহ করা যায় । যেকোনো ছবি বা অবজেক্ট থেকে কালার নেওয়ার জন্য যেখান থেকে কালার নিবেন সেখানে Eyedropper Tools দিয়ে ক্লিক করুন । এটি ফরগ্রাউন্ট বা ব্রেকগ্রাউন্ড কালার সেট করতে পারবেন । 

2. Color Sampler Tool 

Shortcut Key - (I) বিভিন্ন জায়গা থেকে কালার সংগ্রহ করে এবং সেই কালার গুলো মাপার জন্য এটি ব্যবহার করা হয় । 

3. Ruler Tool 

Shortcut Key - (I) রোলার এর মাধ্যমে দূরত্ব মাপা যায় । আবার কোনো বাকাঁ ছবি বা অবজেক্টকে এঙ্গেল ব্যবহার করে সোজা করা যায় । প্রথমে Ruler দিয়ে সোজা এঙ্গেল টানুন তারপর Image click <Image Rotation Click <Arbitrary Click <OK Click. এখন ছবিটি সোজা হয়ে দেখাবে । 

4. Note Tool 

Shortcut Key - (I) কোনো ছবি/শেপ/অবজেক্টে নোট হিসেবে কোনো টেক্স লিখতে চাইলে লিখার জন্য এটি ব্যবহার করা হয় । 

5. Count Tools 

সিরিয়াল ভাবে নাম্বার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

(চ). Retouching Tools Group


1. Spot Haling Brash Tools

Shortcut Key - (J) এটির কাজ হলো বিশেষ করে মুখের দাগ বা ব্রণ থাকলে তা এটির মাধ্যমে তুলে ফেলা যায় খুব সহজেই । দাগ তোলার বৃত্তের সাইজ ছোট বড় করার জন্য {/} এই চিহ্ন গুলো ব্যবহার করুন । 

2. Haling Brash Tools 

Shortcut Key - (J) এটির কাজ হলো যেকোনো জায়গা থেকে ছবি/টেক্স বা মুখের ব্রণ তোলার জন্য এটি সবচেয়ে সহজ পদ্ধতি । 

ধরুন একটি ছবিতে বেশি দাগ থাকলে সেটি সহজ ভাবে তোলার জন্য প্রথমে মুখের একটি পরিষ্কার জায়গা খুজুন তারপর Alt+Mouse Click করুন এখন এটি মুখের দাগে নিয়ে ছেড়ে দিন এখন এটি পরিষ্কার হয়ে যাবে । 

3. Patch Tools 

Shortcut Key - (J) এটির কাজ হলো কোনো ছবি/শেপ/অবজেক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় আনার জন্য এটি ব্যবহার করা হয় । 

4. Content Aware Move Tool 

একটি ছবি/অবজেক্টকে Content Aware Move Tool এর মাধ্যমে একই ছবি একাধিক ছবিতে রূপান্তর করার জন্য এটি ব্যবহার করা হয় । 

প্রথমে Content Aware Move Tool দিয়ে একটি ছবি সিলেক্ট করুন তারপর উপরে Mode অপশনে গিয়ে এখানে দুইটি অপশন পাবেন Move/Extent  এখানে Move -এ ক্লিক করলে সিলেক্ট করা ছবিটি অন্য জায়গায় Move হবে । আবার Extent ক্লিক করলে ঐ ছবি থেকে একাধিক ছবি বের হবে । এটিই হলো Content Aware Move Tool এর কাজ । 

5. Red Eye Tool 

এটির মাধ্যমে চোখে কোনো লাল দাগ থাকলে সেটি তোলার জন্য এটি ব্যবহার করা হয় । ধরুন আপনি মোবাইল ফ্রাস ব্যবহার করে ছবি তোলার সময় চোখে লাল দাগ পড়ে এবং সেটি তোলার জন্য এটি ব্যবহার করা হয় । 

