“Adobe Photoshop CS6 View Menu ও Window Menu – সম্পূর্ণ গাইড এবং ব্যবহারের কৌশল”

Adobe Photoshop CS6 View Menu & Window Menu সকল অপশন বাংলা টিউটোরিয়াল ।

Adobe Photoshop Cs6 View Menu ব্যবহার করে যে কাজ গুলো করা হয় যেমন : Zoom In,Out এর মাধ্যমে ছবিকে বড় ছোট করে দেখানো, Fit on Screen এর মাধ্যমে পুরো ছবিকে ফিট করে দেখানো, Window মধ্যে Rulers দেখানো বা লুকানো, Window Workbook -এ Gridline দেওয়া, Workbook -এ Screen Mode পরিবর্তন করা ইত্যাদি কাজ করা হয় । 

Adobe Photoshop CS6 Window Menu মূল কাজ হলো Window Panels show and Workspace Control করা ্এছাড়াও ফটোশপের বিভিন্ন টুলস এর পাশাপাশি অতিরিক্ত অপশন গুলো পাওয়ার জন্য এটি ব্যবহার করা হয় টুলস গুলোর মধ্যে রয়েছে যেমন : 3D/Adjustments/Brush/Brush Presets/Channels/Color/Histogram/History/Layers/Navigator/Paths/Paragraph Styles/Styles/Swatches ইত্যাদি অপশন গুলো Window -তে এনে কাজ করা যায় । 

# Adobe Photoshop CS6 "View Menu" সকল অপশন বিস্তারিত ব্যাখ্যাসহ ? 

Adobe Photoshop CS6 View Menu interface যেখানে Zoom, Grid, Guides, Rulers ও Screen Mode অপশন ব্যবহার দেখানো হয়েছে

1. Proof Setup 

কোনো একটি ছবির প্রিন্ট কালার কেমন দেখানে তা সেট করার জন্য এটি কাজ করে । 

2. Proof Colors 

Proof Setup এর মাধ্যমে লাইভ কালার Preview হিসেবে দেখায় । 

3. Gamut Warning 

এটি প্রিন্ট করার আগে কালার ঠিক করার জন্য সাহায্য করে । ধরুন আপনি একটি কালারিং ছবি নিলেন এখন ঐ ছবির কোন কালার গুলো প্রিন্ট হবে না তা এখানে Gamut Warning ক্লিক করলে গ্রে মতো হাইলাইট করবে তার মানে গ্রে হওয়া কালার গুলো কালার প্রিন্ট হবে না । 

4. Pixel Aspect Ratio 

এটি ভিডিও ফরম্যাটের আকৃতি সেট করার জন্য এটি ব্যবহার করা হয় । 

5. Pixel Aspect Ratio Correction 

যেকোনো ছবি বা ইমেজকে স্ক্রিনে সঠিকভাবে দেখানোর জন্য এটি ব্যবহার হয় । এটি বেশি ব্যবহার হয় ভিডিও গ্রাফিক্সে । 

6. 32-bit preview Options 

32-Bit এর ইমেইজকে কিভাবে Preview করে দেখাবে তা নিয়ন্ত্রন করে । 

7. Zoom In 

যেকোনো ছবি বা Adobe Photoshop -এর পেইজ সাইজকে বড় করে দেখানোর জন্য Zoom IN ব্যবহার করা হয় । Zoom IN Shortcut Key - Ctrl+ +Press করলে Zoom হবে । 

8. Zoom Out 

কোনো ছবিকে বড় থেকে ছোট করে দেখানোর জন্য এটি ব্যবহার করা হয় । Zoom Out Shortcut Key - Ctrl+ - Press করলে ছবি ছোট হতে থাকবে । 

9. Fit on Screen 

আপনার পুরো ছবিকে Screen -এ  ফিট  করে দেখার জন্য এটি ব্যবহার করা হয় । Fit on Screen এর Shortcut Key - Ctrl+ 0 Press করতে হবে ।  

10. Actual Pixels 

এটির মাধ্যমে যেকোনো ছবিকে 100% Zoom করে দেখায় । Shortcut Key - Ctrl+1 Press করতে হবে । 

11. Print Size 

প্রিন্ট করলে যেভাবে দেখানে ঠিক সেইটি এখানে দেখাবে । 

12. Screen Mode 

Adobe Photoshop -এর পুরো Screen টি কিভাবে দেখবেন সেটি এখান থেকে নির্ধারণ করতে হয় । এখানে তিনটি অপশন রয়েছে যেমন : Standard Screen Mode এটি ক্লিক করলে Menu Bar/Option Bar এবং Screen টি স্বাভাবিক ভাবে থাকে । Full Screen With Menu Bar এটির মাধ্যমে শুধুমাত্র Full Screen এর পাশাপাশি মেনু বার সহ দেখাবে । Full Screen এটিতে ক্লিক করলে শুধু Screen দেখাবে কোনো Menu Bar বা Option Bar কিছুই থাকবে না । 

