# Adobe Photoshop CS6 Image Menu কী ?
Adobe Photoshop CS6 Image Menu এর মূল কাজ হলো যেকোনো ছবি বা অবজেক্ট এর আকার,রং,মোড, ছবির কোয়ালিটি পরিবর্তন করার জন্য,ক্যানভাস এর মাধ্যমে বড় ছোট করা, ছবি Crop করা, ছবি ঘোরানো, Adjustments এর মাধ্যমে ছবির আলো ছায়া সেট করা, ইমেইজকে কপি করা বা Duplicate হিসেবে তৈরি করা ইত্যাদি কাজ করা হয় ।
#Adobe Photoshop CS6 "Image Menu" প্রতিটি অপশনের কাজ বিস্তারিত ব্যাখ্যাসহ ?
(ক). Mode
যেকোনো ইমেজের কালার Mode Change করার জন্য এটি ব্যবহার করা হয় । এখান থেকে আপনি খুব সহজেই যেকোনো কালার মোড পরিবর্তন করে ইমেইজ কে বিভিন্ন কালার মোড ডিজাইন করা হয় যেমন : Bitmap/Grayscale/Indexed color/RGB Color/CMYK Color ইত্যাদি ।
(খ). Adjustments
Brightness/Contrast
যেকোনো ইমেইজ এর আলো বা ছায়া কমানো বা বাড়ানোর জন্য Brightness ব্যবহার করা হয় । আবার Contrast এর মাধ্যমে যেকোনো ছবিকে সুন্দর দেখার জন্য এটি ব্যবহার করা হয় ।
Levels
এটির মাধ্যমে ছবিকে পরিষ্কার ভাবে করতে এটি কাজ করে ।
Curves
যেকোনো ইমেইজে রঙ সেট করা বা Gradient এর মতো কালার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । এটির মাধ্যমে যেকোনো ইমেইজকে সুন্দর ভাবে ডিজাইন করা যায় । নিচের ছবিটি দেখুন ।
Exposure
যেকোনো ইমেইজ এর আলো বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হয় । এখানে Exposure/Offset/Gamma Correction এগুলো ব্যবহার করে ছবিকে সুন্দর ভাবে ডিজাইন করতে পারবেন ।
Vibrance
কোনো ইমেইজ বা ছবি রং যদি একটু হালকা থাকে সেটিকে আরো গাঢ়ো করার জন্য এটি ব্যবহার করা হয় । এখানে আপনার ইমেইজ এর কালারটি ঠিক থাকবে শুধুমাত্র কালারটি আরেকটু ভারি হবে । নিচের ছবিটি দেখুন ।
Hue/Saturation
এটির কাজ হলো যেকোনো ইমেইজ এর রং পরিবর্তন করা, আলো বাড়ানো, ছবিকে গ্রেডিয়েন্ট কালার এর মতো করে দেখানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
Color Balance
Shadows/Midtones/Highlights এই অপশন গুলো ব্যবহার করে খুব সহজেই যেকোনো ছবি বা ইমেইজ কে সুন্দর ভাবে কালারিং করে ডিজাইন করার জন্য এটি কাজ করে ।
Black & White
যেকোনো কালারিং বা রঙিন ছবিকে সাদা বা কালোতে Convert করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Photo Filter
ছবির উপরে বিভিন্ন কালার সেট করে সুন্দর ভাবে ডিজাইন করার জন্য এটি ব্যবহৃত হয় ।
Channel Mixer
এটির মাধ্যমে যেকোনো ছবিকে Color Mixer ব্যবহার করে সুন্দর ভাবে ডিজাইন করা যায় ।
Color Lookup
যেকোনো ছবির কালাকে Soft বা সিনেমটিক কালার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
Invert
যেকোনো ইমেইজ এর কালারকে Negative Effect দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
Posterize
ইমেইজ বা ছবিকে গ্রাফিক্স Styles -এ ডিজাইন করার জন্য এটি কাজ করে ।
Threshold
কালার করা যেকোনো ছবিকে সাদা/কালো রূপান্তর করার জন্য এটি কাজ করে ।
Gradient Map
বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার দিয়ে ছবির রং রিম্যাপ করার জন্য এটি ব্যবহার করা হয় । উদাহরণ সরূপ নিচের ছবি দেখুন ।
Selective Color