(ছ). Painting Tools Group 

1. Brush Tool 

Shortcut Key - (B) এই টুলটি ব্যবহার করে আপনি যেকোনো কিছু আকাঁআকিঁ করার জন্য এটি ব্যবহার করা হয় ।এটির মাধ্যমে যেকোনো ছবির Background Color দেওয়া , ছবি আকাঁ  ইত্যাদি কাজ করা যায় । 

উপরে Mode Option ব্যবহার করে কালারকে বিভিন্ন ভাবে  ডিজাইন করা যায় । Opacity & Flow কমিয়ে বাড়িয়ে যেকোনো কালারকে গাড়ো বা হালকা করার জন্য এটি ব্যবহার করা হয় । 

2. Pencil Tool 

Shortcut Key - (B) এটিও Brush Tool এর মতো কাজ করে । Pencil এর মতো কোনো কিছু আঁকাআঁকি বা কালার করার জন্য এটি কাজ করে । 

3. Color Replacement Tool 

Shortcut Key - (B) এটির মাধ্যমে একটি কালার থেকে Replace করে অন্য আরেকটি কালার সেট করার জন্য এটি ব্যবহার করা হয় ।

 এটির মাধ্যমে যেকোনো ছবিকে Color Replacement করে সুন্দর ভাবে ডিজাইন করতে পারবেন । 

4. Mixer Brush Tool 

Shortcut Key - (B) বিভিন্ন রং মিশিয়ে পেইন্টিং ইফেক্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

(জ). Clone Tools Group 

1. Clone Stamp Tool 

Shortcut Key - (S) এটি Haling Brush Tool এর মতো কাজ করে । ধরুন একটি ছবি এর উপরে Clone Stamp Tool -এ ক্লিক করে ছবিতে গিয়ে Alt+Mouse Click করুন এখন অন্য একটি জায়গায় গিয়ে মাউচ ক্লিক দিয়ে ঘসতে থাকুন এখন দেখা যাবে ঐ ছবিটি চলে আসছে । 

2. Pattern Stamp Tool 

Shortcut Key - (S) এখানে অনেক গুলো Pattern ডিজাইন রয়েছে আপনি আপনার পছন্দ মতো যেকোনো জায়গায় পেটেন্ট সেট করতে পারবেন যেমন : ধরুন আপনার একটি ছবির পিছনে Background হিসেবে পেটেন্ট দিতে চাচ্ছেন তাহলে প্রথমে ব্রেকগ্রাউন্ড সিলেক্ট করুন তারপর আপনার পছন্দ মতো Pattern সেট করতে পারবেন । 

(ঝ). History & Eraser Tools Group 

1. History Brush Tool 

Shortcut Key - (Y) ধরুন কোনো একটি ছবিকে ফরম্যাট করার পর সেটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য এটি ব্যবহার করা হয় । 

2. Art history Brush Tool 

Shortcut Key - (Y) যেকোনো ছবিকে আর্ট এর মতো করে সুন্দর ভাবে তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় । 

3. Eraser Tool 

Shortcut Key - (E) Brush Tool & Pencil Toll দিয়ে আঁকা যেকোনো কালার মুছে ফেলার জন্য এই Eraser Tool টি ব্যবহার করা হয় । 

4. Background Eraser Tool 

Shortcut Key - (E) যেকোনো ছবির পিছনে Background মুছে ফেলার জন্য এটি ব্যবহার করা হয় । 

5. Magic Eraser Tool 

Shortcut Key - (E) এটির এক কালার থাকা Background এক ক্লিকে মুছে ফেলা যায় । ধরুন আপনার একটি ছবির পিছনে Background এক কালার রয়েছে এখন আপনি এটিতে ক্লিক করলে সম্পূর্ণ কালার মুছে যাবে । 