13. Extras 

অতিরিক্ত গাইড বা Help Off/On করার জন্য এটি কাজ করে । 

14. Show 

Guides/Grid/Smart Guides/Notes দেখানোর জন্য এটি ব্যবহার করা হয় । 

15. Rulers 

উপরে এবং বামপাশে Rulers দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । Rulers Shortcut key - Ctrl+R Press করলে রোলার শো করবে । 

16. Snap 

এটির মাধ্যমে আপনি সঠিক ভাবে অ্যালাইনমেন্ট করতে সাহায্য করে । 

17. Snap To 

Guides/Layers/document Bounds/Grid Snap To তে সেট করার জন্য কাজ করে । 

18. Lock Guides

কোনো Guides সরানো বন্ধ করার জন্য এটি ব্যবহার করা হয় ।  এটি এক প্রকার লক এর মতো কাজ করে । 

19. New Guide 

এটির মাধ্যমে মার্জিন ও কলাম তৈরি করার জন্য এটি কাজ করে । 

20. Lock Slices  

এটি ওয়েব ডিজাইন এর জন্য দরকার হয় । এটির কাজ হলো Slices সরানো বন্ধ করা । 

21. Clear Slices 

সবগুলো Slices একসাথে মুছে ফেলার জন্য এটি ব্যবহার করা হয় । 

# Adobe Photoshop CS6 "Window Menu" সকল অপশন বিস্তারিত ব্যাখ্যাসহ ? 

Adobe Photoshop CS6 Window Menu interface যেখানে Layers, Panels, Workspace ও Document arrange অপশন দেখানো হয়েছে

1. Arrange

Arrange মানে হলো সাজানো । এক বা একাধিক ডকুমেন্ট বা ছবি কিভাবে Screen -এ সাজাতে হয় তা নির্ধারণ করে যেমন : Tile All Vertically/Horizontally/Float in Window/Match Zoom ইত্যাদি কাজ করা হয় । 

2. Workspace 

Adobe Photoshop -এ ডানপাশে Graphic Design এর কাজ করার জন্য বিভিন্ন অপশনকে আলাদা ভাবে করা অপশন থেকে বেচে নেওয়া । এখানে একেকটি অপশন একেক রকম কাজ করে থাকে অপশন গুলো হলো যেমন : New in CS6/3D/Motion/Painting/Photography/Typography ইত্যাদি । আবার New Workspace ব্যবহার করে আপনি নিজ থেকে বিভিন্ন অপশন নিয়ে Workspace সাজাতে পারবেন । 

Keyboard Shortcuts & Menus এটির মাধ্যমে ফটোশপে যতগুলো Tools & Menu রয়েছে সবগুলো Shortcut Key দেখা এবং এডিট করতে পারবেন । 

3. Extensions 

এটি অতিরিক্ত টুলস ব্যবহারের জন্য কাজ করে । এটি তেমন প্রয়োজন নেই । 

4. Adjustments 

এই অপশনটি ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো ইমেইজ/ছবির/শেপ এবং যেকোনো অবজেক্টকে কালার করা/Brightness কমানো বা বাড়ানো/Contrast/Levels/Curves/Hue & Saturation/Color Balance/Photo Filter/Channel Mixer/Invert/Gradient Map ইত্যাদি কাজ করে খুব সহজেই ডিজাইন করা যায় ।নিচের ছবিটি দেখুন । 

Adobe Photoshop CS6 Adjustments panel যেখানে Brightness/Contrast, Levels, Curves, Hue Saturation ও Color Correction অপশন দেখানো হয়েছে

5. Brush 

যেকোনো জায়গায় ব্রাশ টুল এর মাধ্যমে কালার সেট করা । এখান থেকে Brush Size/Spacing এছাড়াও এখানে আরো কিছু অপশন রয়েছে যেগুলো ব্যবহার করে ব্রাশকে ডিজাইন করে কাজ করতে পারবেন । 

Adobe Photoshop CS6 Brush Tool options panel যেখানে Brush size, hardness, opacity ও flow কন্ট্রোল দেখানো হয়েছে

6. Brush Presets 

এখান থেকে আপনি খুব সহজেই এবং এক ক্লিকে যেকোনো ব্রাশ ব্যবহার করতে পারবেন । 

Adobe Photoshop CS6 Brush Preset panel যেখানে বিভিন্ন brush shape, size ও preset settings দেখানো হয়েছে

7. Channels 

এটির মাধ্যমে যেকোনো ছবি বা অবজেক্টকে RGB কালার থেকে Red/Green/Blue কালার ফরম্যাট পরিবর্তন করার জন্য এটি কাজ করে । 

8. Character 

এখান থেকে যেকোনো টেক্সকে Font Size/Font Change/Font Color/Font Spacing ইত্যাদি কাজ করা হয় । এছাড়াও টেক্সকে Sharp/Crisp/Strong/Smooth এর কাজ করা যায় । নিচের ছবিটি দেখুন । 