এটির কাজ হলো পুরো একটি ইমেইজে ভিন্ন ভিন্ন কালার সেট করার কাজে এটি ব্যবহার হয় ।
Shadows/Highlights
যেকোনো ছবির মধ্যে ছায়া ও উজ্ব্ল অংশকে আলাদা করে ঠিক করার জন্য এটি ব্যবহৃত হয় ।
HDR Toning
কোনো ইমেজইকে গভীর রং যোগ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Variations
একটি ছবি একাধিক কালারে প্রিভিউ হিসেবে দেখায় ।নিচের ছবিটি ফলো করুন ।
Deaturate
যেকোনো কালারিং ছবিকে সাদা কালো করার জন্য এটি ব্যবহার করা হয় । এটিতে ক্লিক করলে আপনার কালারিং ইমেইজে কালার উঠে যায় এতে সাদা কালো কালার দেখা যায় ।
Match Color
একটি ছবির রং অন্য ছবির রঙের সাথে মিলানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
Replace Color
এটির মাধ্যমে খুব সহজ এবং কম সময়ে যেকোনো কালার Replace করার জন্য এটি ব্যবহার করা হয় । ্আবার যেকোনো ছবির পিছনে ব্রেকগ্রাউন্ড এক ক্লিকে বিভিন্ন কালার দেওয়ার জন্য এটি খুবই উপকারী । নিচের ছবিটি দেখুন ।
(গ). Auto Tone
স্বাভাবিক ভাবে টোন ঠিক করার জন্য এটি কাজ করে ।
(ঘ). Auto Contrast
Contrast ঠিক করার জন্য এটি ব্যবহৃত হয় ।
(ঙ). Auto Color
অটো কালার ব্যালেন্স ঠিক করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(চ). Image Size
এটির মাধ্যমে যেকোনো ইমেইজ সাইজ ,ডকুমেন্ট এর সাইজ এবং রেজুলেশন দেওয়া ইত্যাদি ব্যবহার করার জন্য এটি ব্যবহার করা হয় ।
আবার এই অপশনটি ব্যবহার করে যেকোনো ইমেইজ এর রেজুলেশন কমিয়ে বাড়িয়ে MB কম বেশি সেট করতে পারবেন । নিচের ছবিটি ফলো করুন ।
(ছ). Canvas Size
Canvas এর মাধ্যমে Background বড় ছোট করার জন্য এটি ব্যবহার করা হয় । Background এর Width & Height কমিয়ে বাড়িয়ে সেট করতে পারবেন ।
(জ). Image Rotation
যেকোনো ছবি/শেপ বা অবজেক্টকে বামে,ডানেেউপরে,নিচে ঘোরানোর জন্য এটি ব্যবহার করা হয় । আবার নিজ থেকে মেনু্য়্যালি ভাবে রোটেট করার জন্য Image Rotation Click তারপর Arbitrary অপশনে ক্লিক করুন তারপর কত Angle -এ রোটেট রাখতে চান সেটি বসান ।
(ঝ). Crop
যেকোনো ছবি,শেপ বা অবজেক্ট এর অপ্রয়োজনীয় কোনো অংশ থাকলে সেটি কেটে ফেলার জন্য Crop অপশনটি ব্যবহার করা হয় ।
(ঞ). Trim
একরঙা প্রান্ত কেটে ফেলার জন্য এটি ব্যবহার করা হয় ।
(ট). Reveal All
ক্যানভাসের বাইরে থাকা লুকানো অংশ দেখানোর জন্য এটি কাজ করে ।
(ঠ). Duplicate
Photoshop -এ কাজ করা যেকোনো ছবি Duplicate হিসেবে হুবুহু আরেকটি ছবি কপি করার জন্য Duplicate অপশনটি ব্যবহার করা হয় ।
(ড). Apply Image
এটির কাজ হলো যেকোনো একটি ছবির ডেটা অন্য কোনো ছবিতে প্রয়োগ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
(ঢ). Calculations
এটির মাধ্যমে আপনি যেকোনো ইমেইজ এর কালার Section পরিবর্তন করতে পারবেন । এটি ব্যবহার করে যেকোনো ইমেইজকে সুন্দর ভাবে কালার ডিজাইন করতে পারবেন ।
(ন). Variables
Dynamic Design করার জন্য ডেটা ব্যবহার করা হয় ।
(প). Apply Data set
Variables অনুযায়ী একাধিক ডেটা প্রয়োগ করে ।
(ফ). Trap
Printing করার সময় রং ফাঁক ঠিক করার জন্য এটি কাজ করে ।
(ব). Analysis
এটির মাধ্যমে Ruler Tool & Count Tool ব্যবহার করা হয় ।










0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!