নতুন লেয়ার তৈরি করা ছাড়াও লেয়ার ডুপ্লিকেট করা, লেয়ার Delete করা, Layer Group করা, যেকোনো লেয়ার Hide করা, Blending Mode এর মাধ্যমে ছবি ডিজাইন করা,Layer -এ Style যোগ করা, Adjustment Layer Add করা, Layer Mask ব্যবহার করা, যেকোনো সিলেক্টকৃত লেয়ারে Opacity & Fill কমানো বা বাড়ানো ইত্যাদি কাজ গুলো Layer Menu থেকে করতে পারবেন ।
1. New
Layer
Layer এই অপশনে ক্লিক করলে নতুন একটি লেয়ার ওপেন হবে । অথবা Shift+Ctrl+N Press করলে নতুন লেয়ার ওপেন হবে ।
Layer From Background
যেকোনো Background Layer কে সাধারণ লেয়ারে পরিণত করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Group
আপনার একটি ছবিতে একধিক লেয়ার থাকলে সেগুলোকে একটি Group -এ নিয়ে আসার জন্য Group অপশনটি ব্যবহার করা হয় ।
Group Form Layers
সিলেক্টকৃত একাধিক লেয়ারকে একসাথে Group তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Layer Via Copy
সিলেক্টকৃত যেকোনো লেয়ার হুবুহু কপি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Layer Via Cut
সিলেকশন কেটে নতুন লেয়ার তৈরি করা ।
2. Duplicate Layer
হুবুহু Duplicate Layer তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় । প্রথমে যে লেয়ারটি Duplicate করবো সেটি সিলেক্ট করুন তারপর duplicate Layer -এ ক্লিক করুন ।
3. Delete
সিলেক্ট করা এক বা একাধিক লেয়ার ডিলিট করার জন্য এটি ব্যবহার করা হয় ।
4. Rename Layer
যেকোনো লেয়ার এর নাম পরিবর্তন করার জন্য এটি ব্যবহৃত হয় ।
5. Layer Style
Blending Options
Blending Option এটি ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো ছবি/শেপ/অবজেক্টকে বিভিন্ন কালা বা ডিজাইন করতে পারবেন যেমন : Bevel & Emboss/Texture/Stroke/Shadow/Gradient/Pattern ইত্যাদি ব্যবহার করে যেকোনেো অবজেক্টকে সুন্দর ভাবে ডিজাইন করতে পারবেন ।
Blending Option এর সকল অপশন নিচে বিস্তারিত তুলে ধরা হলো :
Bevel & Emboss
যেকোনো ছবি বা শেপকে থ্রিডি মোডে ইফেক্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়।
Stroke
যেকোনো শেপ বা অবজেক্ট এর চারপাশে বর্ডার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
Inner Shadow
যেকোনো ছবি বা শেপ এর ভিতরে Shadow দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয় ।
Inner Glow
ছবি বা শেপ এর ভিতরে গ্লো দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
Satin
যেকোনো ছবি বা শেপ এর ভিততে রিফ্রেকশন ইফেক্ট ব্যবহার করা জন্য এটি কাজ করে ।
Color Overlay
একটি মাত্র কালার বসানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
Gradient Overlay
যেকোনো শেপ বা অবজেক্ট এ গ্রেডিয়েন্ট কালার বসানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
Pattern Overlay
যেকোনো Pattern বসানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
Outer Glow
ছবি, শেপ বা অবজেক্ট এর বাইরে আলো সেট করার জন্য এটি ব্যবহৃত হয় ।
Drop Shadow
যেকোনো ছবি বা শেপ এর নিচে দিকে Shadow বা ছায়া বসানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
Copy Layer Style
যেকোনো লেয়ার এর Style কপি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Paste Layer Style
কপি করার লেয়ার স্টাইল অন্য জায়গায় পেস্ট করার জন্য এটি কাজ করে ।
Clear Layer Style
লেয়ার স্টাইল মুছে ফেলার জন্য এটি ব্যবহার করা হয় ।
Global light
আলো দিক একসাথে নিয়ন্ত্রণ করার জন্য এটি কাজ করে ।
Create Layer
যেকোনো লেয়ার স্টাইল আলাদা লেয়ারে রূপান্তর করা জন্য এটি কাজ করে ।
Hide All Effects
যেকোনো ইজেক্ট লুকানোর জন্য এটি কাজ করে ।
Scale Effect
যেকোনো ইফেক্টকে বড় ছোট করার জন্য এটি কাজ করে ।
6. Smart Filter
যেকোনো অবজেক্টে ফিল্টার যোগ করার জন্য এটি কাজ করে ।
7. New Fill Layer
যেকোনো লেয়ার এ Solid Color/Gradient Color/Pattern Color দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
8. New Adjustment Layer
Brightness/Contrast
যেকোনো ছবি/শেপ বা অবজেক্টকে আলো বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