Adobe Photoshop CS6 Character panel যেখানে font size, leading, tracking, kerning ও text formatting অপশন দেখানো হয়েছে

9. Character Styles 

এটির মাধ্যমে যেকোনো টেক্সকে ফরম্যাট করে সেই টেক্সটি Character Styles -এ সেভ করে রাখতে পারবেন । আপনি পরবর্তী সময়ে সেই ফরম্যাটে লিখতে চাইলে লিখতে পারবেন । 

10. Clone Source 

এটির মাধ্যমে Clone Stamp Tool এর Source Control করে থাকে । 

11. Color 

এটির মাধ্যমে Foreground & Background কালার সিলেক্ট করার কাজ করা হয় । এছাড়াও এখানে RGB Color/HSB/CMYK Color Mode সেট করা যায় । 

12. Histogram

 এটির মাধ্যমে কোনো ছবির আলো বিশ্লেষণ করে থাকে । 

13. History

এটি Undo এর মতো কাজ করে ।এটির মাধ্যমে ফিরে যাওয়া পিছনের কাজ গুলো তালিকা দেখতে পারবেন । নিচের ছবিটি ফলো করুন । এখানে একটি পতাকা আঁকা হলো এবং এখানে আমি এটি আঁকার সময় কোন কোন টুলস ব্যবহার করেছি এবং কোন অপশনটি ব্যবহার করেছি সবগুলো এখান থেকে দেখা যায় । 

Adobe Photoshop CS6 History panel যেখানে editing steps, undo history ও snapshot অপশন দেখানো হয়েছে

14. Info

এটির মাধ্যমে যেকোনো ছবির কালার ভ্যালু যেমন RGB/CMYK/HSB দেখার জন্য এটি কাজ করে । যেকোনো ছবির উপরে মাউস কারসারটি যেখানে রাখবেন সেখানেই Red/Green/Blue ইত্যাদি দেখা যায় । 

Adobe Photoshop CS6 Info panel যেখানে mouse position, image size, color values (RGB/CMYK) ও measurement তথ্য দেখানো হয়েছে

15. Layer Comps 

একই ডকুমেন্টে লেয়ারের বিভিন্ন অবস্থানে সেভ করার জন্য এটি কাজ করে যেমন : Visibility/Position/Style 

16. Layers

এখান থেকে কাজ করা সকল লেয়ার প্যানেল দেখতে পারবেন । এছাড়াও New Layer/Delete/Lock/Opacity/Fill Color/Group ইত্যাদি কাজ গুলো এখান থেকে করতে পারবেন । 

Adobe Photoshop CS6 Layers panel যেখানে multiple layers, blend mode, opacity, visibility ও layer effects অপশন দেখানো হয়েছে

17. Measurement Log

এটির মাধ্যমে Measurement Tool দিয়ে নেওয়া সব Record সংরক্ষন করে রাখে । 

18. Navigator 

এটির মাধ্যমে খুব সহজেই যেকোনো ছবিকে Zoom In & Zoom Out এর কাজ করতে পারবেন । 

19. Notes 

Photoshop Document এর ভিতরে Text Note দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

20. Paragraph

যেকোনো টেক্সকে Alignment দেওয়ার জন্য এটি কাজ করে । টেক্সকে  Left/Center/Right/Justify দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । এছাড়াও Indent & Spacing এর কাজ করা হয় । 

21. Paragraph Styles 

এটি Format Printer এর মতো কাজ করে । ফরম্যাট করা যেকোনো টেক্সকে একাধিক Normal টেক্সে প্রয়োগ করে সেটি ঐ ফরম্যাট করা যায় । 

22. Paths

Pen Tool & Shape Path দিয়ে তৈরি পার্থকে নিয়ন্ত্রণ করে । Selection এর মাধ্যমে যেকোনো পার্থ সিলেক্ট করে পার্থ এর ভিতরে কালার সেট করতে পারবেন । 

23. Styles 

এটির কাজ হলো যেকোনো লেয়ার/শেপ বা অবজেক্টকে বিভিন্ন কালারিং সহ ইফেক্ট ব্যবহার করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Adobe Photoshop CS6 Styles panel যেখানে layer styles, preset effects, color overlays ও blending options দেখানো হয়েছে

24. Swatches 

যেকোনো ছবি,শেপ বা অবজেক্টকে বিভিন্ন কালারিং করার জন্য Forground color & Background Color সেট করতে পারবেন । 

25. Timeline 

এটি ভিডিও এডিটিং এর জন্য ব্যবহার করা হয় । এখান থেকে যেকোনো ভিডিও কেনে ছোট করা যায় এবং এ্যাড করা যায় । 


Options 

উপরে হেডারে অপশন গুলো দেখার জন্য এটি ব্যবহার করা হয় । এখানে একেকটি টুলস একেক রকমের অপশন রয়েছে এবং সেগুলো শো করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Tools 

Adobe Photoshop -এ সকল টুলস গুলো শো করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Post a Comment

0 Comments