(ঞ). Fill Tools Group 

1. Gradient Tool 

Shortcut Key - (G) আপনার ছবির ব্রেকগ্রাউন্টে রং বিরং এর কালার দেওয়ার জন্য এটি কাজ করে ।  এখানে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য কয়েক রকমের টুলস রয়েছে যেমন : Linear Gradient Too, Radial Gradient Tool, Angle Gradient Tool, Reflected Gradient Tool, Diamond Gradient Tool 

2. Paint Bucket Tool 

Shortcut Key - (G) সিলেক্টকৃত যেকোনো ব্রেকগ্রাউন্ড, শেপ,অবজেক্টকে এক ক্লিকে কালার করার জন্য এটি ব্যবহার করা হয় । ধরুন আপনি একটি ছবির ব্রেকগ্রাউন্ড এক ক্লিকে কালার করতে চান তাহলে প্রথমে ব্রেকগ্রাউন্ডটি সিলেক্ট করুন তারপর কালার পছন্দ করুন তারপর Paint Bucket Tool -এ ক্লিক করুন । 

3. 3D Material Drop Tool 

Shortcut Key - (G) 3D Material অবজেক্টে প্রয়োগ করার জন্য এটি ব্যবহৃত হয় ্। 

(ট). Blur,sharpen & smudge Tools Group

1. Blur Tool 

Shortcut Key - (R) Blur Tool এর অর্থ ঝাপসা করা । ধরুন একটি ইমেইজে বিশেষ কিছু অংশ হাইলাইট করা বা যে কেউ বুঝতে না পারার জন্য এই Blur Tool টি ব্যবহার করে অংশটি ঝাপসা করে নতে হবে । 

 2. Sharpen Tool 

Shortcut Key - (R) Sharpen Tool এটি Blur Tool এর বিপরীতে কাজ করে । আপনার িইমেইজে কোনো ঘোলা বা ঝাপসা থাকলে সেট স্পষ্ট ভাবে প্রকাশ করার জন্য বা পরিষ্কার করার জন্য  এই টুলটি ব্যবহার করা হয় । 

(ঠ). Pen Tools Group 

1. Pen Tool 

Shortcut Key - (P) পেন টুলস ব্যবহার করে আপনি শেপ ও পার্থ আঁকতে পারবেন খুব সহজেই । যেকোনো জটিল ব্রেকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য পেন টুল এর ব্যবহার অপরিসীম । এই টুল ব্যবহার করে আপনি জটিল জটিল ছবি সিলেক্ট করতে পারবেন । 

2. Freeform Pen Tool 

Shortcut Key - (P) 

3. Add Anchor Point Tool 

Shortcut Key - (P) আপনার শেপ বা পার্থ এ Anchor Point যোগ করার জন্য বা বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হয় । 

4. Delete Anchor Point Tool 

Shortcut Key - (P) শেপ বা পার্থ থেকে Anchor Point তোলার জন্য বা ডিলিট করার জন্য এটি ব্যবহৃত হয় । 

5. Convert Point Tool 

Shortcut Key - (P) এটির মাধ্যমে আপনার Anchor Point -কে সরল রেখাগুলোকে বাঁকা রেখা করার জন্য এটি কাজ করে । 

(ড). Type Tools Group 

1. Horizontal Type Tool 

Shortcut Key - (T) এটির মূল কাজ হলো লিখালেখি করা । এখানে উপর থেকে Font Change/Font Style/Font Size/Font Color/Font Wrap/Align Text ইত্যাদি কাজ করতে পারবেন খুব সহজেই । 

2. Vertical Type Tool 

Shortcut Key - (T) লিখাকে লম্বালম্বি ভাবে লিখার জন্য এটি ব্যবহার করা হয় । Horizontal Type Tool এর মতো এখানে সবগুলো কাজ করতে পারবেন । 

3. Horizontal Type Mask Tool 

Shortcut Key - (T) এটির মাধ্যমে যেকোনো কালার বা গ্রেডিয়েন্ট কালাও সেট করতে পারবেন খুব সহজেই । 