Levels
যেকোনো ছবিকে পরিষ্কার ভাবে দেখানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
Curves
কোনো ছবি বা শেপ এর রং ও আলেঅ নিয়ন্ত্রনের জন্য এটি সবচেয়ে উপকারী ।
Exposure
মোবাইল ক্যামেরার মতো আলে যেভাবে বাড়ায় ঠিক সেই ভাবে এটির মাধ্যমে আলো বাড়ানো যায় ।
Vibrance
যেকোনো ছবির রং হালকা থাকলে সেটি বেশি উজ্জ্বল দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
Hue/Saturation
এটির মাধ্যমে ছবি/শেপ বা অবজেক্টকে বিভিন্ন রং বিরং কালার সেট করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Color Balance
বিভিন্ন কালার এর ব্যালেন্স ঠিক রাখার জন্য এটি কাজ করে ।
Black & White
যেকোনো রঙিন ছবিকে সাদা কালো করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Photo Filter
যেকোনো ছবির উপরে ক্যামেরা ফিন্টারের মতো রং দেওয়ার জন্য এটি কাজ করে ।
Channel Mixer
এটির মাধ্যমে যেকোনো ইমেইজ লেয়ারকে Mixer Color ব্যবহার করে সুন্দর ভাবে কালার ডিজাইন করা যায় ।
Color Lookup
যেকোনো ইমেইজকে সুন্দর ভাবে কালার Lookup করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Invert
যেকোনো ইমেজই লেয়ারকে Negative Effect দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
Posterize
এটির মাধ্যমে গ্রাফিক্স স্টাইল এর মতো ডিজাইন দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
Threshold
যেকোনো রঙিন ছবি বা লেয়ারকে সাদা কালো রূপান্তর করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Gradient Map
লেয়ারে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করে ছবির রং রিম্যাপ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Selective Color
এটির কাজ হলো পুরো একটি ইমেইজে ভিন্ন ভিন্ন কালার সেট করার কাজে এটি ব্যবহার হয় ।
9. Layer Content Options
এটির মূল কাজ হলো কোনো একটি শেপ বা অবজেক্টকে এক ক্লিকে ভিন্ন ভিন্ন কালার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
10. Layer Mask
এটির মাধ্যমে যেকোনো লেয়ার হাইট করা বা ডিলিট করা ইত্যাদি জন্য এটি ব্যবহার করা হয় ।
11. Vector Mask
যেকোনো শেপ বা পার্থ ব্যবহার করে Mask তৈরি করে ।
12. Release Clipping Mask
এটির মাধ্যমে একটি শেপ বা অবজেক্ট আরেকটি শেপ এর মধ্যে Adjust করে বসানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
13. Smart Objects
Convert to Smart Object
যেকোনো লেয়ারকে Smart Object -এ Convert করার জন্য এটি ব্যবহার করা হয় ।
New Smart Object Via Copy
যেকোনো একটি লেয়ার Smart Object -এ কপি করার জন্য এটি ব্যবহৃত হয় ।
Edit Contents
Smart Object এর ভিতরে Contents এডিট করার জন্য এটি কাজ করে ।
Export Contents
Smart Object কে আলাদা কোনো ফাইলে Export করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Replace Contents
Smart Object এর ভিতরে যেকোনো ছবি এনে পরিবর্তন করা যায় খুব সহজেই ।
Stack Mode
একাধিক ছবিকে একত্রে মিশিয়ে ইফেক্ট তৈরি করা ।
Video Layers
New Video Layer Form File
এই অপশনটি ব্যবহার করে আপনি খুব সহজেই কম্পিউটার ফাইল থেকে যেকোনো ভিডিও ফটোশপে যুক্ত করার জন্য এটি ব্যবহার করা হয় ।
New Blank Video Layer
নতুন একটি খালি ভিডিও লেয়ার তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় । Animation তৈরিতে এটি ব্যবহার করা হয় ।
Insert Blank Frame
টাইমলাইনে যেকোনো জায়গায় খালি Frame যোগ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Delete Frame
সিলেক্টকৃত যেকোনো ভিডিও ফ্রেম ডিলিট করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Replace Footage
বর্তমান কোনো ভিডিও এর জায়গায় নতুন কোনো ভিডিও বসানোর জন্য এটি ব্যবহৃত হয় ।
Interprel Footage
ভিডিওর Frame Rate, Video time/Duration সেট করার জন্য এটি ব্যবহার করা হয় । ভিডিও Slow হবে নাকি Fast হবে তা ঠিক করা ।
Show Altered Video
ভিডিও এডিট করার পর সেটি Preview দেখার জন্য এটি ব্যবহার করা হয় ।
Restore Frame