4. Vertical Type Mask Tool 

Vertical ভাবে লিখা লিখে সেটি কলার করার জন্য এটি ব্যবহাৃত হয় । 

(ঢ). Path & shape Tools Group 

1. Path Selection Tool 

Shortcut Key -(A) কোনো Path বা Shape -কে সিলেক্ট করার জন্য এটি ব্যবহার করা হয় ।আবার সিলেক্ট করে সেই পার্থটি যেকোনো জায়গায় মুভ করতে পারবেন । 

2. Direct Selection Tool 

Shortcut Key -(A) এটির মাধ্যমে আপনি যেকোনো শেপ বা পার্থ এর যে Anchor Point গুলো রয়েছে সেগুলো টেনে টেনে এডিট করার জন্য বা ডিজাইন করার জন্য এটি ব্যবহার করা হয় । 

3. Rectangle Tool

Shortcut Key -(U) আয়তকার বা বর্গাকার ডিজাইনে শেপ তৈরি করার জন্য এই টুলটি ব্যবহৃত হয় । 

4. Rounded Rectangle Tool

Shortcut Key -(U) আয়তকার ও চার কোণায় একটু গোলাকার হয়ে এটি তৈরি করা হয় । 

5. Ellipse Tool 

Shortcut Key -(A) বৃত্ত বা গোলাকার এর মতো শেপ তৈরি জন্য এটি ব্যবহৃত হয় । 

6. Polygon Tool 

Shortcut Key -(U) বহুভুজ এর মতো করে শেপ তৈরি জন্য এটি ব্যবহার করা হয় । 

7. Line Tool 

Shortcut Key -(U) সোজা লাইন এর মতো শেপ তৈরির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় । 

8. Custom Shape Tool 

এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন এখানে আগে থেকে তৈরি করা অনেক গুলো শেপ পাবেন যা আপনি যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন খুব সহজেই । শেপ গুলো পাওয়ার জন্য উপরে Shape নামে একটি অপশন আছে সেটিতে ক্লিক করুন এবং শেপ সংগ্রহ করুন ।  

(ণ). Navigation Tools Group 

1. Hand Tool 

Shortcut Key -(H) এটির মাধ্যমে ্আপনি যেকোনো ছবি যেখানো ইচ্ছা সেখানে নাড়াতে বা সরাতে পারবেন খুব সহজেই । 

2. Rotate View Tool 

Shortcut Key -(H) যেকোনো ছবিকে ঘোড়ানোর জন্য এটি ব্যবহার করা হয় । 

3. Zoom Tool 

Shortcut Key -(Z) যেকোনো ছবিকে বড় বা ছোট করে দেখানোর জন্য এটি ব্যবহার করা হয় । 

(ত). Color & Screen Tools Group 

1. Forground Color /Background Color 

Shortcut Key -(D) যেকোনো আঁকা রেখা বা শেপ এ কালার দেওয়ার জন্য এখান থেকে আপনি খুব সহজেই যেকোনো কালার সেট করতে পারবেন । 

3. Change Screen Mode 

Shortcut Key -(F) আপনার Adobe Photoshop -এ Screen Mode পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয়  । 

4. Standard Screen Mode 

Shortcut Key -(F) এটির মাধ্যমে মেনু বার ও প্যানেলসহ একসাথে দেখায় । 

5. Full Screen Mode With Menu Bar 

Shortcut Key -(F) এটির মাধ্যমে আপনার স্ক্রিন বড় হয় এবং মেনু বার ও টুল বার গুলো একসাথে দেখায় । 

6. Full Screen Mode 

এটির মাধ্যমে Full Screen দেখাবে কিন্তু মেনু বার ও টুলস বার গুলো কিছুই দেখাবে না শুধুমাত্র আপনার ছবিটিই পুরো স্ত্রিনে দেখাবে । 


Post a Comment

0 Comments