ফরম্যাট করা বা এডিট করা ফ্রেম আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য এটি ব্যবহার করা হয় ।
Restore All Frames
ফ্রেম কাজ করার সময় কোনো প্রকার ভুল হলে সকল ফ্রেম আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য এটি ব্যবহার করা হয় ।
Reload Frame
নতুন করে ভিডিও ফ্রেম লোড করার জন্য এটি ব্যবহার করা হয় । আবার ভিডিও ফ্রেম এর External Change করার পর আপডেট করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Rasterize
ভিডিও লেয়ারকে Pixel লেয়ারে Convert করার জন্য এটি ব্যবহার করা হয় ।
14. Rasterize
Type/Shape/Smart Object/3D/Video ইত্যাদি পিক্সেলে রূপান্তর করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Type
যেকোনো টেক্স লেয়ারকে পিক্সেলে রূপান্তর করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Shape
শেপ লেয়ারকে পিক্সেলে রূপান্তর করার জন্য এটি কাজ করে ।
Fill Content
Solid Color/Gradient Color/Pattern Color কে পিক্সেলে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
Vector Mask
Vector Mask কে পিক্সেলে রূপান্তর করা ।
Smart Object
Smart Object এ পিক্সেলে Convert করা ।
video
ভিডিও লেয়ারকে পিক্সেলে রূপন্তর করা ।
3D
থ্রি ড্রী লেয়ারকে পিক্সেলে করা ।
Layer Style
একাধিক লেয়ার স্টাইল কে পিক্সেলে করা ।
Layer
সিলেক্টকৃত লেয়ারকে পিক্সেলে রূপান্তর করা ।
All Layers
সকল লেয়ারকে পিক্সেল করা ।
15. New Layer Based Slice
ওয়েবসাইটে Slice তৈরি কাজে ব্যবহার হয় ।
16. Group Layers
সিলেক্টকৃত একাধিক লেয়ারকে একত্রে একটি Group -এ আনার জন্য এটি ব্যবহার করা হয় ।
17. Ungroup Layers
Group করার একাধিক লেয়ারকে Ungroup করার জন্য এটি ব্যবহার করা হয় ।
18. Hide Layers
সিলেক্টকৃত যেকোনো লেয়াারকে লুকানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
19. Arrange
Bring To Front
একদম সামনে আনার জন্য এটি কাজ করে । ধরুন আপনি চারটি শেপ নিলেন সবার পিছনে যে শেপটি আছে সেটি সবার সামনে আনার জন্য এটি ব্যবহার করা হয় ।
Bring Forward
সিলেক্টকৃত যেকোনো শেপ বা অবজেক্টে একধাপ সামনে আনার জন্য এটি ব্যবহার করা হয় ।
Send Backward
এটির মাধ্যমে যেকোনো শেপ বা অবজেক্টকে একধাপ পিছনে পাঠানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
Send to Back
সামনে থেকে একদম পিছনে পাঠানোর জন্য এটি কাজ করে ।
Reverse
সিলেক্টকৃত একাধিক লেয়ারকে ক্রমেই উল্টে দেওয়ার জন্য এটি ব্যবহার হয় ।
20. Combine Shapes
Unite shapes
একাধিক শেপকে একটি শেপ এ Convert করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Subtract Front Shape
একাধিক শেপ থেকে সামনের শেপকে কেটে ফেলার জন্য এটি ব্যবহার করা হয় ।
Unite Shapes at Overlap
Overlap অংশ যোগ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Subtract Shapes at Overlap
Overlap অংশ বাদ দেওয়ার জন্য এটি কাজ করে ।
21. Align
এটির কাজ হলো ধরুন আপনি একধিক শেপ এলোমেলো ভাবে আকঁলেন এখন সবগুলো শেপকে একসাথে Top/Button/Left/Right ইত্যাদি সমান ভাবে আনার জন্য এটি ব্যবহার করা হয় ।
22. Distribute
সিলেক্ট করা একাধিক লেয়ারকে মাঝখানে ফাঁকা রাখার জন্য এটি ব্যবহার করা হয় ।
23. Lock All Layers in Group
কেউ যাতে কোনো প্রকার লেয়ারে কাজ করতে না পারে সেই জন্যেই সবগুলো লেয়ারকে সিলেক্ট করে All Lock ক্লিক করলে এটি আর কাজ করবে না ।
24. Link Layers
সবগুলো লেয়ারকে লিংক করা ।
25. Select Link Layers
Link করা সকল লেয়ারকে একসাথে সিলেক্ট করা ।
26. Merge Layers
সিলেক্টকৃত একাধিক লেয়ারকে Merge করার জন্য এটি ব্যবহার করা হয় ।
27. Merge Visible
Photoshop পেইজে যতগুলো লেয়ার আছে সবগুলো লর্ক এর মতো করে Merge করার জন্য এটি ব্যবহার করা হয় ।
28. Flatten Image
ফটোশপে সবগুলো লেয়ারকে একটি ব্রেকগ্রাউন্ডটে নিয়ে আসার জন্য এটি কাজ করে ।
29. Matting
Background থেকে Remove Black Matte & Remove White Matte সরানোর জন্য এটি কাজে লাগে ।



0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!